০২:২০ পি.এম
ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভারতীয় পাটের তুলনায় বাংলাদেশের পাটের গুণগত মান অনেক উন্নত। তিনি পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের স্রোতযুক্ত পানিতে পাট পচানো হয়, যার কারণে এর আঁশের মান ভালো হয়ে থাকে।
বুধবার (১৫ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেছেন। অনুসন্ধানের সময় সেখানে তিনি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, পাটের মান পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময়ে কৃষকরা পাটের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ জানালে, মন্ত্রী তাদের উপযুক্ত দাম নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আরও পড়ুন: নিউইয়র্ক টাইমস: ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
শিবরাজ সিং চৌহান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি যতটুকু জানি, বাংলাদেশে পানির স্রোত বেশি। স্রোতযুক্ত পানিতে পাট পচানো হলে তার গুণগত মান অনেক উন্নত হয়ে যায়।
একসময় গঙ্গার তীরজুড়ে ভারতের শত শত পাটকল গড়ে উঠলেও বর্তমানে অধিকাংশই বন্ধ হয়ে গেছে বা রুগ্ণ শিল্পে পরিণত হয়েছে। দেশভাগের পর উন্নত মানের কাঁচা পাটের একটি বড় অংশ বাংলাদেশে থেকে যায়, এবং অধিকাংশ পাটকল ভারতের অংশে পড়ে—যা শিল্পটির ভারসাম্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।
বিশেষজ্ঞদের মতে, একই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অংশ হলেও, বাংলাদেশের স্রোতযুক্ত পানি, অনুকূল জলবায়ু, উর্বর পলিমাটি এবং পাট প্রক্রিয়াজাতকরণের পদ্ধতির কারণে বিশ্ববাজারে বাংলাদেশের পাটকে তুলনামূলকভাবে বেশি মানসম্মত হিসেবে বিবেচনা করা হয়।
তথ্যসূত্র: চ্যানেল24।
আরও পড়ুন: চিনা স্যাটেলাইটে ধরা পড়লো ইরান ঘিরে ৩ মার্কিন রণতরী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন