ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: রয়টার্স


ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: রয়টার্স

কয়েক ঘণ্টার তীব্র হামলা ও পাল্টা হামলার পর অবশেষে ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি আজ শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থাটি জানায়, ‘হিজবুল্লাহ ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে,’ বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই চুক্তিটি সম্পন্ন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নোয়াখালীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। তিনি বলেন, ফেসবুকের কতিপয় আইডি থেকে “নিষিদ্ধ দলের রাজকীয় প্রত্যাবর্তনের দাবিতে নোয়াখালীর আপামর জনতা পবিত্র জুমার নামাজের পর স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে গেছে” শিরোনামে একটি ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র প্রচার করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা গেছে, প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। শুক্রবার ১৯ জুন নোয়াখালী জেলায় এ ধরনের কোনো মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত হয়নি।

জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, প্রচারিত ভিডিও ও ছবিগুলো বর্তমান সময়ের নয়। এগুলো অনেক আগে ধারণ করা ভিডিও ও স্থিরচিত্র থেকে নেওয়া হয়েছে। এছাড়া ভিডিওতে ব্যবহৃত স্লোগানও সম্পাদনার (এডিটিং) মাধ্যমে সংযোজন করা হয়েছে। যা জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

এসপি এন এম নাসিরুদ্দিন আরও বলেন, ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত আইডিগুলো শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার ভিসা পেলেন ওয়াহি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


কানাডার ভিসা পেলেন ওয়াহি

বিশ্বকাপ ফুটবলে ‘ই’ গ্রুপে জার্মানির বিপক্ষে ম্যাচের আগে আইভরি কোস্টের ২৩ বছর বয়সি স্ট্রাইকার এলিয়ে ওয়াহি কানাডার ভিসা পেয়েছেন।

ম্যাচ পাতানোর অভিযোগের তদন্ত অধীনে থাকায় কানাডায় প্রবেশের নিষেধাজ্ঞা ছিল ফরাসি বংশোদ্ভূত ওয়াহির ওপর। এই কারণে তিনি দলের সাথে কানাডা যাতায়াতও করতে পারেননি। তবে, এখন ভিসা পাওয়ার পর জার্মানির বিপক্ষে ম্যাচে ওয়াহিকে পাওয়া যাবে।

এটি নিশ্চিত করেছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) তাদের এক বিবৃতিতে। তারা জানিয়েছে, ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে এবং ওয়াহি এখন স্বাভাবিকভাবে দলের সঙ্গে ভ্রমণ করতে সক্ষম হবে।

গত ১৭ মে, লিগ ওয়ান ম্যাচে মেটজের বিপক্ষে নিসের হয়ে ওয়াহি ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড পেয়েছিলেন। ওই বাজির সাথে আন্তর্জাতিক পর্যায়ে অস্বাভাবিক পরিমাণ অর্থ বিনিয়োগের তথ্যও বেরিয়ে এসেছে।

বাজির বাজারের পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছে সন্দেহজনক কার্যকলাপের তথ্য পাওয়ার পর ফরাসি লিগ কর্তৃপক্ষ সতর্ক হয়। এরপর ২৯শে মে ফরাসি পুলিশ ওয়াহিকে গ্রেপ্তার করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তদন্ত এখনও চলছে।

২১ জুন, টরেন্টোতে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। তারা এবারের বিশ্বকাপ শুরু করে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে। ঐ ম্যাচে শুরু থেকে একাদশে ছিলেন ওয়াহি এবং ৫৬ মিনিটে তার বদলি নামানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ শেষে অবসরে যাচ্ছেন নয়্যার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


বিশ্বকাপ শেষে অবসরে যাচ্ছেন নয়্যার

চলমান ফিফা বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। যদিও তার আগেও তিনি একবার অবসর নিয়ে পুনরায় জাতীয় দলের জন্য মাঠে ফেরেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নয়্যার বলেছেন, '২০২৪ সালে ঘরের মাঠে ইউরো খেলার পরে অবসরের সিদ্ধান্ত নেয়ার কথা আমি জানিয়েছি। এটি আমার কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। গত দুই বছর জাতীয় দলে নিয়মিত খেলা আমার জন্য বাড়তি চাপ তৈরি করছিল।'

নয়্যার এরপর আরও বলেন, 'এটি আমার শেষ টুর্নামেন্ট। আমি বিষয়টি নিশ্চিত করছি। দুই বছর পর ইউরোতে খেলার কোনো পরিকল্পনা নেই আমার। কয়েকদিন ধরে আমি বুঝতে পারছি যে, জার্মানির হয়ে এটি আমার শেষ কয়েকটি ম্যাচ। তবে বিদায়ের বিষয়ে না ভেবে সামনের ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে চাই।'

২০২৪ সালের ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করেছেন নয়্যার। ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য অবসরের সিদ্ধান্ত ভেঙে আবারও জাতীয় দলে ফিরবেন তিনি।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। টানা দুই বিশ্বকাপের ব্যর্থতা ভুলে সামনে তাকাতে চান নয়্যার।

তিনি বলেন, 'অতীতে বিশ্বকাপের ফলাফল নিয়ে আমরা ভাবতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। দলও ভালো একটি ব্যাপারে করতে মুখিয়ে আছে। জয় দিয়ে ভালোভাবে অভিযান শুরু করেছি আমরা। আমাদের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচ। দ্বিতীয় ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করতে পারলে সেটা বিশেষ কিছু হবে। তখন আমরা আরও বড় পরিকল্পনা করতে পারবো।'

নয়্যার জানান, 'ই' গ্রুপে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে জার্মানি। আগামীকাল শনিবার আইভরি কোস্টের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। এই ম্যাচ জিতলেই চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করবে।

যদি এবারের আসর জিততে পারেন, তাহলে তিনি জার্মানির ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে পরিচিতি পাবেন, যিনি দুইবার বিশ্বকাপ জয়ী হবেন। তবে ব্যক্তিগত পদক পদের চেয়ে আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার জন্য তিনি খুশি।

নয়্যার বলেন, 'জাতীয় দলের হয়ে আবার বিশ্বকাপ খেলতে পারা আমার জন্য উপহারের মতো। দ্বিতীয়বার শিরোপা জেতা হলে অবশ্যই এটি বিশেষ কিছু হবে। কিন্তু যদি আমি বিশ্বাস না করতাম যে, আমরা এটি করতে পারি, তবে আমি এখানে থাকতে পারতাম না।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলা সদর হাসপাতালে কারিমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ইউসুফ হোসেন নীরব

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ভোলা সদর হাসপাতালে কারিমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
 
ভোলা সদর পাড়া আদর্শ একাডেমি সংলগ্ন এলাকার বাসিন্দা কারিমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
 তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
জানা গেছে, কারিমার শ্বশুরবাড়ি ভোলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায়। 
 
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রায় তিন দিন আগে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। তবে ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন না বলে দাবি করেছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভোলা শহরের মুসলিমপাড়া এলাকার একটি স্থানে কারিমাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। 
 
তখন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে স্থানীয় কয়েকজন মানবিক ব্যক্তি তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কারিমার মৃত্যু হয়।
 
এদিকে, কারিমার স্বামী বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন বলে জানা গেছে। 
কী কারণে একজন সুস্থ-সবল নারী রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন এবং পরবর্তীতে তার মৃত্যু হলো—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
 
স্থানীয়দের দাবি, কারিমার মৃত্যুর পেছনে কোনো রহস্য বা অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা হোক। পাশাপাশি, তদন্তে যদি কারও সংশ্লিষ্টতা বা অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাহলে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%