১০:৫৩ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ছবিঃবাসস
চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
আজ শনিবার দুপুরে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ইলশা ওয়ার্ডে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল এবং ২০০ প্যাকেট শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেন তিনি।
আরও পড়ুন: হাসিনার কাছে জানতে চাইলেন রিজভী
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার চট্টগ্রামে পৌঁছে প্রতিমন্ত্রী প্রথমে সার্কিট হাউসে সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে তিনি বন্যাকবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ইমন্ত্রী অংশ নেন। চট্টগ্রাম বিভাগ ও জেলার সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের সমন্বয় ও তদারকি জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: অ্যাটকোর সভাপতি হলেন অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম
সভায় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনসহ সরকারের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনলাইন প্ল্যাটফর্মে জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা যুক্ত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং কর্মহীন মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ‘পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘব করা সহজ হবে। আশ্রয়কেন্দ্রে শুধু আশ্রয়ের ব্যবস্থা করলেই হবে না, সেখানে অবস্থানরত মানুষ ঠিকমতো খাবার পাচ্ছেন কি না, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করাসহ প্রতিটি বিষয় নিবিড়ভাবে তদারকি করতে হবে।’
এ সময় প্রতিমন্ত্রী জেলা প্রশাসককে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দেন।
আরও পড়ুন: যশোরে রঞ্জন মন্ডলকে ইঞ্জেকশন পুশ করে হত্যা, মরদেহ নদীতে ফেলা
উল্লেখ্য, গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল ও সুসমন্বিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব প্রদান করে সরকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন