১২:৫৮ পি.এম
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এই সাক্ষাৎটি সোমবার (৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ইয়াও ওয়েনের সাক্ষাৎ নিয়ে ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেসবুক পেজে একটি পোস্টে উল্লেখ করা হয়েছে, এই সাক্ষাতে চীন-বাংলাদেশ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে উভয় পক্ষের মধ্যে গভীর মতবিনিময় চলেছিল।
আরও পড়ুন: সরকার দেশের মানুষের সেবায় নিরলসভাবে কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী
জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সফলতার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এসেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন