০৭:৩৪ পি.এম
বাংলাদেশ ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে এবং নতুন কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২২ আগস্ট) বিকেলে শহরের একটি হোটেলের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বীন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য প্রদান করেন জেলা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, সহ-সভাপতি মাওলানা আকরাম হোসেন, আনোয়ার উল ইসলাম আরিফ, জয়েন্ট সেক্রেটারি মুফতি আহসান হাবীব কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক জোবায়ের হোসেনসহ অন্যান্য বক্তাগণ।
আরও পড়ুন: উন্নয়ন, মানবসেবা ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে চান মুসলেহ উদ্দিন খান
বক্তারা রাষ্ট্র ও সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রত্যয় ব্যক্ত করেন এবং ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সততা, তাকওয়া ও আমানতদার বজায় রাখার প্রতি তাগিদ দেন।
এছাড়া বক্তারা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
কমিটির শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ ইসলামী অনুশাসন, দলের আদর্শ এবং দেশগঠনের লক্ষ্য সামনে রেখে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ নগর খানপুর গোয়ালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন