ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জামায়াত আমির ডা. শফিকুর রহমান কাল ৬ দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন


জামায়াত আমির ডা. শফিকুর রহমান কাল ৬ দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। সফরের পর ২৬ নভেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

এই তথ্য বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

ডা. শফিকুর রহমান সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, তিনি দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মালয়েশিয়াতেও প্রবাসীদের আয়োজিত অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন: আইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি, রোহিঙ্গাদের অধিকার ফিরবে কবে?

সফরসঙ্গী হিসেবে থাকবেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার ঢাকা ত্যাগের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, জামায়াত আমিরের উদ্বেগজনক খোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, জামায়াত আমিরের উদ্বেগজনক খোঁজ

গোপালগঞ্জের মুকসুদপুরে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ-এর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিককে ফোন করে সার্বিক খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার, ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তার ফেসবুক পোস্টে ফোনালাপের বিষয়টি জানান।

ফোনালাপে বিরোধীদলীয় নেতা মুসাদ্দিকের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। মুসাদ্দিক জানায়, ডা. শফিকুর রহমান তাকে এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন এবং মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করেন। এ সময় তিনি মুসাদ্দিকের বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।

দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, শাসকদের নৈতিক ভিত্তির দুর্বলতার কারণে সরকার রাষ্ট্রীয় প্রশাসন যথাযথভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে।

ডাকসু নেতার বিবৃতি অনুযায়ী, বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন যে, জুলাই-পরবর্তী সময় থেকে বর্তমান সরকারের সংশ্লিষ্টদের অনিয়ম, অবৈধ উপার্জনের পথ সুগম করা এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধির স্বার্থে জুলাই গণহত্যায় অভিযুক্তদের সঙ্গে সমঝোতা ও পুনর্বাসনের প্রচেষ্টা দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির অন্যতম কারণ। এর মাধ্যমে ২০২৪ সালের জুলাইয়ের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ফোনালাপের শেষে, ডা. শফিকুর রহমান দেশের সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশ ও জাতির হেফাজত কামনা করেন। অন্যদিকে, সার্বিক খোঁজখবর নেওয়া, পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সাহস জোগানোর জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। একই সঙ্গে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং অব্যাহতভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

জহুরুল ইসলাম সিরাজগঞ্জ

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


সিরাজগঞ্জে দুর্বৃত্তদের হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেটের একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বাপারীর ছেলে। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ আলী। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে মারধর ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট ভাই মো. রেজাউল অভিযোগ করেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তার ভাইকে হামলা চালিয়ে হত্যা করেছেন বলে দাবি করেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আগামী এক বছরের জন্য জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৯শে নভেম্বর, ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি ও সদস্য সচিব আল আরাফাহ্ ইসলাম জিসান এই অনুমোদন প্রদান করেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাহাতুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নূর আলম রিফাত দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

সিনিয়র সহ সভাপতি মো. সিয়াম খান; সহ সভাপতি মেহেদী হাসান মুন্না, মো. নাহিদ হোসেন ও মো. ফরিদ হোসাইন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহাদ মোল্লা ও মেহেদী; সাংগঠনিক সম্পাদক এনি আক্তার এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার।

এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. সজীব খন্দকার, প্রচার সম্পাদক আমানুল্লাহ, সহ প্রচার সম্পাদক মো. মাসুম হাওলাদার, অর্থ সম্পাদক মো. মিহাত হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোসা. নূপুর, সমাজ কল্যাণ সম্পাদক মো. রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী মো. সাহরিয়া, ক্রীড়া সম্পাদক মো. মাইদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. শাহরিয়া সরদার এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মোসা. বৃষ্টি আক্তার মনোনীত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. রেদওয়ান ও মো. শাহজালাল। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির র‌্যালি ২১ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির র‌্যালি ২১ নভেম্বর

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি র‌্যালি আয়োজন করবে।

র‌্যালিটি আগামী ২১ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে।

আজ বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যালিতে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%