১১:৪১ এম
জয়পুরহাটের কালাই উপজেলায় সারের বাজারকে স্থিতিশীল রাখতে এবং অনিয়ম প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন ডিলার ও খুচরা বিক্রেতার গোডাউনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে কালাই বাসস্ট্যান্ড ও পাঁচশিরা বাজার এলাকায় এই অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানের সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারাগুলো লঙ্ঘনের দায়ে ৩ ব্যবসায়ীকে মোট ২০,৫০০ (বিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে এই অর্থ আদায় করা হয়।
অভিযানটি সরেজমিনে তদারকি করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া। এ সময় কালাই উপজেলা কৃষি কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
অভিযান শেষে জেলা প্রশাসক আল মামুন মিয়া মন্তব্য করেন, "কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সারের বাজারে কৃত্রিম সংকট রোধে প্রশাসন সচেষ্ট রয়েছে।" তিনি আরও বলেন, "কোনো সার ডিলার বা খুচরা বিক্রেতা যেন নিয়মবহির্ভূতভাবে সার মজুত করতে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে না পারে, তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।" জেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও কৃষকদের অধিকার রক্ষায় ও জনস্বার্থে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন