০৫:৫৪ পি.এম
গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে তার মা-বাবা পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও একই অভিযোগে আরো দুই ব্যক্তিকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) কালীগঞ্জে অনুষ্ঠিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা ঘোষণা করেন।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সরকারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত
দণ্ডপ্রাপ্ত কাজী জুয়েল (৩৫) ব্যাপারে জানা যায়, তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারীখোলা গ্রামের কাজী আনোয়ার হোসেনের ছেলে।
অন্য দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন উপজেলার জাঙালিয়া ইউনিয়নের পুনসহি গ্রামের রহিম খানের ছেলে জয়নাল খান (২৭) এবং বাহাদুরসাদী ইউনিয়নের ছয়সুতি বেতুয়া গ্রামের ফজলুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াবা সেবনের সুনির্দিষ্ট অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে মা-বাবার করা অভিযোগের সত্যতা পাওয়ার পর কাজী জুয়েলকে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জয়নাল খান ও আনোয়ার হোসেনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের তিনজনকেই ১০০ টাকা করে জরিমানা করা হয়।
কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদারের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন