ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জামায়াতে ইসলামী নেতার


স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জামায়াতে ইসলামী নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য, জনবান্ধব ও আদর্শিক নেতৃত্ব বেছে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার হলো জনগণের সবচেয়ে কাছের প্রশাসনিক কাঠামো। যোগ্য নেতৃত্ব ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। তাই জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ায় প্রার্থীর সততা, যোগ্যতা, নৈতিকতা এবং জনসেবার মানসিকতাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের আমানত রক্ষা করা, দায়িত্বশীলতা এবং জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ দাবি। জামায়াতের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা সমাধান এবং অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে নিজেদের দায়িত্বশীল দাঈ হিসেবে গড়ে তুলতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উখিয়ার রত্নাপালং ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলা, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

সমাবেশটি ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ও সাংবাদিক শামসুল হক শারেক, উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল এবং নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নূরুল হক।

সমাবেশে আসন্ন রত্নাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উখিয়া উপজেলা জামায়াতের আমির, বিশিষ্ট আলেম ও সমাজসেবক মাওলানা আবুল ফজলের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্ল্যান ইন্টারন্যাশনালে গ্র্যান্টস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট পদে ২ লাখ ২৭ হাজার টাকার চাকরির সুযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%