ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সম্পর্ক উন্নয়নে জুলাইয়ে সম্মেলন করবে ইইউ-যুক্তরাজ্য


সম্পর্ক উন্নয়নে জুলাইয়ে সম্মেলন করবে ইইউ-যুক্তরাজ্য

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন তাদের সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে একটি শীর্ষ সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, বৈঠকটি ২২ জুলাই ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জুন) জি৭ সম্মলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের পর কস্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

এভিয়ান-লে-বেঁ-তে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন একসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, নেতারা উভয় পক্ষের স্বার্থে যুক্তরাজ্য ও ইউরোপের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। মুখপাত্র আরও বলেন, ইউরোপীয় নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি ঘনিষ্ঠ সম্পর্ক অপরিহার্য ছিল।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের

লন্ডন ও ব্রাসেলস ১৩ই জুলাই এই বৈঠকটি আয়োজন করতে চেয়েছিল, কিন্তু একটি প্রধান যুব অভিজ্ঞতা প্রকল্পের অধীনে ব্রিটিশ আবেদনকারীদের ভিসা দেওয়ার বিষয়ে কতগুলো ইইউ সদস্য দেশ আপত্তি জানাতে পারে। তাই অনিশ্চয়তার কারণে সম্মেলনের সময়সূচি বিলম্বে ঘোষণা করা হলো।

বিশ্লেষকদের মতে, ব্রিটিশদের ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে ভোট দেওয়ার এক দশক পর, যুক্তরাজ্য এবং এই জোটের মধ্যে পুনঃসংযোগের ক্ষেত্রে এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: গাল্ফ নিউজ, পলিটিকো।

আরও পড়ুন: হুথিদের সউদী আরবের তেলক্ষেত্র, রিয়াদ বিমানবন্দর ও সেনাক্যাম্পে হামলার দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি চেয়ারম্যানকে সরাতে সদস্যদের কাছ থেকে জোর করে অনাস্থাপত্রে স্বাক্ষর, মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


ইউপি চেয়ারম্যানকে সরাতে সদস্যদের কাছ থেকে জোর করে অনাস্থাপত্রে স্বাক্ষর, মারধরের অভিযোগ

১৬ জুন, ২০২৬, পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যানকে চেয়ারম্যানপদ থেকে সরানোর উদ্দেশ্যে ইউপি সদস্যদের কাছ থেকে জোরপূর্বক অনাস্থাপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে পরিষদের উদ্যোক্তা সাইফুল ইসলাম মামুনকে দফায় দফায় মারধর করার অভিযোগ রয়েছে একজন বিএনপি নেতার বিরুদ্ধে। ঐ বিএনপি নেতার নাম হচ্ছে মো. আলী আজম। তিনি দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

মঙ্গলবার দুপুরে, দাশপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উদ্যোক্তা সাইফুল ইসলাম মামুনকে প্রথম দফায় মারধর করা হয় এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসার জন্য নিতে গেলে দ্বিতীয় দফায় মারধরের ঘটনা ঘটে।

এর আগে, সোমবার সকালে কয়েকজন মেম্বারের কাছ থেকে বিএনপি নেতা আলী আজমের নেতৃত্বে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটে। ওই স্বাক্ষরিত কাগজের মাধ্যমে ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ নিয়ে দুজন ইউপি সদস্য পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

স্থানীয় বাসিন্দা, অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাশপাড়া ইউপির চেয়ারম্যান হলেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এএনএম জাহাঙ্গীর হোসেন। ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে দাসপাড়া ইউপির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে চেষ্টা করতে দেখা গেছে দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীকে।

দাশপাড়া ইউপির উদ্যোক্তা সাইফুল হাসান হলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের শ্যালক। এজন্য সাইফুল হাসানকে মারধর করে তার ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে এবং ওই কক্ষে ও মূল ফটকে তালা মেরে রাখা হয়েছে।

সাইফুল হাসান অভিযোগ করেছেন যে, প্রতিদিনের মতো তিনি তার কক্ষে বসে সেবা প্রদান করে যাচ্ছিলেন। দুপুর একটার দিকে বিএনপি নেতা আলী আজম চৌধুরীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল তার কক্ষে প্রবেশ করে তাকে বের হতে বলেন। তিনি বলেন, ইউএনও স্যারের অনুমতি ছাড়া তিনি বের হবেন না বলায় আলী আজম মারধর শুরু করলে সবাই একসাথে এসে তাকে কিল-ঘুসি মেরে আহত করতে থাকে।

দাসপাড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন সদস্য মো. রফিকুল ইসলাম হাওলাদার অভিযোগ করেছেন যে, সোমবার সকাল ১০ টায় বিএনপি নেতা আলী আজমের নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল তার কালাইয়া বাজারের বাসায় প্রবেশ করে তাদের লিখিত কাগজে স্বাক্ষর দিতে বলেন। কি লেখা জানতে চাইলে আলী আজম বলেন, চেয়ারম্যানকে অনাস্থা দিতে হবে। স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক স্বাক্ষর নেয়া হয় আলী আজম ও তার লোকজনের দ্বারা। তিনি জানিয়েছেন যে, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি লিখিত আবেদন করেছেন।

দাসপাড়া ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য কুলসুম বেগম অভিযোগ করেন, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বিএনপি নেতা আলী আজমের নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল তার ঘরে প্রবেশ করে তাদের লিখিত কাগজে স্বাক্ষর দিতে বলেন। অপারগতা প্রকাশ করলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। উল্লেখ্য, তিনি রোববার চোখের অপারেশন করিয়েছিলেন এবং বিশ্রামে ছিলেন। এই কারণে তিনি ভয়ে স্বাক্ষর দিতে বাধ্য হন।

বিএনপি নেতা আলী আজম চৌধুরী বলেছেন, 'যা কিছু ঘটেছে ইউপি সদস্যরা ঘটিয়েছেন। আমার কোনো সংশ্লিষ্টতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম বলা হচ্ছে।'

ইউএনও সালেহ আহমেদ বলেন, 'উদ্যোক্তাকে মারধরের খবর পেয়েছি। এটি খুবই দুঃখজনক ঘটনা।' অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, দাসপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কয়েকজন ইউপি সদস্যদের অনাস্থার একটি আবেদ পেয়েছেন। পাশাপাশি দুই ইউপি সদস্যদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার পৃথক দুটি অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝড়ে উড়ে আসা দৈত্যাকার ‘ফুটবল’ আছড়ে পড়ল চলন্ত গাড়ির ছাদে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


ঝড়ে উড়ে আসা দৈত্যাকার ‘ফুটবল’ আছড়ে পড়ল চলন্ত গাড়ির ছাদে

ফিফা আয়োজিত বিশ্বকাপ ফুটবল চলছে। এই বিশ্বকাপ খেলা হচ্ছে তিনটি দেশে। যৌথ আয়োজক দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এই তিনটি দেশসহ বিশ্বের অন্যান্য দেশ সেজেছে নানান রূপে।

মধ্য আমেরিকার এল সালভাদরে ঝড়ের মধ্যে ঘটেছে একটি আকর্ষণীয় ঘটনা। এখানে একটি বৃহৎ গ্যাসবেলুন তৈরি করা হয়েছিল ফুটবলের আকৃতিতে, যা রাস্তার উপর হাওয়ার সঙ্গে উড়তে দেখা যায়। এই দৃশ্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে যে এল সালভাদরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এবং সঙ্গে ঝোড়ো বাতাসও আছে। ঝড়বৃষ্টির কারণে সামনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে চেনা প্রায় দুষ্কর হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই রাস্তার ওপর একটির পর একটি গাড়ি চলতে দেখা যায়। সেই দুর্যোগের আবহাওয়ার মধ্যে ফুটবলের আকৃতির গ্যাসবেলুনটি রাস্তার ওপর দুলতে দুলতে চলতে থাকে।

বৃহৎ এই ফুটবলের আকৃতি সাধারণ ফুটবলের তুলনায় অনেক গুণ বড়। হাওয়ার সঙ্গে দুলে দুলে এটি রাস্তা ধরে চলে। মাঝে মাঝে এটি চলন্ত গাড়ির সামনে এসে পড়ে এবং রাস্তা আটকে দেয়। কখনও-কখনও আবার এটি গাড়ির ওপর এসে পড়তে দেখা যায়।

তবে দৈত্যাকার এই ফুটবলের হালকা ওজনের কারণে গাড়ির কোন ক্ষতি হয়নি। কিন্তু এই ঘটনার কারণে যান চলাচলে যথেষ্ট ব্যাঘাত ঘটে।

ভিডিওটি ‘অ্যাকুওয়েদার’ নামের এক্স হ্যান্ডল থেকে ১৫ জুন পোস্ট করা হয়। এরপর থেকেই এটি ভাইরাল হয়ে পড়েছে এবং এখন পর্যন্ত প্রায় ২৩ লাখবার দেখা হয়েছে।

সাড়ে ছয় হাজারেরও বেশি নেটাগরিক ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মন্তব্যবাক্সে বিভিন্ন ধরনের মন্তব্য জমে রয়েছে। এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘ভাগ্যিস এটা হালকা, নাহলে বড় বিপদ হয়ে যেতে পারত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


ফতুল্লায় ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক এলাকায় ৪০০ গ্যাসের অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এছাড়া, একটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার জালকুঁড়ি ও রাব্বানী নগর এলাকায় দুটি স্থানে অভিযান পরিচালিত হয়েছে।

তিতাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন, রব্বানিনগর এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় তিতাসের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেড় শতাধিক বাড়ির ৪০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রেগুলেটর জব্দ করা হয়। পরে নারায়ণগঞ্জ ওয়াশিং প্ল্যান্ট নামে একটি শিল্প কারখানার অবৈধ গ্যাসের সংযোগ দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন করে ২০ হাজার টাকার জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের শ্রমিক ও কর্মচারীদের ভুখা মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


বরিশালের শ্রমিক ও কর্মচারীদের ভুখা মিছিল

১৬ জুন, ২০২৬:শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবিতে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীরা ভুখা মিছিল করেছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা গ্যাস টার্বাইন থেকে রূপাতলী পর্যন্ত ভুখা মিছিল করেন এবং রূপাতলী গোলচত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মিছিলটি কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে রূপাতলী বাস স্ট্যান্ডের গোলচত্বর এলাকায় প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন শতাধিক শ্রমিক-কর্মচারী। তারা অবিলম্বে সকল বকেয়া মজুরি-ওভারটাইম-নাইট বিল, সার্ভিস বেনিফিট এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ কারখানা হস্তান্তর করে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান।

ভুখা মিছিলের পরে রূপাতলী গোলচত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদার। সমাবেশে বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ পাবার পর শ্রমিক-কর্মচারীরা দীর্ঘ এক সপ্তাহ ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বকেয়া পাওনা পরিশোধ না হওয়ার কারণে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহনের আহবান জানান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা শাখার সদস্য মো. বেল্লাল হোসেন গাজী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, অলিম্পিক সিমেন্ট এন্ড ফাইবার লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান, গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত, প্রচার সম্পাদক মো. ফয়সাল প্রমুখ। বক্তারা জানিয়েছেন, তাদের দাবি আদায় করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%