১১:৪০ পি.এম
ঢাকার কেরানীগঞ্জে এসআরবির অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি করার জন্য ব্যবহৃত বিভিন্ন ধারালো অস্ত্র, ২০৬৮ পিস ইয়াবা এবং মাদক ক্রয় বিক্রয়ের জন্য ১ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকা নগদ।
গ্রেফতার হওয়া ডাকাতদের মধ্যে রয়েছেন মোঃ জাফর ইসলাম (৩৩), মোহাম্মদ আওলাদ হোসেন (৩৬), রবিউল হোসেন রুবেল (৩৫), মোহাম্মদ আরমান হোসেন সনি (২৫) এবং মোঃ ফরহাদ হোসেন (৩২)। এসআরবি-১০ এর সহকারী মিডিয়া পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির একটি বিশেষ অভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানার মনুব্যাপারীর ঢাল এলাকায় মঙ্গলবার রাতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে এই পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে।
অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি ধারালো ছুরি, দুইটি পিস্তল সদৃশ্য লাইটার, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, নয়টি মোবাইল সেট এবং ২০২৬ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ২০ হাজার ৪০০ টাকা।
আরও পড়ুন: ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, জামায়াত আমিরের উদ্বেগজনক খোঁজ
গ্রেফতারকৃত জাফর ইসলামের বাবার নাম জাহাংগীর আলম, তার বাড়ি মডেল থানার জিনজিরা ইউনিয়নের নজরগঞ্জ গ্রামে। মোঃ আওলাদ হোসেনের বাবার নাম মৃত সুরুজ মিয়া, তার বাড়ি একই ইউনিয়নের মনু বেপারীর ঢালে। রবিউল হোসেন রুবেলের বাবার নাম আব্দুর রব, তার বাড়ি একই ইউনিয়নের বন্ধ নজরগঞ্জ গ্রামে। মোঃ আরমান হোসেন সনির বাবার নাম সিরাজউদ্দিন, তার বাড়ি একই ইউনিয়নের বন্ধ ছাটগাঁও এবং মোঃ ফরহাদ হোসেনের বাবার নাম আব্দুল বাছের, তার বাড়ি একই ইউনিয়নের ছোট কুসিয়ারবাগ গ্রামে। গ্রেফতারকৃত সবাই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন