০৪:৪৪ পি.এম
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ায় কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সোমবার এক নতুন ধাক্কা হিসেবে প্রধানমন্ত্রী মনোনীত উদারপন্থী রাজনীতিক আদ্রিয়ান ভেস্তিয়াকে প্রত্যাখ্যান করেছে দেশটির পার্লামেন্ট।
দেশটির পার্লামেন্টের দুই কক্ষ মিলিয়ে ২৩৩ ভোট প্রয়োজন ছিল ভেস্তিয়ার সরকার গঠনের জন্য। কিন্তু সরকারি ভোট গণনা অনুযায়ী তিনি পেয়েছেন মাত্র ১৮৯ ভোট।
বুখারেস্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে শেখ পদবিধারীদের নামের সংখ্যা সর্বাধিক
দিনব্যাপী বিতর্কের পর ভেস্তিয়ার প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে ভোটাভুটির শুরু আগে কয়েকজন আইনপ্রণেতা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
গত মে মাসের শুরুতে উদারপন্থী প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সরকার একটি অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়। ওই ভোটে মধ্য-বামপন্থী এবং কট্টর ডানপন্থী দলের সমর্থন ছিল।
এরপর প্রথম মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী সরে দাঁড়ালে রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর দান ১৪ জুন ৫২ বছর বয়সী উদারপন্থী নেতা ভেস্তিয়াকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেন।
তবে বোলোজানের নেতৃত্বাধীন ভেস্তিয়ার নিজ দলের সমর্থনও পায়নি। এমনকি দলের পক্ষ থেকে বহিষ্কারের হুমকির মুখে পড়তে হয় তাকে।
আরও পড়ুন: ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম
ভেস্তিয়া সাবেক মেয়র ও আঞ্চলিক প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পূর্ববর্তী কাজ হিসেবে তিনি জাতীয় উন্নয়নমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
তিনি আগেই বলেছেন, সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেতে পার্লামেন্টের 'পশ্চিমাপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর' সঙ্গে আলোচনা করবেন। কথিত ওই আলোচনা সোমবারের ভোটের আগে ইউরোপীয় ইউনিয়নের সমালোচক দেশটির সবচেয়ে বড় কট্টর ডানপন্থী দল এইউআরের সঙ্গেও হয়েছে।
এই ভোটে পরাজয়ের পর তিনি 90 আসনের অধিকারী এইউআরকেই দোষারোপ করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার বিবেকের কাছে আমি পরিষ্কার। আমি আমার দায়িত্ব পালন করেছি।’
একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সরকার ছাড়া ৪৭ দিন আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে ইউরোপীয় তহবিল, আস্থা এবং সময় হারাচ্ছি, যা আর ফিরে পাওয়া যাবে না।’
আরও পড়ুন: চসিকের প্রতিটি ওয়ার্ডে ৮২টি খেলার মাঠ গড়ার উদ্যোগ : প্রশাসক
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক হিসাব-নিকাশের চেয়ে দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া উচিত বলে আমি এখনও বিশ্বাস করি।’
মে মাসে বোলোজান সরকারের পতন ঘটানো অনাস্থা ভোটের সময়ে রোমানিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস (পিএসডি) ইউরোপপন্থী জোট সরকার থেকে বেরিয়ে যায়। পরে তারা কট্টর ডানপন্থী দলগুলোর সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ভোট দেয়।
প্রেসিডেন্ট নিকুসর দান বারবার বলেছেন যে ক্রমবর্ধমান কট্টর ডানপন্থীদের অন্তর্ভুক্ত করে কোনো সরকার গঠন করা হবে না।
২০২৪ সালের ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে বিতর্কিতভাবে বাতিল হওয়ার পর পুনর্নির্ধারিত ভোটে ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন দান।
আরও পড়ুন: ধর্ম প্রতিমন্ত্রী: ফ্যাসিস্টদের আর ফিরতে দেওয়া হবে না
চলতি মাসের শুরুতে ভেস্তিয়াকে প্রধানমন্ত্রী মনোনীত করার পর এইউআর এক বিবৃতিতে বলেছিল, তার মনোনয়ন ‘বর্তমান সংকটকে আরও গভীর করবে।’ এছাড়া, দলটি আগাম নির্বাচনের দাবি জানায়।
২০২৫ সালের জুনে ক্ষমতায় আসা বোলোজানের জোট সরকার বাজেট ঘাটতি কমাতে কর বৃদ্ধি সহ বিভিন্ন অজনপ্রিয় কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নেয়। এর ফলে ওই ঘাটতি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় হয়ে যায়।
বিশ্লেষক এবং জরিপ সংস্থা ইনস্কপ রিসার্চের প্রতিষ্ঠাতা রেমুস ইয়োয়ান জানান, এখন প্রেসিডেন্টকে নতুন একজন প্রধানমন্ত্রী প্রস্তাব করতে হবে।
তিনি ফেসবুকে লেখেন, ‘দ্বিতীয়বারও প্রস্তাবিত প্রার্থী প্রত্যাখ্যাত হলে অন্তবর্তী নির্বাচনের মতো চূড়ান্ত বিকল্প সামনে চলে আসবে।’
আরও পড়ুন: সহিংসতা সত্ত্বেও জেন-জিদের বিক্ষোভের পক্ষে: জার্মানির আইনমন্ত্রী
ইয়োয়ানের মতে, এটি হবে ‘দেশ, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের আয়ের জন্য একটি বিপর্যয়।’
তিনি আরও বলেন, ‘এইউআর ছাড়া আর কোনো দল আগাম নির্বাচন থেকে লাভবান হবে না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন