ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

দেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর অবহেলার মুখোমুখি হয়েছে: জুবাইদা রহমান


দেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর অবহেলার মুখোমুখি হয়েছে: জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মন্তব্য করেছেন যে, বাংলাদেশের স্বাস্থ্য খাত বছর কালে বছর অবহেলা এবং জবাবদিহিতার অভাবের মুখোমুখি হচ্ছে। বাংলাদেশে মানুষের স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে হয় বলেও তিনি জানান। এই পরিস্থিতির ফলে অসুস্থতা দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জুবাইদা রহমান বলেন, ‘অসংক্রামক রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আমাদের দেশের মানুষ দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে নতুন নতুন ঝুঁকির সৃষ্টি হচ্ছে এবং নগরায়ন মানুষের জীবনযাপন, কাজ ও সেবা গ্রহণের পদ্ধতিকে বদলে দিচ্ছে।’

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, অর্থমন্ত্রী আমির খসরুসহ আরো অনেক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির দ্বিতীয় জানাজায়ও লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


খামেনির দ্বিতীয় জানাজায়ও লাখো মানুষের ঢল

ইরানের পবিত্র শহর কোমের জামকারান মসজিদে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে এই জানাজার নামাজ শুরু হয়। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশগ্রহণ করেছেন।

কোমের গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলি ইমামতি করেন এই জানাজায়। শোকানুষ্ঠানে ইরানের বিপুলসংখ্যক সাধারণ মানুষ, ধর্মীয় আলেম, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে মরদেহবাহী শোকযাত্রা জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমা (সা.)–এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে সোমবার (৬ জুলাই) বিকেল থেকেই ইরানের বিভিন্ন অঞ্চল হতে হাজার হাজার মানুষ পবিত্র শহর কোমে আসা শুরু করেন। আজ ভোরের আগেই জামকারান মসজিদের পুরো প্রাঙ্গণ এবং চারপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শোকাহত বহু মানুষ পায়ে হেঁটে এবং অনেকে যানবাহনে করে বিশাল এই শোকযাত্রায় যোগ দিলেন। তাদের হাতে ইরানের জাতীয় পতাকা এবং বিশেষ লাল পতাকা দেখা যায়।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। দীর্ঘ চার মাস পর শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর শনিবার (৪ জুলাই) ও রোববার (৫ জুলাই) সেখানে বিদায় অনুষ্ঠান এবং প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ জুলাই) তেহরানের রাজপথে লাখো মানুষের অংশগ্রহণে আরেকটি বড় শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছিল।

ইরানের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, খামেনির এই শোকানুষ্ঠান পবিত্র শহর কোম এবং প্রতিবেশী দেশ ইরাকের নাজাফ ও কারবালায় অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)–এর পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়া কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রতিবাদ জানাল সলোমন দ্বীপপুঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:১১ পি.এম


চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রতিবাদ জানাল সলোমন দ্বীপপুঞ্জ

সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে মঙ্গলবার জানান, চীনের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অভিযোগ করেছে এবং বেইজিংয়ের কূটনীতিকদের কাছে ‘জোরালো প্রতিবাদ’ জানানো হয়েছে।

সোমবার একটি চীনা সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় একটি ক্ষেপণাস্ত্র, যা পর্যবেক্ষকদের বর্ণনায় দূরপাল্লার পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।

এই ঘটনা নিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপান তীব্র নিন্দা জানিয়েছে। তবে প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য ছোট দেশের কাছ থেকে এখনও কোনও পেশাদারিক মন্তব্য আসেনি।

ওয়ালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ রাজনৈতিক জোট প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের চেয়ারম্যান হিসেবে জানান, ‘আমি রাষ্ট্রদূতের কাছে আমার জোরালো প্রতিবাদ জানিয়েছি।’

তিনি রাজধানী হনিয়ারায় সাংবাদিকদের বলেন, ‘সলোমন দ্বীপপুঞ্জও একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দিয়েছে।’

ওয়ালের এ সমালোচনা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সলোমন দ্বীপপুঞ্জ দীর্ঘদিন ধরেই চীনের ঘনিষ্ঠতম অংশীদারদের মধ্যে একটি।

পর্যবেক্ষকরা বলছেন, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত সলোমন দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় গিয়ে পড়েছে। ২০২২ সালে দেশটি চীনের সঙ্গে একটি গোপনীয় নিরাপত্তা চুক্তি করেছে।

চলতি বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে ওয়ালে বেইজিংয়ের প্রতি তুলনামূলক সংযত অবস্থান নিয়েছেন এবং চীনের সঙ্গে হওয়া নিরাপত্তা চুক্তিটি পুনর্বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন।

তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক শীর্ষ কর্মকর্তা বলেন, উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি সম্ভবত জেএল-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা কয়েক হাজার কিলোমিটার পাল্লার একটি শক্তিশালী অস্ত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাবের অভিযানে রামপালে গাঁজাসহ একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


র‍্যাবের অভিযানে রামপালে গাঁজাসহ একজন আটক

র‌্যাব-৬ অভিযানের মাধ্যমে জেলার রামপালে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জনকে আটক করেছে।

সোমবার সন্ধ্যায়, রামপালের ফয়লা সিএন্ডবি মোড়ে একটি মাহেন্দ্র গাড়িতে অভিযান চালিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার (২৩) কে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়।

র‌্যাব-৬ এর অপারেশন কর্মকর্তা বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ফেনী থেকে বাগেরহাটের রামপালের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান আসছে। তাই তারা সোমবার সন্ধ্যায় ফয়লা সিএন্ডবি মোড়ে গিয়ে একটি মাহেন্দ্র গাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদারকে আটক করেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রাজিব আল রশিদ বাসস’কে জানান, ১৪ কেজি গাঁজাসহ আটক ইব্রাহিমকে থানার জিম্মায় দিয়েছে র‌্যাব। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস, ৬০৩টি পদ সৃজনের অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


২০১ উপজেলায় নতুন ক্রীড়া অফিস, ৬০৩টি পদ সৃজনের অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের

অর্থ মন্ত্রণালয় দেশের ২০১টি উপজেলায় নতুন উপজেলা ক্রীড়া অফিস স্থাপনের অনুমোদন দিয়েছে।

এছাড়া, এসব অফিস পরিচালনার উদ্দেশ্যে তিনটি ক্যাটাগরিতে মোট ৬০৩টি নতুন পদ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে সৃজনের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের আওতায় উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে এই পদগুলো সৃজন করা হয়েছে।

প্রথম ধাপে নির্মিত ১৬৭টি স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় জনবল এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন ৩৪টি উপজেলার স্টেডিয়ামের জন্যও জনবল সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।

মোট ২০১টি উপজেলার জন্য সর্বমোট ৬০৩টি পদ অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে সৃষ্টি করা হয়েছে।

নতুন সৃষ্ট পদগুলোর মধ্যে রয়েছে ২০১টি উপজেলা ক্রীড়া অফিসার, ২০১টি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ২০১টি অফিস সহায়ক পদ।

অর্থ বিভাগ আটটি শর্তে এই অনুমোদন প্রদান করেছে। শর্তগুলোর মধ্যে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ, অর্থ বিভাগের নির্ধারিত কোড অনুযায়ী ব্যয় নির্বাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত শর্ত যথাযথভাবে অনুসরণ এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন স্টেডিয়ামগুলোর কাজ শেষ হওয়া সাপেক্ষে সংশ্লিষ্ট পদে নিয়োগ বা পদায়ন সম্পন্ন করার কথা উল্লেখ রয়েছে।

এছাড়া, যেসব পদের জন্য এখনো নিয়োগবিধি প্রণয়ন হয়নি, সেগুলোর নিয়োগবিধি দ্রুত প্রণয়ন করতে হবে এবং জনবল কাঠামো (টিওঅ্যান্ডই) হালনাগাদ করে অর্থ বিভাগে পাঠানোর জন্য নির্দেশ প্রদাণ করা হয়েছে।

এই সংক্রান্ত আদেশের অনুলিপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%