ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফতুল্লায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা


ফতুল্লায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. আনোয়ার হোসেন মোল্লা (৩২) নামে এক পুলিশ কনস্টেবল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে রক্ষা পেয়েছেন।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন দেওভোগ হাসেমবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন মোল্লা রাত সাড়ে ১০টার দিকে সাদা পোশাকে দেওভোগ হাসেমবাগ এলাকায় তথ্য অনুসন্ধানের জন্য যান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ধাওয়া করে। এএসআই আব্দুস সাত্তার দৌড়ে পালাতে সক্ষম হলেও কনস্টেবল আনোয়ারের বুকে একাধিক ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: লালবাগে কাচ্চি রেস্তোরাঁয় গ্যাস লিকেজের বিস্ফোরণে ৬ কর্মচারী দগ্ধ

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) তারেক আল মেহেদী বলেন, ‘এই এলাকায় মাদক কারবারি, সন্ত্রাসীসহ নানা ধরনের অপরাধীদের বিচরণ রয়েছে। পুলিশের ওপর অপরাধীদের ক্ষোভ থাকে। সেই ক্ষোভ থেকে দুষ্কৃতকারীরা হয়তো এই হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এছাড়া আমরা ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় তদন্তসহ জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%