০৬:৪৭ পি.এম
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশের পক্ষ থেকে আবারও লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সে সময় হামলার ঘটনাটি সংঘটিত হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেখানে প্রথমে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তবে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর ছুড়েছে কিনা, সে বিষয়ে তারা স্পষ্ট কিছু জানিয়ে নি।
আর পাথর নিক্ষেপের পর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে বলেও সংবাদমাধ্যমটি খবর দিয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি: গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে গেছে
এর আগে শনিবার দুপুর ১২টার কিছু আগে এক সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের কথা জানান সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরে যন্তর মন্তরে এ ঘটনায় উচ্ছ্বাস দেখা যায়।
গতকাল আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেছে। ওই সময় ককরোচ পার্টির প্রতিনিধিরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জন্য একটি আল্টিমেটাম উপস্থাপন করেন। আজ আবারও নাড্ডার সঙ্গে ককরোচ পার্টির বৈঠক নির্ধারিত ছিল।
কিন্তু সকালে ককরোচ পার্টি জানায় যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। এর কয়েক ঘণ্টার মধ্যেই ধর্মেন্দ্রের পদত্যাগের ঘোষণা আসে।
নিজের পদত্যাগ পত্রে তিনি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় নিজের কাঁধে নেওয়ার কথা উল্লেখ করেছেন।
আরও পড়ুন: জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ককরোচ পার্টির সঙ্গে আলোচনার জন্য স্বাস্থ্যমন্ত্রী জে ডি নাড্ডার সঙ্গে আরেক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কন্সটিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় পৌঁছেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন