ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার


কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

 

কুড়িগ্রামের কচাকাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ মোঃ সুলতান মাহমুদ (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে কচাকাটা থানা পুলিশের একটি দল উপজেলার গাবতলা কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস জানান, মাদক প্রতিরোধে কচাকাটা থানা পুলিশ প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ৩৮ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ নিহত, ৩০৯ আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ এম


রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ নিহত, ৩০৯ আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সৌদি আরব ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শনিবার (১০ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বাংলাদেশের নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষ হতাহত হয়েছেন।

হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সংক্রান্ত বিঘ্নের বিষয়ে নাগরিকদের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে।

এর আগে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তোলে। স্থানীয় সময় শনিবার গোষ্ঠীটি দাবি করে, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব চারটি বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি হাজ্জাহ প্রদেশের আল-মাহাবিশাহ এলাকায় একটি টেলিযোগাযোগ নেটওয়ার্ক লক্ষ্য করে তিনটি হামলা চালানোর অভিযোগ করেছে হুতিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরাহ টেলিভিশন।

এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনী এক দিনে হুতিদের দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে যৌথ সামরিক অভিযানে অংশ নেয়ার বিষয়টি বিবেচনা করছেন। তিনি বলেছেন, পরিস্থিতি পর্যালোচনা করে হুতি ও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপে বাংলাদেশি যুবক সজিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ এম


মালদ্বীপে বাংলাদেশি যুবক সজিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মালদ্বীপে মো. সজিব (২৭) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরের সময় তার শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। তবে সজিবের মৃত্যুর বিষয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার আবদুল খালেকের পুত্র।

পরিবারের সূত্রে জানা যায়, শনিবার সকালে মালদ্বীপে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসী ফোন করে সজিবের মৃত্যুর খবর দেন। পরে তার পরিবারের সদস্যরা জানতে পারেন, শোবার ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

সজিবের চাচাতো ভাই সোহেল জানান, তারা জানতে পেরেছেন, সজিবের কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পর থেকে সজিবের সঙ্গে একই কক্ষে বসবাসরত দুই বাংলাদেশি সহ তিনজন পলাতক রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় সজিবের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নিহতের বাবা আবদুল খালেক জানান, তিন বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর উদ্দেশ্যে মালদ্বীপে গিয়েছিলেন সজিব। তিনি অবিবাহিত ছিলেন এবং তার সঙ্গে কারও বড় ধরনের বিরোধ ছিল না।

সজিবের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তার স্বজনরা। একই সাথে, তারা সরকারের সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা কামনা করেছেন যাতে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে নিষিদ্ধ জাল ও নৌকাসহ ছয়জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৬ এম


সুন্দরবনে নিষিদ্ধ জাল ও নৌকাসহ ছয়জন গ্রেফতার

সুন্দরবনের হলদী খালে অভিযান পরিচালনা করে বন বিভাগ ছয়জনকে গ্রেফতার করেছে। তাদের কাছে ছিল হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল ও দুটি ডিঙি নৌকা।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোংলা থানার ছবেদখান এলাকার বাসিন্দা হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। তাদের সকলের বাড়ি চিলার জয়মনি বিভিন্ন স্থানে অবস্থিত।

মোংলা চাঁদপাই রেঞ্জের সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বনকর্মীদের একটি অভিযানিক দল হলদীখালী খাল এলাকায় টহল দেয়। এসময় বনকর্মীরা লক্ষ্য করেন যে, একটি চক্র নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের সংরক্ষিত খালে হরিণ শিকারের উদ্দেশ্যে কেওড়া ও গোলপাতা গাছের ঝোপের আড়ালে ফাঁদ পাতছে। এরপর বনকর্মীরা কৌশলে তাদের চারপাশে ঘেরাও করেন। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা নৌকা নিয়ে পালানোর চেষ্টা করলে ছয় চোরা শিকারিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দিপন চন্দ্র জানান, কিছু অসাধু ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে বনে ঢুকে হরিণ শিকার ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। আমাদের স্মার্ট প্যাট্রোলিং ও চরাপুটিয়া ফাঁড়ির কার্যক্রমের মাধ্যমে এই চক্রটিকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। সুন্দরবনকে অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান দিন-রাত অব্যাহত থাকবে।

জব্দ করা নৌকা, নিষিদ্ধ জাল ও হরিণ ধরার ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম চরাপুটিয়া ফাঁড়িতে হেফাজতে রাখা হয়েছে। গ্রেফতারকৃত ছয় চোরা শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন এবং বন আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার (১১ অক্টোবর) সকালে আসামিদের বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২৭ এম


সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য রোববার (১১ অক্টোবর) সকাল থেকে দেশের কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪ ও ১০ নম্বর ফিডারে রোববার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বিদ্যুৎবিহীন থাকবেন ছাতিয়ানগাছা, শ্রীখণ্ডি, ভবানীপুর ও হারোয়া এলাকার গ্রাহকরা। ফলে এই এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন ঘটতে পারে। কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%