প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
র্যাব-৬ অভিযানের মাধ্যমে জেলার রামপালে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জনকে আটক করেছে।
সোমবার সন্ধ্যায়, রামপালের ফয়লা সিএন্ডবি মোড়ে একটি মাহেন্দ্র গাড়িতে অভিযান চালিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার (২৩) কে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়।
র্যাব-৬ এর অপারেশন কর্মকর্তা বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ফেনী থেকে বাগেরহাটের রামপালের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান আসছে। তাই তারা সোমবার সন্ধ্যায় ফয়লা সিএন্ডবি মোড়ে গিয়ে একটি মাহেন্দ্র গাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদারকে আটক করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রাজিব আল রশিদ বাসস’কে জানান, ১৪ কেজি গাঁজাসহ আটক ইব্রাহিমকে থানার জিম্মায় দিয়েছে র্যাব। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন