ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের অভিযোগে ৮ জন গ্রেপ্তার


মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের অভিযোগে ৮ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেছে ডিএমপি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টা সংক্রান্ত একটি ঘটনায় অভিযান পরিচালনা করে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: উত্তরায় পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার

ডিএমপি আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বরের কারণে এশিয়ান গেমসে অংশ নিতে পারলেন না নাজমুল হোসেন শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


জ্বরের কারণে এশিয়ান গেমসে অংশ নিতে পারলেন না নাজমুল হোসেন শান্ত

জ্বরের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য নাজমুল হোসেন শান্ত এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি। জাপানে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

বাংলাদেশ কন্টিনজেন্টের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় মেডিকেল টিমের পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তাকে এশিয়ান গেমসে দলের বাইরে রাখা হবে।

নাজমুল হোসেন শান্ত আগামীকাল যত দ্রুত সম্ভব দেশে ফিরে যাবেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) শান্তর দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করেছেন। তিনি তার নিরাপদে দেশে পৌঁছানোর জন্যও শুভকামনা জানিয়েছেন।

মেজর (অব.) ইমরোজ আহমেদ এই বিষয়ে বলেন, 'শান্তর প্রচন্ড জ্বর, সঙ্গে বমিও করছেন। তাই এই ক্রিকেটারকে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।'

আজ সকালে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত চিকিৎসার আওতায় নেওয়া হয়। তিনি সকালে দলের নির্ধারিত অনুশীলনে অংশ নেননি। আগের দিনও শান্ত অনুশীলনে উপস্থিত ছিলেন না।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া বিশ্বজুড়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


মালয়েশিয়া বিশ্বজুড়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া আন্তর্জাতিক ভ্রমণ সুবিধা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 'দ্য পাসপোর্ট ইনডেক্স গ্লোবাল র‍্যাঙ্কিং ২০২৬'-এ মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্টের মর্যাদা লাভ করেছে। এই তালিকায় সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থান (সিলভার টিয়ার) দখল করেছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সোমবার (২৮ সেপ্টেম্বর) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই মাইলফলক সম্পর্কে নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে মালয়েশিয়ার পাসপোর্টের সর্বজনীন গ্রহণযোগ্যতা ও সুদৃঢ় সম্পর্কের ইতিবাচক প্রতিফলনের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। গত বছরে মালয়েশিয়ার অবস্থান ছিল তৃতীয় স্থানে।

পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, মালয়েশিয়া পাসপোর্টধারীদের জন্য ভ্রমণ সুবিধার বিস্তারিত নিম্নরূপ: মোট প্রবেশযোগ্য গন্তব্য: ১৭৫টি দেশ ও অঞ্চল। অন-অ্যারাইভাল ভিসা সুবিধা: ৪৬টি দেশে। ভিসামুক্ত প্রবেশাধিকার: ১২৯টি দেশে। পূর্বানুমতি বা ভিসা প্রয়োজনীয় গন্তব্য: মাত্র ২৩টি দেশে।

'দ্য পাসপোর্ট ইনডেক্স'-এর তথ্যানুসারে, তালিকার শীর্ষস্থান অর্থাৎ এক নম্বরে অবস্থান করছে যুক্ত আরবাত্রি (ইউএই)। যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পর তৃতীয় স্থানে রয়েছে স্পেন। অন্যদিকে, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও নরওয়ের মতো বিশ্বের ১৬টি দেশ যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ মনে করছে, এই অর্জন দেশের নাগরিকদের জন্য বিশ্বমঞ্চে যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে। উল্লেখ্য, তালিকায় প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের অবস্থান ৯২তম। ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ৭১ ও ৯৬ তম। তালিকায় সবার শেষে রয়েছে আফগানিস্তান (৯৯)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু ঠেকাতে ফগার হাতে তরুণরা, আলফাডাঙ্গায় ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


ডেঙ্গু ঠেকাতে ফগার হাতে তরুণরা, আলফাডাঙ্গায় ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশক নিধনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা কলেজের ছাত্রদল নেতাকর্মীরা। ফগার মেশিন হাতে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় মশার ওষুধ ছিটিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা থানা চত্বরে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। পরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করেন।

ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফয়সাল জিসান মিয়া ও ছমাহফুজুর রহমান সোহানের নেতৃত্বে কর্মসূচিতে আলামিন শেখ, ফাহিম আহমেদ, আব্দুল্লাহ আল ফয়সালসহ অন্যান্য তরুণ নেতাকর্মী অংশ নেন।

এ সময় আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূরুজ্জামান খসরু, প্রচার সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণ জরুরি। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে এবং তারেক রহমানের ঘোষিত কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তরুণদের সামাজিক দায়িত্ববোধ থেকে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের মধ্যেই হরমুজে এলএনজি পরিবাহী জাহাজের চলাচল বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


যুদ্ধের মধ্যেই হরমুজে এলএনজি পরিবাহী জাহাজের চলাচল বাড়ছে

আমেরিকা ও ইরানের মধ্যে চলমান তীব্র সামরিক সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী জাহাজের চলাচল নতুন করে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক এক সমীক্ষা ও জাহাজ ট্র্যাকিং তথ্য নির্দেশ করে, গত এক সপ্তাহে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘কাতার-এনার্জি’ (QatarEnergy)-এর সাথে যুক্ত একাধিক এলএনজি ট্যাঙ্কার নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও এই জলসীমা অতিক্রম করেছে।

শিপিং ডেটা প্রদানকারী প্রতিষ্ঠান 'কপলার' (Kpler) এবং 'এলএসইজি' (LSEG)-এর পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট মাসে ইরানি হামলার আশঙ্কায় কাতার বা কাতারের রাস লাফান (Ras Laffan) গ্যাস টার্মিনাল থেকে আসা কোনো এলএনজি জাহাজের দৃশ্যমান উপস্থিতি শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, সংঘাতের কারণে ওই সময়ে অনেক জাহাজ তাদের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বা ট্র্যাকিং ডিভাইস বন্ধ রেখে গোপন যাত্রা বা "ডার্ক ট্রানজিট" (Dark Transits) সম্পন্ন করেছিল।

তবে চলতি মাস থেকে হরমুজ প্রণালী অতিক্রম করা এসব জাহাজের অবস্থান পুনরায় ট্র্যাকিং সিস্টেমে দেখা যাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, কাতারের রাস লাফান থেকে এলএনজি কার্গো নিয়ে রওয়ানা হওয়া ‘গ্যাসলাগ স্কেগেন’ (GasLog Skagen) নামক একটি বিশালাকার এলএনজি ট্যাঙ্কার রোববার শ্রীলঙ্কা উপকূলে পুনর্দৃশ্যমান হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হিসেবে পরিচিত, যার মধ্য দিয়ে বৈশ্বিক অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) পরিবাহিত হয়ে থাকে। চলমান যুদ্ধের কারণে এ প্রণালীতে বাধার সৃষ্টি হলেও, কৌশলগত ঝুঁকি এড়াতে রাডার ট্র্যাকিং বন্ধ রেখে বা আন্তর্জাতিক পর্যবেক্ষণ এড়িয়ে জাহাজ চালানো অব্যাহত রেখেছিল অনেক পরিবহনকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার এই লক্ষণকে বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বিশ্ব পর্যবেক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%