ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ২৭৮ জনে


ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ২৭৮ জনে

সোমবার হালনাগাদ করা সরকারি পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত ২৪ জুন, দেশের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পের ফলে রাজধানী কারাকাসের নিকটবর্তী উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, ভূমিকম্পে মোট ৫ হাজার ২৭৮ জন প্রাণ হারিয়েছেন। তিনি আরো বলেছেন, প্রাকৃতিক দুর্যোগটির কারণে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। তবে, কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখনও কোনও তথ্য প্রকাশ করেনি।

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

সরকার এই তথ্যও জানিয়েছে যে, দুর্যোগে বাস্তুচ্যুত ২৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এসব আশ্রয়কেন্দ্রের মধ্যে রয়েছে স্টেডিয়াম ও বিভিন্ন উন্মুক্ত স্থান। সেখানে স্বেচ্ছাসেবীরা চিকিৎসাসেবা দিচ্ছেন এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদের কথা শুনুন, সরকারের প্রতি সেলিব্রেটিরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


ছাত্রদের কথা শুনুন, সরকারের প্রতি সেলিব্রেটিরা

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারত সরকারের নতুন দল ককরোচ জনতা পাটি-সিজেপি অনেক দিন ধরে আন্দোলন করে আসছে। তারা দিল্লির যন্তর-মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে এক মাসের বেশি সময় ধরে।

২৮ জুন থেকে যন্তর-মন্তরে আমরণ অনশন শুরু করেছেন অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক।

গত শনিবার পুলিশ তাকে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করেছে। সোমবার ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিনেই ককরোচ জনতা পাটি ‘সংসদ চলো’ কর্মসূচির ঘোষণা দেয়।

তবে পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি। বরঞ্চ লাঠিপেটা করে ছাত্রদের সমাবেশ পণ্ড করে দেয়।

ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ভারতের সেলিব্রেটিরা সরব হয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সমর্থন জানিয়েছেন। কেউ কেউ সরাসরি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন।

তারা পুলিশি হামলার নিন্দা জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, ছাত্রদের কথা শোনা ও তাদের সঙ্গে আলোচনার জন্য।

মঙ্গলবার ‘সংসদ চলো’ কর্মসূচির আগের দিন, অভিনেত্রী শাবানা আজমি এবং অভিনেতা-পরিচালক প্রকাশ রাজ আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আন্দোলন যে শান্তিপূর্ণ এবং সাংবিধানিক মূল্যবোধের ওপর ভিত্তি করে তৈরি, তা উল্লেখ করে শাবানা আজমি বলেন, ‘আমরা যারা এখানে এসেছি, তারা সবাই একটি শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিতে এসেছি, যা আমাদের দেশের সংবিধান আমাদের অধিকার দিয়েছে। মহাত্মা গান্ধী আমাদের শিখিয়েছেন কীভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হয়, আমরা সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই এখানে এসেছি। আমাদের কোনো সহিংসতা ছড়ানোর উদ্দেশ্য নেই এবং আমরা সেই দৃঢ় আশা নিয়েই এখানে দাঁড়িয়ে আছি।’

তবে তার আশা পূরণ হয়নি। পুলিশ হামলা চালিয়ে পরিস্থিতি অশান্ত করে তোলে। পাঞ্জাবের প্রতিবাদী কণ্ঠ অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়।’

জনগণের কণ্ঠস্বরকে ঈশ্বরের কণ্ঠস্বর আখ্যা দিয়ে তিনি কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ক্ষোভ ও অভিযোগ শোনার অনুরোধ জানান। কৃষকদের আন্দোলনের সময় কথা বলায় তাকে কীভাবে ’দেশদ্রোহী’ তকমা দেওয়া হয়েছিল, সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তখন তাকে অনেক ভুগতে হয়েছিল এবং এবারও হয়তো তাকে দেশদ্রোহী বলা হবে। তারকা দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে তাদের কথা শোনার দাবি জানিয়েছেন।

এক্স-এ (টুইটার) তারা লিখেছেন, ‘আমরা দেশের যুবসমাজের পাশে আছি। কোনো ভয় ছাড়াই তাদের কণ্ঠস্বর জোরালো ও স্পষ্টভাবে শোনার সুযোগ পাওয়া উচিত। তারা আমাদের গণতন্ত্রের স্পন্দন এবং দেশের ভবিষ্যৎ রূপকার। আসুন আমরা তাদের কথা শুনি, সমর্থন করি এবং তাদের ক্ষমতায়ন করি। আমাদের তরুণদের শক্তি, সাহস ও স্বপ্নই সেই ভারত গড়ে তুলবে, যা আমরা দেখতে চাই।’

অভিনেত্রী হুমা কুরেশি বলেন, আন্দোলনের এই দৃশ্যগুলো তার মনে দীর্ঘদিন থেকে যাবে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এমন নিষ্ঠুর বলপ্রয়োগ এবং লাঠিচার্জ দেখে তিনি গভীরভাবে মর্মাহত বলে লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

চিত্রনাট্যকার সুতপা সিকদার লিখেছেন, আন্দোলনকারীদের অনেকেই শিক্ষার্থী, যারা পকেটে মাত্র ২০ টাকা এবং বুকে অনেক আশা নিয়ে জবাবদিহিতার খোঁজে এসেছিলেন। তিনি আরো যোগ করেন, ‘তারা কেউ ধনী প্রভাবশালী বাবার সন্তান নন, তাই তাদের বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।’

তিনি বলেন, ‘তারা তাদের অবস্থানে অনড় ছিলেন, যেমনটা হয়তো তারা সারাজীবন লড়াই করেছেন, বাস, ট্রেন, ভর্তি পরীক্ষা এবং প্রশ্ন ফাঁসের জন্য অপেক্ষা করার মধ্য দিয়ে।’

অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস বলেন, ‘যারা বিশ্বাস করেন মানুষের জমায়েত হওয়া, কথা বলা, শোনা এবং শুনানির সুযোগ পাওয়ার মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হয়; তিনি তাদের পাশে আছেন। গঠনমূলক ভিন্নমতই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে।’

নন্দিতা দাস আরো লেখেন, ‘দিল্লিতে যারা শান্তিপূর্ণভাবে আমাদের বিশ্বাসের ভারতের জন্য লড়াই করছেন, আমি মনে-প্রাণে তাদের সঙ্গে আছি।’

অবশেষে ইনস্টাগ্রামে অভিনেত্রী ভূমি পেদনেকর বলেন, সহিংসতা কখনো সমাধান হতে পারে না। তিনি শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রতি নজর দেওয়ার আহ্বান জানান।

সোনি রাজদান, জিনাত আমান, অভয় দেওল, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, ওমি বৈদ্য এবং সোনাক্ষী সিনহাসহ আরো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভের কথা লিখেছেন। সোনাক্ষী সিনহা তরুণদের দেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে লিখেছেন, ‘নানা কষ্ট ও চ্যালেঞ্জের মুখেও বিক্ষোভকারীরা তাদের বিশ্বাসে অবিচল আছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাম্পিয়ন না হয়েও কি মেসির হাতে উঠবে ব্যালন ডি’অর?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


চ্যাম্পিয়ন না হয়েও কি মেসির হাতে উঠবে ব্যালন ডি’অর?

বিশ্বকাপ শেষ হওয়ার পর ফুটবল দুনিয়ায় একটি প্রাচীন আলোচনা পুনরায় সামনে আসে, সেটি হল বিশ্বকাপজয়ী ফুটবলারই কি ব্যালন ডি'অর জিতেন। যদিও ইতিহাস বলছে, বিষয়টি এত সহজ নয়। বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের সঙ্গে বিশ্বকাপের সম্পর্ক থাকলেও, বিশ্বচ্যাম্পিয়ন হওয়া কখনোই এই পুরস্কার জয়ের নিশ্চয়তা দেয় না। বরং একজন ফুটবলারের পুরো মৌসুমের ধারাবাহিক পারফরম্যান্সই সবচেয়ে বড় বিবেচ্য বিষয়।

২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার রদ্রির হাতে যাওয়ার পর থেকে ফুটবল জগতে বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে, পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করা লিওনেল মেসি এই স্বীকৃতির জন্য বেশি দাবিদার ছিলেন। সেই বিতর্কের মধ্যেই ব্যালন ডি’অর আয়োজক ফ্রান্স ফুটবল নতুন এক বার্তা দিয়েছিল।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সাময়িকীটি স্পষ্ট করে জানিয়েছে, ব্যালন ডি'অর জিততে বিশ্বকাপ জয় বাধ্যতামূলক নয়, বরং একজন ফুটবলার পুরো মৌসুমে কেমন খেলেছেন, সেটিই পুরস্কার নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বার্তায় তারা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির একটি ছবি ব্যবহার করেছে, যা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

প্রতিবেদনে অতীতের কয়েকটি উদাহরণও উল্লেখ করা হয়েছে। ২০১০ সালে স্পেন বিশ্বকাপ জেতার পরেও ব্যালন ডি'অর জিতেছিলেন মেসি। তখন তিনি বিশ্বচ্যাম্পিয়ন আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভিকে পেছনে ফেলেছিলেন। একইভাবে ২০১৪ সালে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপ না জিতেও ব্যালন ডি'অর পেয়েছিলেন। ২০১৮ সালে রানার্সআপ ক্রোয়েশিয়ার লুকা মদরিচও একই কীর্তি গড়েছিলেন।

অন্যদিকে ২০২৩ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর মেসি অষ্টমবারের মতো ব্যালন ডি'অর জিতেছেন। যদিও আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারেনি, তবুও ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে তিনি আবারো আলোচনায় রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপ জিতে গেলেও ব্যালন ডি'অরের প্রতিযোগিতায় সুবিধা পাওয়া যায় বলেই বিশ্বাস করা হয়, তবে সেটি কোনো নিশ্চয়তা নয়। সেই পুরস্কারটি সেই ফুটবলারই পান, যিনি পুরো মৌসুমে সবচেয়ে ধারাবাহিক ও প্রভাবশালী পারফরম্যান্স দেখান।

চলতি বছর ব্যালন ডি'অরের দৌড়ে রদ্রি, লামিনে ইয়ামাল, পাও কুবার্সি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইনের মতো তারকাদের পাশাপাশি মেসির নামও আলোচনায় রয়েছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিতব্য জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিশ্বের সেরা ফুটবলারের নাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির মানবিক উদ্যোগ: দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৫২ পি.এম


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির মানবিক উদ্যোগ: দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবাসীর কল্যাণে মানবিক দায়িত্ব পালন করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর ধারাবাহিকতায়, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের গবাদি পশুর জন্য ভেটেরিনারী চিকিৎসাসেবারও ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের উল্লেখযোগ্য সেবাসমূহের মধ্যে ছিল জনস্বাস্থ্য সেবা: প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে শারীরিক পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়।

এছাড়াও প্রাণিসম্পদ সেবা প্রদান করা হয়: এলাকার প্রায় ২০০টি গবাদি পশুর জন্য অভিজ্ঞ ভেটেরিনারী ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক দলের মধ্যে মোট ৮ জন অভিজ্ঞ চিকিৎসক ছিলেন, যারা রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেছেন। চিকিৎসক দলে অন্তর্ভুক্ত ছিলেন— বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ২ জন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ১ জন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও ৫৯ বিজিবি-তে নিয়োজিত ২ জন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের ১ জন ভেটেরিনারী চিকিৎসক।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ৫৩ বিজিবির উপ-অধিনায়কসহ অন্যান্য পদবীধারী বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

উপসংহারে বলা যায়, বিজিবি’র এই চমৎকার মানবিক উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক কাজ সীমান্তবাসীর মাঝে বিজিবির প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মিস্টার কিম জি-জুন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎটি আজ মঙ্গলবার দুপুরে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, প্রতিরক্ষা উপদেষ্টা এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত একে অপরকে কুশলাদি বিনিময় করার পর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বৈরি দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে স্মরণ করেন।

এই সৌহার্দ্যপূর্ণ আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

আলোচনায় সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি আদান-প্রদান, নৌ-জাহাজ নির্মাণ (শিপবিল্ডিং), যৌথ প্রশিক্ষণ এবং উচ্চতর সামরিক শিক্ষায় সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ  মনোভাব নিয়ে আলোচনা করেন। এছাড়া, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকটির শেষদিকে উভয়ে আশা প্রকাশ করেন যে, দ্বিপক্ষীয় উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সুসংহত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%