ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন


শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন একটি গৃহবধূ। ঘটনাটি ঘটে উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে। গৃহবধূর পরিবারে রয়েছে দুই সন্তান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামের আসমত বিশ্বাসের ছেলে প্লাবন বিশ্বাসের সঙ্গে গৃহবধূ জান্নাতুল মাওয়ার মধ্যে একটি অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি স্থানীয় জনতা তাদের দুইজনকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করে।

আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আসার পর, জান্নাতুল মাওয়া সোমবার দিবাগত রাতে প্লাবন বিশ্বাসের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন। তিনি জানান, প্রায় ৯ মাস ধরে প্লাবনের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তিনি গর্ভবতী, এই সন্তান প্লাবনের। এ ঘটনার কারণে তার স্বামী শাহিদুল ইসলাম তালাক দিয়েছেন। ফলে এখন তিনি প্লাবনের সঙ্গে বৈবাহিক সম্পর্কের স্বীকৃতি চান।

আরও পড়ুন: ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শৃঙ্খলা ও সেবার মান বাড়ানোর নির্দেশ -পুলিশ সুপারের

অনশনে বসা গৃহবধূ জান্নাতুল মাওয়া বলেন, "প্লাবনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সেই সম্পর্কের কারণেই আমার সংসার ভেঙে গেছে। এখন আমি চাই প্লাবন আমাকে বিয়ে করে সামাজিক স্বীকৃতি দিক।" এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:০৩ এম


প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে একটি তরুণীকে মারধর, আটকে রাখা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী (২৭) রবিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে ওই নারী উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আল আমিনের (২৬) সঙ্গে তার পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আল আমিন তাকে বিয়ের আশ্বাসে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন সম্পর্ক চলার পর সম্প্রতি বিয়ের বিষয়ে চাপ দিলে আল আমিন বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল। এরই মধ্যে গত ৬ জুন, সন্ধ্যায় আল আমিনের বাড়িতে গেলে তাকে মারধর ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ করেন ফাতেমা।

ভুক্তভোগীর ভাষ্য, ‘দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখেন আল আমিন। বিয়ের বিষয়ে কথা বলতে তার বাড়িতে গেলে আমাকে একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়। আমার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকা নিয়ে নেওয়া হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

অভিযোগে আরো বলা হয়, ঘটনার সময় আল আমিনের পরিবারের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। একপর্যায়ে স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করেন।

ওই নারী দাবি করেন, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী অভিযোগপত্রে উল্লেখ করেন, ঘটনার পর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করা হচ্ছে। এ কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। এ বিষয়ে ভুক্তভোগী ওই তরুণী বলেন, আল আমিন আমার সব শেষ করে দিয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে একাধিকবার গভীর সম্পর্কে জড়িয়েছে। এখন সে আমাকে অস্বীকার করছে। আমি একবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম। তখন আল আমিনের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সুরাহা করা হবে বলে আমাকে বলা হয়। কিন্তু তার পরও তারা নানাভাবে আমার সঙ্গে তালবাহানা করছে। আল আমিনকে না পেলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ থাকবে না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আল আমিন বলেন, মেয়েটির সঙ্গে আমার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। এরপর কথাবার্তা ও দেখা সাক্ষাৎ হতো। আমি তাকে বিয়ে করার কোনো প্রতিশ্রুতি দেই নাই। কোনো শারীরিক সম্পর্ক আমাদের হয় নাই। তাকে মারধর, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয় বলেও তিনি দাবি করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, অভিযোগের পর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়ায় হোটেল থেকে ২ নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:০৫ এম


গজারিয়ায় হোটেল থেকে ২ নারী আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি আবাসিক হোটলে অভিযান চালায় পুলিশ এবং অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে। সোমবার (১৫ জুন) দুপুরে টেঙগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত দুজন হলেন, পুষ্প আক্তার (২২) এবং রোকেয়া আক্তার (২৩) যাদের বাড়ি কুমিল্লা জেলায়।

এই ঘটনায় জানা গেছে যে, ভাটেরচর এলাকায় আবাসিক ব্যবসার আড়ালে অনেক দিন ধরেই নারী দিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে, সোমবার দুপুরের দিকে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদাবরে ছিনতাইকারীদের হামলায় আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:০৮ এম


আদাবরে ছিনতাইকারীদের হামলায় আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ দুইজন

রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে পুলিশ হামলার মুখে পড়েছে। এই ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এবং এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের বেড়িবাঁধ এলাকার ডেল্টা গার্মেন্টসের পেছনে এই ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, সকালে আদাবরের ৭ নম্বর সড়কে একটি বিকাশ এজেন্টের দোকানে চাপাতির মুখে ছিনতাইয়ের ঘটনা ঘটে। হামলাকারীরা দোকানদারকে কুপিয়ে নগদ টাকা এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে ধরতে অভিযানে নামে আদাবর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ছিনতাইকারীদের একটি আস্তানার সন্ধান পায় পুলিশ। সেখানে অভিযান চালাতে গেলে পুলিশ উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ আহত হন।

আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, “সকালের ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আমি ও এসআই তরুণ আহত হই।”

হামলার মুখে পুলিশের আত্মরক্ষার্থে গুলি চালালে রুবেল এবং আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, গুলিবিদ্ধ দুজন ছাড়াও কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, “আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে মোট চারজনকে আটক করা হয়েছে।”

পুলিশের দাবি, অভিযানে ধরা পড়া ব্যক্তিরা আদাবর এবং আশপাশের এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী চক্রের সদস্য। বিভিন্ন সূত্রে এই চক্রকে ‘কব্জি কাটা’ গ্রুপ বলেও বলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আদাবর, শ্যামলী হাউজিং, তুরাগ হাউজিং, ঢাকা উদ্যান এবং আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই চক্র।

ঘটনার পর ডেল্টা গার্মেন্টসের পেছনের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষিতে অভিযোজনের পথ দেখাচ্ছে প্রযুক্তি মেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১২:১৩ এম


জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষিতে অভিযোজনের পথ দেখাচ্ছে প্রযুক্তি মেলা

জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে বাড়ছে নানা ধরনের ঝুঁকি। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের অভিযোজন সক্ষমতা বাড়াতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগ। এই লক্ষ্যেই রাজবাড়ীর বালিয়াকান্দিতে আজ শুরু হয়েছে তিন দিনব্যাপী “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত চলবে এ মেলা। ২০২৫-২৬ অর্থবছরের “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম)” প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষকদের সামনে জলবায়ু সহনশীল বিভিন্ন প্রযুক্তি, আধুনিক কৃষি উপকরণ ও উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি তুলে ধরা হচ্ছে।

মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষি উৎপাদন ব্যবস্থাকে ক্রমেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে উৎপাদন অব্যাহত রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের ক্ষতি কমানোর জন্য জলবায়ু সহনশীল প্রযুক্তির বিকল্প নেই। তাই মাঠপর্যায়ে এসব প্রযুক্তির সম্প্রসারণ জরুরি বলে উল্লেখ করেন বক্তাগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেছেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। কৃষকদের মধ্যে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি পৌঁছে দিতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, মেলার মাধ্যমে কৃষকরা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং সেগুলো মাঠপর্যায়ে প্রয়োগ করে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে সক্ষম হবেন। একসঙ্গে টেকসই কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির সুফলও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%