ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

৬ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর তিন দিনের রিমান্ড


৬ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর তিন দিনের রিমান্ড

ঢাকার পশ্চিম রামপুরায় একটি ৬ বছরের শিশু ধর্ষণের পর হত্যা মামলায় নিরাপত্তা প্রহরীর নাম রাসেল মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

সোমবার (২০ জুলাই) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান রিমান্ডের এ আদেশ প্রদানের পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটে।

প্রসিকিউশন বিভাগের এসআই মারুফ রেজা রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: তাহসিফের মৃত্যু: দীপের গুরুত্বপূর্ণ তথ্য, রিমান্ড শেষে কারাগারে পাঠানো

গত ২৪ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে পশ্চিম রামপুরার তাহেতি আক্তার তাসনিম ওরফে তাহেতি আক্তার তাসলিন নিখোঁজ হয়। রাত সাড়ে ১১ টার দিকে বাসার পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে লিফটের নির্মাণাধীন ফাঁকা জায়গা থেকে পানির মধ্যে উপুর অবস্থায় তাসনিমের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুর বাবা লিটন পরদিন হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ রাসেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে এবং তাকে কারাগারে পাঠায়। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ মার্চ তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাসনিমকে ধর্ষণের আলামত পাওয়া যায়।

গত ১৩ জুন, রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মোহাম্মদপুর জোনাল টিমের এসআই জাহাঙ্গীর আলম।

আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করে সোমবার।

আরও পড়ুন: সম্পত্তির বিরোধে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিলেন ছেলে

এইদিন শুনানির সময় তাকে আদালতে হাজির করা হয়। রাসেলের পক্ষে তার আইনজীবী জহির হোসেন রিমান্ড বাতিলের আবেদন করে জামিন প্রার্থনা করেন। এরপর আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলার অভিযোগ অনুযায়ী, পাশের বাসার জিহাদের সাথে খেলতে যাওয়ার উদ্দেশ্যে ২৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বাসা থেকে বের হয় তাসনিম। শিশুটি ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজিতে লিপ্ত হন। পরে মাইকিংও করা হয়। রাত সাড়ে ১১ টার দিকে বাসার কাছে নির্মাণাধীন ভবন থেকে লিফটের নির্মাণাধীন ফাঁকা জায়গা থেকে পানির মধ্যে উপুর অবস্থায় তাসনিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর উত্তেজিত লোকজন রাসেল মৃধাকে আটক করে। রাত ৯ টা থেকে রাত সাড়ে ১১ টার মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা তাসনিমকে হত্যা করে লাশ ফেলে রাখে বলে অভিযোগ করেন শিশুটির বাবা লিটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের মহাকাশ সংস্থায় এবার একের পর এক পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


ভারতের মহাকাশ সংস্থায় এবার একের পর এক পদত্যাগ

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের চাকরি ছাড়ার প্রবণতা এখন আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। সম্প্রতি একসঙ্গে শতাধিক অভিজ্ঞ কর্মীর পদত্যাগের ফলে দেশের শীর্ষস্থানীয় এই গবেষণা প্রতিষ্ঠানটি বড় ধরনের কর্মীসংকটে পড়েছে।

এই তথ্য প্রকাশ করেছে জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলের একটি প্রতিবেদনের ভিত্তিতে।

কেন্দ্রীয় সরকারের মহাকাশ বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরোয় ২০ হাজারেরও বেশি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ১৫ হাজারেরও কম কর্মী। এর মানে হলো প্রায় সাড়ে পাঁচ হাজার পদ শূন্য পড়ে রয়েছে, যা মোট পদের এক-চতুর্থাংশের চেয়ে বেশি। বিশেষভাবে উল্লেখ্য, গগনযান মিশনের মতো অতি গুরুত্বপূর্ণ প্রকল্পের লঞ্চ ভেহিকল ডিরেক্টর ভিক্টর জোসেফ টি গত ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করার পর এই সংকট আরও বেড়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, এই গণ-পদত্যাগের প্রধান কারণ হচ্ছে ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের অভাবনীয় ও দ্রুত বিস্তার। ২০২০ সালে মহাকাশ খাতকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকে দেশে স্টার্টআপের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০১৪ সালে যেখানে মাত্র একটি মহাকাশ স্টার্টআপ ছিল, ২০২৫ সালের মধ্যে তা ৪০০-এর উপরে যেতে চলেছে। স্কাইরুট অ্যারোস্পেস এবং অগ্নিকুল কসমসের মতো উদীয়মান কোম্পানিগুলো বিদেশি বিনিয়োগ পেয়ে বিজ্ঞানীদের জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা দিতে সক্ষম হচ্ছে। যেমন, ইসরোর একজন নবাগত বিজ্ঞানী যেখানে বছরে ১০-১২ লাখ টাকা পান, সেখানে খোদ চেয়ারম্যানের বেতন প্রায় ৩০ লাখ টাকা, অথচ বেসরকারি প্রতিষ্ঠানগুলো চার থেকে পাঁচ গুণ বেশি বেতনের প্রস্তাব দিচ্ছে। এর ফলে তরুণ ও অভিজ্ঞ গবেষকেরা দলে দলে সরকারি চাকরি ছেড়ে করপোরেট দুনিয়ায় চলে যাচ্ছেন।

বেতনের পাশাপাশি ইসরোর অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা এবং সাম্প্রতিক কিছু ব্যর্থতাও বিজ্ঞানীদের মোহভঙ্গের একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। গগনযান বা মঙ্গলযান-২-এর মতো মেগা প্রকল্পগুলোর সময়সীমা বারবার পিছিয়ে যাওয়ার কারণে কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। এছাড়া গত এক বছরে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের পর পর দুটি মিশন ব্যর্থ হওয়ার ফলে প্রতিষ্ঠানের সামগ্রিক মনোবল ভেঙে পড়েছে। তরুণ বিজ্ঞানীরা বর্তমানে সরকারি চাকরির ধরাবাঁধা নিরাপত্তার তুলনায় বেসরকারি খাতের চ্যালেঞ্জিং পরিবেশকে বেশি আকর্ষণীয় হিসেবে বিবেচনা করছেন।

এদিকে, এই কর্মীসংকট ঠেকাতে মহাকাশ দপ্তর গত ১৪ জুলাই একটি কড়া নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকার মধ্যে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত গ্রুপ-এ বিজ্ঞানীদের পদত্যাগ বা স্বেচ্ছাবসরের আবেদন এখন আর সহজে গ্রহণ করা হবে না। তবে ইসরোর সাবেক চেয়ারম্যান সি মাধবন নায়ার মনে করেন, শুধুমাত্র নিয়ম চাপিয়ে মেধাবীদের ধরে রাখা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আর্থিক প্রণোদনা ও কাজের স্বীকৃতি নিশ্চিত করা। সাবেক বিজ্ঞানী তপন মিশ্রও এই বিষয়ে অভিমত দিয়েছেন যে, কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানের জন্য কাজ করার গৌরব ও অহমিকা হারিয়ে যাচ্ছে, যা ফেরত আনা জরুরি।

সরকারি এই সংকটের পাশাপাশি দেশের বেসরকারি মহাকাশ খাত কিন্তু বড় মাইলফলক স্পর্শ করেছে। শ্রীহরিকোটা থেকে বেসরকারি উদ্যোগে তৈরি প্রথম রকেট বিক্রম-১ সফলভাবে উৎক্ষেপণ করেছে স্কাইরুট অ্যারোস্পেস। উল্লেখ্য, এই কোম্পানির প্রতিষ্ঠাতা পবনকুমার চন্দনা এবং নাগাভারত ডাকা দুজনেই ইসরোর সাবেক বিজ্ঞানী। এমনকি, ইসরোর সদ্য সাবেক চেয়ারম্যান এস সোমনাথও সম্প্রতি অগ্নিকুল কসমস নামক স্টার্টআপের বোর্ডে যোগদান করেছেন। বিশেষজ্ঞরা এই পরিবর্তনকে ভারতীয় মহাকাশ গবেষণার নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন, তবে ইসরোর মতো জাতীয় প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লি বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


দিল্লি বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে মো. সাইদুর রহমান নিয়োগ পেয়েছেন। এক বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

জানা গেছে, রবিবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মো. সাইদুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান অথবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর। এছাড়া অন্যান্য শর্ত নিয়োগের চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাতে আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাতে আশ্বাস

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়মের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযান বর্তমানে দেশের রাজধানী দিল্লিতে রণক্ষেত্রে রূপ নিয়েছে। বর্ষাকালীন সংসদের অধিবেশন চলাকালীন সব নিরাপত্তা বলয় ভেঙে হাজার হাজার বিক্ষোভকারী প্রধান সংসদ ভবনের ফটকের বাইরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন।

এই পরিস্থিতিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধিদল সোমবার (২০ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিসনদ জমা দিয়েছে। তবে এই বৈঠকের পর সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি মেলেনি বলে জানা গেছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে, সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী তাদের দাবিগুলো ‘যথাযথ পর্যায়ে’ আলোচনা করার আশ্বাস দিয়েছেন। কিন্তু বলেছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের রয়েছে।

সিজেপির প্রতিনিধি আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, দাবিসনদ নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য স্বাস্থ্যমন্ত্রী কিছুটা সময় চেয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে মোট তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো অন্তর্ভুক্ত—সামাজিক কর্মী সোনম ওয়াংচুকের মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা নিট-ইউজি ২০২৬ পরীক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করা।

এর আগে সিজেপির প্রতিষ্ঠাতা দীপকেকে দিল্লি পুলিশ ‘তুলে নিয়ে গেছে’ বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় দুই সংগঠন নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের মধ্যে। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়াদ শেষ হলেও মিলছে না টাকা: সিরাজগঞ্জে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে আদালতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

​জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


মেয়াদ শেষ হলেও মিলছে না টাকা: সিরাজগঞ্জে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে আদালতে মামলা

গ্রাহকদের মাসিক ডিপিএস (DPS)-এর মেয়াদ শেষ হওয়ার পরেও জমানো টাকা ফেরত না দেওয়ার অভিযোগে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী এবং জেলা সমন্বয়কারী মো. জসীম উদ্দিনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সিরাজগঞ্জ মোকাম বিঞ্জ সদর থানা আমলী আদালতে ভুক্তভোগী গ্রাহক মো. আব্দুল কাইয়ুম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার নং হলো সিআর ৯৯৩/২০২৬ (সিরাজগঞ্জ)। বিঞ্জ সদর থানা আমলী আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামীর বিরুদ্ধে সমন ইস্যু করেছেন।

মামলার বিবরণ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানি সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মাসিক ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম সংগ্রহ করত। সাধারণ গ্রাহকরা কেউ ৫ বছর, আবার কেউ ১০ বছর ও কেউ ১৫ বছর মেয়াদে কষ্টার্জিত টাকা জমা দিয়ে নিয়মিত রশিদ সংগ্রহ করেছেন।

তবে বিপত্তিটি ঘটে মেয়াদ শেষ হওয়ার পর। ডিপিএস-এর মেয়াদ পূর্ণ হওয়ার পর পাওনা টাকা ফেরত নিতে যখন গ্রাহকরা কোম্পানির সিরাজগঞ্জ অফিসে যোগাযোগ করেন তখন টনক নড়ে তাদের। অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টাকা প্রদানে নানা তালবাহানা ও কালক্ষেপণ শুরু করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শত শত ভুক্তভোগী গ্রাহক তাদের জমানো টাকা ফেরত পাওয়ার আশায় দিনের পর দিন অফিসে ঘুরলেও কোন সুরাহা পাচ্ছেন না। তাদের অভিযোগ, টাকা রিফান্ড পাওয়ার দাবিতে কোম্পানির দ্বারে দ্বারে ঘুরে জুতার তলা ক্ষয় করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে শুধুই আশ্বাস মিলছে; কিন্তু কোনো টাকা পাওয়া যাচ্ছে না। অবশেষে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় জমানো টাকা ফেরতের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।

এই বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. শওকত আলী সেলিম বলেন, "আমার মক্কেল প্রতি বছর ৫০৮৯৫/টাকা ১৫ বছর মেয়াদে বীমা চালু করেন। যার পলিসি বীমা নাম্বার ০২০৬০০৪৭৪২-৮। উক্ত বীমাটির মেয়াদ শেষ হয় ০৮/১২/২০২৪ ইং তারিখে। বীমার টাকার পরিমাণ ১৫ লাখ ২৬ হাজার ৮৫০ টাকা। আমার মক্কেলকে টাকা না দিলে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। লিগ্যাল নোটিশ প্রাপ্ত হয়ে টাকা পরিশোধের কথা উল্লেখ করেছেন। কিন্তু আসামী অদ্যাবধি পর্যন্ত টাকা পরিশোধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।"

"সাধারণ মানুষ তাদের ভবিষ্যৎ এবং নিরাপত্তার কথা চিন্তা করে কষ্টার্জিত টাকা ইন্স্যুরেন্স কোম্পানিতে আমানত হিসেবে রেখেছিলেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর কোম্পানি গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে চরম প্রতারণা ও অর্থ আত্মসাতের আশ্রয় নিয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং পাওনা টাকা আদায়ের লক্ষ্যেই সিরাজগঞ্জ আমলী আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে। আমরা আশা করি, আদালতের মাধ্যমে ভুক্তভোগীরা খুব দ্রুতই ন্যায়বিচার পাবেন।"

টাকা ফেরত না পেয়ে সিরাজগঞ্জের শত শত গ্রাহকের মধ্যে বর্তমানে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই বিষয়ে ইন্স্যুরেন্স কোম্পানির সিরাজগঞ্জ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%