০৪:৩৯ পি.এম
বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর গ্রুপ পর্বের খেলায় আজ শনিবার (২০ জুন) ভোর ৬টা ৩০ মিনিটে হাইতির মুখোমুখি হয় ব্রাজিল। এই খেলা শুরুর পূর্বেই বিশেষ একটি বার্তা দেয় ঢালিউডের মেগাস্টার শাকিব খানের প্রযোজনা সংস্থা, যা হলো এসকে ফিল্ম।
শুক্রবার (১৯ জুন) শাকিব খানের প্রযোজনা সংস্থা, এসকে ফিল্ম, নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বরবাদ’ সিনেমার দুটি ছবি আপলোড করে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, শাকিব খান অভিনীত জনপ্রিয় চরিত্র ‘আরিয়ান মির্জা’ এবং তার দলের সদস্যদের।
ছবি দুটিতে শাকিব সাদা পোশাক পরিহিত, এবং পেছনে কালো পোশাক পরিহিত তার দলের সদস্যরা রয়েছেন। ছবিগুলোর মাঝে লেখা দেখা যাচ্ছে,
আরও পড়ুন: ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম
"হাইতির বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল স্কোয়াডের মুড।"
এ ধরনের একটি লেখার পর, আগুনের প্রতীক যুক্ত করে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ছবিগুলোর ক্যাপশনে লেখা রয়েছে,
"হাইতির খবর আছে কইলাম!"
নায়কের প্রযোজনা সংস্থার এমন একটি পোস্ট দেখে ভক্তরা মন্তব্যের ঘরে মুখরোচক মন্তব্য করতে শুরু করেন। একজন ভক্ত লেখেন, ‘এইবার বুঝলে তো কিং খান মানে ব্রাজিল’। আরেকজন মন্তব্য করেন, ‘এই জিল্লু বল ডা দে!’
আরও পড়ুন: চসিকের প্রতিটি ওয়ার্ডে ৮২টি খেলার মাঠ গড়ার উদ্যোগ : প্রশাসক
এক ভক্ত হিউমারের ছলে লেখেন, ‘ভাই, আপনি যে তলে তলে ব্রাজিল করেন, এইটা আমি অনেক আগে টের পাইছিলাম’।
এবং প্রসঙ্গ হিসেবে বলতে হয় যে, বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচটি ছিল মরক্কোর বিরুদ্ধে। ওই খেলায় ড্র হলেও, দ্বিতীয় ম্যাচে এবার হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। আর এই শুভ সূচনা শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্ম আগে থেকেই আন্দাজ করেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন