০৬:৩৭ পি.এম
বাংলাদেশের বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ মন্তব্য করেছেন যে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স কখনো হতে পারে না। তিনি বলেন, ‘এই সম্পর্কের অস্বীকৃতি কখনো সম্ভব নয়— ভারতও পারবে না, বাংলাদেশও পারবে না।’
তিনি সোমবার (২২ জুন) ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনার সময় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে এই কথা বলেন। সিরাজ বলেন, ‘আমরা সকলেই চাই ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনকভাবে আমাদের সম্পর্ক বজায় থাকুক। কারণ ভারত আমাদের প্রতিবেশী।’
ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সম্পর্কে তিনি বলেন, ‘তিনি বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব নিয়ে কাব্যিক ভাষায় বক্তব্য রেখেছেন। ত্রিবেদী বলেছেন, আমরা একই আকাশ এবং একই বাতাসের নিচে আছি। আমাদের বন্ধুত্ব খুব প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভারত-বিরোধী নানা বিতর্ক।’
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা
সিরাজ ভারতের পুশ ইন প্রসঙ্গে বলেন, ‘আমরা জানতে চাই, আজ যে পুশ-ইন হচ্ছে, সেটা ভারতীয় ভাষায় পুশ-ব্যাক হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। আমরা চাই—মানুষের হৃদয় জয়ের চেষ্টা করা হোক। ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের মাঝে হৃদয়ের সম্পর্ক স্থাপন করা হোক।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই ভারত-বিরোধিতা বা বাংলাদেশ-বিরোধিতা যেন না হয়। আমরা শান্তিপূর্ণ অবস্থান চাই। তাই ভারতের বর্তমান সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ—আপনারা দয়া করে ‘পুশ-ইন’ বন্ধ করুন। পাশাপাশি, আমাদের সমাজে একটি মারাত্মক সমস্যা মাদক। এটি আমাদের যুবক ও ছাত্র সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করছে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন