০৩:৪১ পি.এম
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় পুলিশ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করেছে। রোববার শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান এই তথ্য প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, আ ন ম আয়াসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭) অন্তর্ভুক্ত রয়েছেন।
শনিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ এন এম আয়াসসহ অন্যান্য সদস্যরা। তাদের আটক করে পুলিশ।
আরও পড়ুন: মিরপুরে বসুমতি পরিবহনের বাসে রাতে আগুন লাগলো
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনার কারণে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।
৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতের পাশের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। পরে দেয়ালসংলগ্ন ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন