০৩:৪৯ পি.এম
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে দুই বাসযাত্রী প্রাণ হারিয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর জেলা সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আসিফ (১৮)।
এ দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, আনিছুর রহমানকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
খাঁটিহাতা হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রংপুর থেকে সিলেটগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের ফলে বাসটি সড়কে উল্টে যায়। পরে পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। এই ঘটনায় আসিফ ও সৌরভ নামে দুজনের মৃত্যু ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন