১০:১৯ পি.এম
পাবনার সাঁথিয়ার ১২০ নং জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে/২০২৬(বালিকা) ৪-২ গোলে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার (২০ জুন) বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই খেলা।
খেলায় রাজশাহী বিভাগের প্রতিনিধি হিসেবে পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ০৪ গোল করে চ্যাম্পিয়ন হয়েছে এবং ময়মনসিংহের নান্দাইলের নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ০২ গোল করে রানার্স আপ হয়েছে। মেয়েদের ফুটবল টুর্নামেন্টে নতুন ইতিহাস সৃষ্টি করলো পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেশের সেরার মুকুট অর্জন করেছে ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের প্রতিনিধিরা। সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার মারিয়া খাতুন। খেলা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সাঁথিয়ার ১২০ নং জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঐতিহাসিক জয়ের পর সাঁথিয়া সহ পুরো পাবনা জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করে এই গৌরবময় জয় উদযাপন করছেন।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় উফশী ধানের বাম্পার ফলন: বাঁশবুনিয়ায় ধান কাটা উৎসব অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন