১২:৫১ এম
মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৯ জুলাই) রাত ৯টার পর মুন্সীগঞ্জ সদর উপজেলার মালপাড়া এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল মালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. নাঈমউজ্জামান ওরফে ইয়াদ (২৩) এবং মো. মাসুম (৪১)। তাদের উভয়ের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নবীনগর ও এলাহীনগর এলাকায় অবস্থিত।
আরও পড়ুন: কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন
ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। আপাতত, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন