ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় ৫০ বছর বয়সী নারী নিহত


সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় ৫০ বছর বয়সী নারী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় ৫০ বছর বয়সী নারী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদানীনগর ১০ তলা ভবন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারী ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ডিভাইডারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এই অবস্থায় একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার ফলে তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। নিহত নারীর পরনে ছিল কালো রঙের বোরকা। খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

শিমরাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস উদ্দিন জানান, মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ওই নারী ঝুঁকি নিয়ে ডিভাইডারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: যশোরে জমিজমা বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত গাড়িটিও শনাক্ত করার প্রচেষ্টা চলছে পুলিশ দ্বারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে অধ্যাদেশ সংশোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে অধ্যাদেশ সংশোধন

মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভা প্রদান করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-তে সংশোধন করার জন্য ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পরিবর্তন করে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে।

যদি ১৫তম দিবসে সরকারি ছুটি থাকে, তাহলে দাখিলপত্র পরবর্তী কার্যদিবসে পেশ করতে হবে।

কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মন্ত্রিসভা বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ নারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ নারী গ্রেফতার

 রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ রুলিয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার শিবপুর (এসকে বাদাল) গ্রামে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার রুলিয়া বেগম শিবপুর (এসকে বাদাল) গ্রামের মোঃ সমুন আলীর স্ত্রী।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ রুলিয়া বেগমকে গ্রেফতার করে ডিবির পরিদর্শক মোঃ মোমিনুল হাসান ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।# 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে সিরাজুল ইসলাম মিরপুরির মাদ্রাসায় বলাৎকারের অভিযোগে গ্রেফতার শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন: মোঃ শরীফ উদ্দিন

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


হবিগঞ্জে সিরাজুল ইসলাম মিরপুরির মাদ্রাসায় বলাৎকারের অভিযোগে গ্রেফতার শিক্ষক

হবিগঞ্জ সদর উপজেলার রাজানগর এলাকায় সিরাজুল ইসলাম মিরপুরির পরিচালিত একটি কওমি মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদিকুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত সাদিকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার ফিরোজপুর গ্রামের রাব্বানী মিয়ার ছেলে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মাদ্রাসা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠে শিক্ষক সাদিকুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে কাউকে জানালে জিন দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে এজাহারে।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

মামলার পর সোমবার (২৮ সেপ্টেম্বর) অভিযুক্ত সাদিকুল ইসলামকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এদিকে, অভিযোগ ওঠার পর মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষক সাদিকুল ইসলামকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতলব দক্ষিনে দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

সমির ভট্রাচার্য্য ঃ

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


মতলব দক্ষিনে দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা

চাঁদপুরের মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে ।

২৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় জগন্নাথ দেব মন্দিরে মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপগতি শংকর রাও নাগ। সহ সভাপতি অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা , গণেশ ভৌমিক যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ , সম্মানিত সদস্য বিজয় কুমার সাহা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুজন সরকার , সাংবাদিক শ্যামল চন্দ্র দাস, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির প্রচার সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক মাহফুজ মল্লিক ও সাংবাদিক রেদওয়ান আহম্মেদ জাকির, উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী কানাই সাহা, পৌর ছাত্র ঐক্য পরিষদের লিখন ঘোষ, এছাড়াও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন উত্তম সরকার , অশোক রায়, স্বপন সূত্রধ, রামচন্দ্র রায় , অসীম হালদার প্রমূখ।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং মতলব দক্ষিনের ৩৯ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

ছবিঃ মতলব দক্ষিনে দূর্গাপূজা উপলক্ষেপূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখছেন সভাপতি কিশোর কুমার ঘোষ ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%