০৪:৪৫ এম
মাদককে না বলি, সুন্দর ভবিষ্যৎ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই, ২০২৬ তারিখের শুক্রবার বিকালে গোপিনাথপুর শিমুল চত্বর খেলার মাঠে গোপিনাথপুর ব্যাপারীপাড়া সার্বিক উন্নয়ন কমিটির আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মসজিদের ইমাম মোঃ হাবিবুল্লাহ।
বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, মোঃ জহিরুল ইসলাম, শিক্ষক মুরাদ উদ দ্দৌলা, মাওলানা আলমগীর হুসাইন, সাবেক কাউন্সিলর মোঃ মোজাম খান, স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক সাইদ আলম শিপলু, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, আফছার উদ্দিন, এসআই সন্দীপ, শিক্ষক শাহিন আলম। সভাটি পরিচালনা করেন কেএম জীবন জিয়া।
সভায় বক্তারা উল্লেখ করেন, যুবসমাজকে বাচাতে হলে এলাকা মাদকমুক্ত করতে হবে। তারা বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা জানান, আগামী প্রজন্মকে একটি সুস্থ্য সমাজ উপহার দিতে হবে।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন