ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

চিরিরবন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ


চিরিরবন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল ২১ জুন রবিবার বিকেল ৫ টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চেয়ারম্যান প্রার্থী সোহাগের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ঢাকা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায়

চাঁদপুর শিল্পকলা একাডেমিতে নদীমাতৃক শীর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


চাঁদপুর শিল্পকলা একাডেমিতে নদীমাতৃক শীর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুর জেলার শিল্পকলা একাডেমিতে নদীমাতৃক নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) বিকেলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিল্পকলা একাডেমি হচ্ছে সাংস্কৃতিক কর্মীদের প্রাণকেন্দ্র। ৫ আগস্টের হামলা ও অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত এই অডিটোরিয়াম কীভাবে পুনর্গঠন করা যায়, এই উদ্দেশ্যে তিনি চাঁদপুরে এসেছেন সংসদ সদস্যের আমন্ত্রণে। তিনি চাঁদপুরের সংসদ সদস্য পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছেন এবং জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেলা প্রশাসকও অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছেন। অনুষ্ঠানের আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, এখানে অতিথিদের নাম বারবার ঘোষণা করা হয়নি এবং মঞ্চেও অপ্রয়োজনীয়ভাবে অনেক আসন রাখা হয়নি। অনুষ্ঠানের প্রতি এখানকার ব্যবস্থাপনা একদল হয়ে কাজ করেছে, যা তার নজর কেড়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই মঞ্চের অনেক শিল্পী ভবিষ্যতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

নদীমাতৃক বাংলাদেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নদী শুকিয়ে যাওয়ার কারণে কৃষি ও পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে, লবণাক্ততার ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কৃষকরা প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত পানি পেয়ে উৎপাদন বাড়াতে পারেন।

তিনি আরো বলেন, মাদক ও নেশার ভয়াবহ বিস্তার আমাদের যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই সংকট মোকাবিলা করার বিকল্প নেই সাংস্কৃতিক চর্চার। শিল্প-সংস্কৃতির প্রসার তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল পথে নিয়ে যেতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, প্রধান অতিথি শুধু একজন প্রতিমন্ত্রী নন, তিনি সংস্কৃতিমনা ও শিল্প-সংস্কৃতির প্রতি নিবেদিতপ্রাণ একজন মানুষ। দীর্ঘ সময়ের রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রীর আস্থার ফলেই তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

তিনি আরো বলেন, চাঁদপুরে সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র এই শিল্পকলা একাডেমি ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জেলা প্রশাসনের উদ্যোগে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের উপযোগী করা হলেও একাডেমিটিকে আগের রূপে ফিরিয়ে আনতে আরও সংস্কার প্রয়োজন। এই সম্পর্কে প্রয়োজনীয় সহযোগিতা প্রধান অতিথির মাধ্যমে মিলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. খাইরুল কবির, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. মো. বাবর বেপারি, পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে ঢাকা ও চাঁদপুরের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নদীর পটভূমিতে রচিত গান, নৃত্য, কবিতার আবৃত্তির মাধ্যমে নদীর প্রভাব ও লোকজ ঐতিহ্য তুলে ধরা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে সংস্কার হচ্ছে চাঁদপুর পুরান বাজার লোহারপোল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


অবশেষে সংস্কার হচ্ছে চাঁদপুর পুরান বাজার লোহারপোল

দীর্ঘ জনদুর্ভোগের পর অবশেষে প্রশস্ত হচ্ছে চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপোল - দোকানঘর সড়ক।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের আওতায় শহরতলীর পুরাণবাজার লোহারপোল থেকে জাফরাবাদ - দোকান ঘর পর্যন্ত ১ কিলোমিটার সড়ক দেড় কোটি টাকার অধিক ব্যায়ে রাস্তাটির পুনঃনির্মাণে মজবুতিকরণ ও সার্ফেসিং কাজ শুরু হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬ খ্রি.) সকালে জনগুরুত্বপূর্ণ এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় তিনি বলেন, "এই কাজটি আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে এবং তারেক রহমানের সরকার যে গণমানুষের কল্যাণকর, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করার সরকার। নতুন সরকারের অল্পদিনে তার প্রমাণ পেয়েছেন আপনারা। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন যে কোয়ালিটিপূর্ন রাস্তা হবেই।"

এই রাস্তাটা দীর্ঘদিন অর্থাৎ ২৪'র গণঅভ্যুত্থানের পর থেকে আমি চেষ্টা করছি ঠিক করার। অবশেষে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় সেই সুযোগ আসলো। দেরি হলেও সাধারণ মানুষের আর ভোগান্তি হবে না, এইটুকু বলতে পারি। এবং যেখানে উন্নয়ন হবে সেখানে টেকসই উন্নয়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মুহা. ইউনুস আলী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ সওজ কর্মকর্তাবৃন্দ ও অন্যরা।

নির্বাহী প্রকৌশলী মুহা. ইউনুস আলী জানান, দোকানঘর থেকে লোহারপুল এর দিকে টোটাল এক কিলোমিটার এই সড়কটি সংস্কার ও মজবুতিকরণ উন্নয়ন কাজটি হবে দুটি প্যাকেজে। একটা প্যাকেজ ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা এবং আরেকটা প্যাকেজে কাজ হবে ৭৮ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যায়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইসফার আরাফ অ্যাসোসিয়েট, প্রোপাইটর মো.রাশিদুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
লালমনিরহাটে

উন্মুক্ত হচ্ছে নতুন রূপে নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদগুলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


উন্মুক্ত হচ্ছে নতুন রূপে নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদগুলো

বর্তমান সরকারের দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের আধুনিকায়ন ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

মেসার্স আসলাম এন্টারপ্রাইজ নামের একটি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠপর্যায়ে কাজটি সম্পাদন করছে।

সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যেই প্রকল্পটির প্রায় ৫০ শতাংশেরও বেশি কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গ্রামীণ পর্যায়ে নাগরিক সেবা আরও সহজ, গতিশীল ও আধুনিক করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংস্কার কাজের আওতায় পরিষদের মূল ভবন মেরামত, আকর্ষণীয় রঙ এবং অভ্যন্তরীণ অবকাঠামোগত নান্দনিক উন্নয়ন করা হচ্ছে।

কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী জানান, কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে।

চলতি জুন মাসের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করে নবসজ্জিত ও আধুনিক এই কমপ্লেক্সটি জনসাধারণের সেবায় পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই আধুনিকায়নের কাজ সম্পন্ন হলে কুলাঘাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ আরও নান্দনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে দ্রুততম সময়ে তাদের কাঙ্ক্ষিত প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পজিটিভ সরাইলের রাতের আড্ডায় ৫ গুণীকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


পজিটিভ সরাইলের রাতের আড্ডায় ৫ গুণীকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘পজিটিভ সরাইল’। সেই সংগঠনের আয়োজনে গত শনিবার রাতে ক্যাফে জমজম ফুসকা হাউস-এ বসেছিল এক ঝাঁক গুণীজনদের জমজমাট আড্ডা। মূল আলোচ্য বিষয় ছিল সংগঠনটির ব্যানারে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্তগুলো। সেখানে নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রাখায় ৫ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে ওই সংগঠনটি। শিক্ষায় সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, চিকিৎসায় তপজিদ দত্ত বাপ্পু, সাংবাদিকতায় মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন বদু ও ইন্সুরেন্সে সুদীপ দত্ত তনু। এছাড়াও উপস্থিত ৬০ গুণী ব্যক্তির হাতে উপহার স্বরূপ তারা তুলে দিয়েছেন সংগঠনের লঘু সম্বলিত টিশার্ট ও চাবির রিং। রাত সাড়ে ১০টায় সকলকে মজাদার ভুরিভোজ করিয়েছেন পজিটিভ সরাইল। এর আগে ব্যতিক্রমী দারুণ এই আয়োজনে সংগঠনের অন্যমত সমন্বয়ক জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেবজুল বারী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল করিম। সকল ভালো কাজের সঙ্গে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়কে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শিক্ষক মো. আইয়ুব খান, লেখক, গবেষক ও সাহিত্যিক সঞ্জীব কুমার দেবনাথ, প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সাংবাদিক তারিকুল ইসলাম দুলাল, এস.কে ইউসুফ, মো. ফয়জুল কবির, সামাজিক ব্যক্তিত্ব মো. ফজল মিয়া, মো. নজরূল ইসলাম, মো. আরিফুর রহমান, আবু শাহ মুন্সী প্রমূখ। সভাপতি সন্দীপ দত্ত মানুর সার্বিক সহযোগিতায় এগিয়ে যাওয়া সংগঠনটির প্রশংসা করে বক্তারা বলেন, গুণীদের কদর ও সম্মাননা চলবে পর্যায়ক্রমে। পজিটিভ সরাইলের সকল পজিটিভ কাজ অব্যাহত থাকবে। এই পরিবারের সকলে মিলে হাসি ফুটাব সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে। সরাইলের ভালো কাজ ও ইতিহাসকে তুলে ধরব দেশ ও জাতীর সামনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%