০৭:০০ পি.এম
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়মের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযান বর্তমানে দেশের রাজধানী দিল্লিতে রণক্ষেত্রে রূপ নিয়েছে। বর্ষাকালীন সংসদের অধিবেশন চলাকালীন সব নিরাপত্তা বলয় ভেঙে হাজার হাজার বিক্ষোভকারী প্রধান সংসদ ভবনের ফটকের বাইরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন।
এই পরিস্থিতিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধিদল সোমবার (২০ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিসনদ জমা দিয়েছে। তবে এই বৈঠকের পর সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি মেলেনি বলে জানা গেছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে, সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী তাদের দাবিগুলো ‘যথাযথ পর্যায়ে’ আলোচনা করার আশ্বাস দিয়েছেন। কিন্তু বলেছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের রয়েছে।
আরও পড়ুন: মিশিগানে সিনেটর নির্বাচিত হয়ে ‘হাবিবি প্যাক’ চালু করলেন আব্দুল সাঈদ
সিজেপির প্রতিনিধি আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, দাবিসনদ নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য স্বাস্থ্যমন্ত্রী কিছুটা সময় চেয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে মোট তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো অন্তর্ভুক্ত—সামাজিক কর্মী সোনম ওয়াংচুকের মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা নিট-ইউজি ২০২৬ পরীক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করা।
এর আগে সিজেপির প্রতিষ্ঠাতা দীপকেকে দিল্লি পুলিশ ‘তুলে নিয়ে গেছে’ বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় দুই সংগঠন নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের মধ্যে। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বৈশ্বিক সংকটে ৪ কোটি মানুষের চরম দারিদ্র্যের ঝুঁকি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
