ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নিউ মেক্সিকোর প্রথম আদিবাসী নারী গভর্নর হলেন ডেব হাল্যান্ড


নিউ মেক্সিকোর প্রথম আদিবাসী নারী গভর্নর হলেন ডেব হাল্যান্ড

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ডেব হাল্যান্ড। এর ফলে তিনি দেশের ইতিহাসে প্রথম আদিবাসী নারী গভর্নর হওয়ার রেকর্ড স্থাপন করেছেন।

বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পূর্বাভাস অনুযায়ী, ৯৮ শতাংশ ভোট গণনা সম্পন্ন হওয়ার পর দেখা যায়, ডেব হাল্যান্ড ৫৭ দশমিক ২৫ শতাংশ ভোট পেয়েছেন, যা ৪ লাখ ১২ হাজার ৮৩৪ ভোটের সমান। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ও সাবেক মেয়র গ্রেগরি ডি. হাল ৪২ দশমিক ৭৫ শতাংশ ভোট অর্জন করেছেন, যা ৩ লাখ ৮ হাজার ৩১৫ ভোটের সমান।

ডেব হাল্যান্ড ২০১৮ সালে লেগুনা পুয়েবলো জনগোষ্ঠীর সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হন, যেখানে তিনি প্রথম দুই আদিবাসী নারীর একজন ছিলেন। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী মন্ত্রিসভার সদস্য হওয়ার ইতিহাসও তৈরি করেন।

আরও পড়ুন: বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

সূত্র: স্ক্রাইপস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে মানবদেহের জন্য ক্ষতিকর পণ্য বিক্রির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


নাটোরে মানবদেহের জন্য ক্ষতিকর পণ্য বিক্রির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নাটোর, ৪ নভেম্বর ২০২৬ : আজ মানবদেহের জন্য ক্ষতিকর সোডিয়াম হাইড্রো সালফেট এবং নকল আয়ুর্বেদ সিরাপ বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান অভিযানের নেতৃত্ব দেন। জেলা কার্যালয় সূত্রে জানা যায়, খোরশেদ ষ্টোরের মালিক খোরশেদ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ এবং ৪৫ ধারার আওতায় আরোপ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ক্ষতিকর এবং নকল পণ্য ধ্বংস করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফকিরহাটে প্রতিবেশীর বাড়িতে আগুন নেভাতে এসে মুসার প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


ফকিরহাটে প্রতিবেশীর বাড়িতে আগুন নেভাতে এসে মুসার প্রাণ গেল

বাগেরহাটের ফকিরহাটে প্রতিবেশীর বাড়িতে লাগা আগুন নেভাতে এসে বিদ্যুৎস্পর্শে আলী মুসা শেখ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মৌভোগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতঘরে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে ঘরসহ ভেতরে থাকা সমস্ত মালামাল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে, আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সুকান্ত কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু জানান, মৌভোগ বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানে বিদ্যুৎসংযোগ বন্ধ করা হয়। খবর পাওয়ার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া জানান, খবর পেয়ে সেখানে দ্রুত উপস্থিত হন। রাস্তা সরু হওয়ায় সেখানে গাড়ি নিয়ে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে বালতি দিয়ে পানি দিয়ে যতটা সম্ভব আগুন নেভাতে চেষ্টা করা হয়েছে। শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, মৌভোগ গ্রামে বসতবাড়িতে আগুন নেভাতে এসে এক প্রতিবেশী মারা গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুমকিতে কাবিখা-টিআর প্রকল্পে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


দুমকিতে কাবিখা-টিআর প্রকল্পে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

পটুয়াখালীর দুমকিতে কাবিখা ও টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পে অস্তিত্বহীন প্রকল্প এবং নামমাত্র কাজ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা দুর্নীতি দমন কমিশন (দুদক) পেয়ে গেছে।

মঙ্গলবার, দুদকের একটি দল দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে এসব অনিয়মের তথ্য সংগ্রহ করে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, উপজেলা পরিষদের গাড়ি ধোয়ার র‍্যাম্পের সামনে মাটি ভরাট না করে নামমাত্র ইট ফেলে বরাদ্দের ২ লাখ ৩৭৪ টাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের ফুলবাগান ও উপজেলা পরিষদের মাঠে মাটি ভরাটের প্রকল্পের বাস্তবে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া, শ্রীরামপুর ইউনিয়নে নলকূপ বরাদ্দ পাওয়া ব্যক্তির কোনো অস্তিত্ব দুদক টিম পায়নি। রাস্তা মেরামতের প্রকল্পেও কোনো কাজ হয়নি। লেবুখালী ইউনিয়নে ৩ লাখ টাকা বরাদ্দের রাস্তা সংস্কারে ১০ বছরের পুরোনো কাজ দেখানো হয়েছে। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেখানো হলেও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের কাজেও অনিয়মের প্রাথমিক প্রমাণ দুদক পেয়েছে।

দুদকের সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাস জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পিআইও ও প্রকল্প সভাপতিদের যোগসাজশে এসব অনিয়ম সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। অনুসন্ধান শেষে দ্রুত প্রধান কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী মুঠোফোনে জানান, ‘আমি ছুটিতে আছি। যেহেতু দুদক তদন্তে নেমেছে, সেহেতু এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেডিক্যাল ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


মেডিক্যাল ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে না

আগামী ৪ ডিসেম্বর মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ সেশনের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুসারে, পরীক্ষাটি কিছুদিন পর অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ নভেম্বর) অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, “পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এখনো নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।”

অন্যদিকে, অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মেডিক্যাল ভর্তি পরীক্ষার নতুন তারিখ।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এডিজি রুবীনা ইয়াসমীন বলেন, “সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবে কিনা, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া এখনো ভর্তি নীতিমালা চূড়ান্ত হয়নি। সেটি চূড়ান্ত হলেও আমরা সে অনুযায়ী পরীক্ষা নিতে পারব।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%