ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে অনিয়মের অভিযোগ


মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি সরেজমিনে তদন্ত করে আজকের এই সংবাদ প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়মের অভিযোগ আর না ওঠে, সে বিষয়েও যথাযথ নজরদারি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


লাল ধুলোয় ঢেকে গেছে মধুপুরের বাগবাড়ী-চাপড়ী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বাগবাড়ী মোড় থেকে চাপড়ী বাজার পর্যন্ত সড়কটি এখন লাল ধুলোর রাজ্যে পরিণত হয়েছে। প্রায় দুই বছর আগে সংস্কারকাজের অংশ হিসেবে সড়কে ইটের খোয়া ফেলে রাখা হলেও এরপর আর দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি ও কাজের গাফিলতির অভিযোগে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ। ধুলাবালির কারণে পথচারী, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও যানবাহনচালকদের প্রতিদিনই পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, বাগবাড়ী মোড় থেকে চাপড়ী বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে ইটের খোয়া ও নির্মাণসামগ্রীর অবশিষ্টাংশ। দীর্ঘদিন পড়ে থাকায় এসব উপকরণ ভেঙে গুঁড়ো হয়ে লাল ধুলায় পরিণত হয়েছে। সামান্য বাতাস কিংবা যানবাহন চলাচল করলেই চারপাশ ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে পথচারীদের চোখ-মুখ ধুলায় ভরে যাচ্ছে। সড়কের পাশের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা ঢেকে যাচ্ছে লাল ধুলার আস্তরণে।
স্থানীয়দের অভিযোগ, ধুলাবালির কারণে শুধু চলাচলই নয়, স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। বাড়ির টিনের বেড়া ও আসবাবপত্র লাল ধুলায় বিবর্ণ হয়ে যাচ্ছে। ঘরের ভেতরে রাখা কাপড়চোপড় ও খাবারও রেহাই পাচ্ছে না। জানালা-দরজা বন্ধ রেখেও ধুলাবালি থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।
সড়কের পাশেই রয়েছে গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবার জন্য একটি কমিউনিটি সেন্টার। সেখানে চিকিৎসা নিতে আসা কয়েকজন নারী নাম প্রকাশ না করার শর্তে জানান, বোরকা ও অন্যান্য সতর্কতা অবলম্বন করেও ধুলাবালি থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। যাতায়াতের সময় নাক-মুখে ধুলা ঢুকছে, কাপড়চোপড় নষ্ট হচ্ছে। চিকিৎসা নিতে এসে উল্টো ধুলাবালির কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে।
সড়কের পাশে অবস্থিত মাদ্রাসাতুল আকফালেও ধুলাবালির কারণে পাঠদান ও শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মাদ্রাসার পরিচালক মিজানুর রহমান বলেন, “রাস্তার ধুলাবালির কারণে শিক্ষার্থীদের পোশাক দ্রুত লাল ময়লায় ভরে যাচ্ছে। খাবার ঢেকে রাখলেও ধুলা পড়ে নষ্ট হয়ে যায়। কক্ষের ভেতরেও ধুলাবালির কারণে থাকা কঠিন। জানালা-দরজা বন্ধ রাখলেও ধুলা ঢুকে পড়ে। এতে শিক্ষার্থীরা ঠান্ডা-জ্বরে আক্রান্ত হচ্ছে। প্রতিদিনই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে।”
তিনি দ্রুত সড়কের সংস্কারকাজ শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধুলাবালির দুর্ভোগ থেকে রক্ষার দাবি জানান।
দড়িহাতীল গ্রামের অটোরিকশাচালক মো. নজরুল ইসলাম বলেন, “রাস্তার ধুলাবালির কারণে গাড়ি চালানোই কঠিন হয়ে গেছে। চোখে ধুলা ঢুকে দুর্ঘটনার আশঙ্কা থাকে। যাত্রীরা ধুলার কারণে অটোতে উঠতে চান না। প্রতিদিন গাড়ি পরিষ্কার করেও কুলিয়ে উঠতে পারছি না। আয়-রোজগার প্রায় অর্ধেক কমে গেছে।”
এলাকাবাসীর অভিযোগ, সড়ক সংস্কারকাজ শুরু হলেও ঠিকাদার নিয়মিত শ্রমিক নিয়োগ করছেন না। কোনো দিন কাজ চলে, আবার কয়েক দিন বন্ধ থাকে। দীর্ঘ সময় ধরে সড়কে ইটের খোয়া ফেলে রাখলেও পরবর্তী কাজ সম্পন্ন করা হচ্ছে না। এমনকি ধুলাবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানোরও কোনো ব্যবস্থা নেই। ফলে দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কারকাজ শেষ না হলে শুষ্ক মৌসুমে ধুলাবালির প্রকোপ আরও বাড়বে। বিশেষ করে শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
এ অবস্থায় বাগবাড়ী মোড় থেকে চাপড়ী বাজার পর্যন্ত সড়কের সংস্কারকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার পাশাপাশি কাজ শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত পানি ছিটিয়ে ধুলাবালি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%