ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বরিশাল নগরীতে বিএমপির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১৬


বরিশাল নগরীতে বিএমপির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১৬

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে।

বিএমপি মিডিয়া সেলের তথ্যমতে, অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় একজন, নিয়মিত মামলায় তিনজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

সব মিলিয়ে পৃথক অভিযানে মোট ১৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।

আরও পড়ুন: ৭নং জগদল ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সক্রিয় জমির হোসেন ও সুমন মিয়া

বিএমপি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিএমপি।

তথ্যসূত্র: বিএমপি মিডিয়া সেল

আরও পড়ুন: স্কুল থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন বাবা, ৫০০ গজ টেনেহিঁচড়ে প্রাণ নিল বাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনা হচ্ছে? দ্রুত নিজেকে সংশোধন করুন- আলাউদ্দিন সরকার

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১০ পি.এম


সমালোচনা হচ্ছে? দ্রুত নিজেকে সংশোধন করুন- আলাউদ্দিন সরকার
ভুলের উর্ধ্বে কেউ নয়, মানুষ বলতেই ভুল হতে পারে। তবে দ্রুত নিজেকে সংশোধনে আনতে হবে। দলীয় নেতাকর্মীদের প্রতি এমন কঠোন নির্দেশনা দিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। 
 
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তার নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি তার নির্দেশনার কথা জানান।
 
তিনি বলেন, সমালোচনা হচ্ছে? দ্রুত নিজেকে সংশোধন করুন। জাতীয়তা বাদী দল 'বিএনপি' দেশ বিরোধী শত্রুর মোকাবেলা করে দেশের আপামর জনগণের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরীর প্রত্যয় ব্যক্ত করে। সুতরাং সাধারন জনগনের মনে যেন বিন্দুমাত্র আঘাত না লাগে।
 
এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজ স্বার্থে দলের আদর্শ পরিপন্থি কোন কাজে দল আপনাকে কোন সহযোগীতা করবে না। উল্টো দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। সুতরাং প্রতিশোধ নয় প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের আহ্বান জানান নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক এসএম আবদুল মুগনী নীরোকে আরআরইউ থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

সংবাদ বিজ্ঞপ্তি :

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১২ পি.এম


সাংবাদিক এসএম আবদুল মুগনী নীরোকে আরআরইউ থেকে বহিষ্কার
রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ)-এর সভাপতি সাংবাদিক এসএম আবদুল মুগনী নীরোকে সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসএম আবদুল মুগনী নীরোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
আরআরইউর সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান এক বিজ্ঞপ্তিতে জানান, সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি সভায় আলোচনা শেষে সভাপতি এসএম আবদুল মুগনী নীরোকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও স্বার্থ রক্ষায় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী উধাও

মাদারীপুরের ডাসার এলাকায় স্বর্ণালংকারসহ আনুমানিক ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ তার সৌদি প্রবাসী স্বামী করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পরেও ওই গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার পরিবার ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ রুপা আক্তার ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফেরদাউস মোল্লার মেয়ে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, রুপা আক্তার মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তার খোঁজ করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

রুপার বাবা ফেরদাউস মোল্লা পরে তাকে না পেয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আশিক মাতুব্বর জানান, রুপা আক্তার স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে গেছেন এবং তিনি তার সন্ধান চেয়ে থানায় জিডি করেছেন।

ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ এ বিষয়ে জানিয়েছেন, গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূলের নাম-প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টে মমতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১৮ পি.এম


তৃণমূলের নাম-প্রতীক ফিরে পেতে সুপ্রিম কোর্টে মমতা

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও দীর্ঘদিনের নির্বাচনি প্রতীক ব্যবহারে কমিশনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন তিনি। আগামী ২১ সেপ্টেম্বর মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য উল্লেখ করা হতে পারে বলে জানা গেছে।

১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে জানায়, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের পরিচয় ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ তৈরি হয়েছে। সেই বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষই পুরোনো দলীয় নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের কথা মাথায় রেখেই এই অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। পরদিন দুই গোষ্ঠীর জন্য নতুন নাম ও প্রতীক নির্ধারণ করে কমিশন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে দেওয়া হয় মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক। অন্যদিকে অরূপ রায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে দেওয়া হয় গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নাম এবং খাম প্রতীক। কমিশনের এই সিদ্ধান্ত অবশ্য তৃণমূলের মূল নাম বা জোড়াফুল প্রতীকের চূড়ান্ত মালিকানা কার, সেই প্রশ্নের নিষ্পত্তি নয়।

কমিশন জানিয়েছে, দুই পক্ষের দাবি নিয়ে পৃথকভাবে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলবে। অর্থাৎ আপাতত উপনির্বাচনের জন্যই নতুন নাম ও প্রতীকের ব্যবস্থা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে কমিশনের সিদ্ধান্তের বৈধতা এবং দলীয় সংগঠন সংক্রান্ত বিভিন্ন তথ্য বিবেচনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

তার পক্ষের দাবি, দলের সাংগঠনিক কাঠামো এবং নির্বাচিত প্রতিনিধিদের অবস্থান যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে বিধানসভায় চলতে থাকা অযোগ্যতা সংক্রান্ত আবেদনগুলিও এখনও নিষ্পত্তি হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর মমতা জানিয়েছিলেন, তিনি দলীয় নাম ও প্রতীক ফিরে পাওয়ার জন্য রাজনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যাবেন। এবার সেই লড়াই পৌঁছাল দেশের সর্বোচ্চ আদালতে।

অন্যদিকে ৬ অক্টোবরের উপনির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে আইনি এবং রাজনৈতিক টানাপোড়েন বাড়ছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কমিশনের অন্তর্বর্তী নির্দেশে কোনো পরিবর্তন আসে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%