০১:০৮ পি.এম
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে বরিশাল শিক্ষা বোর্ডের পাশের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
জিপিএ-৫ অর্জন করেছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবারের পাশের হার এবং জিপিএ-৫ উভয়ই কমেছে। বরিশাল বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় সফল হতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন: বিষখালী নদীর ভাঙনে পাল্টে যাচ্ছে কাঠালিয়া উপজেলার মানচিত্র
ফলাফল প্রকাশের সময় তিনি উল্লেখ করেন, "এবারের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।"
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বরিশাল বোর্ডের অধীনে ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ছিলেন ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পাশ করেছেন ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।
গত বছর বরিশাল বোর্ডের পাশের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। সেই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। এক বছরের ব্যবধানে পাশের হার প্রায় ১৮ শতাংশ পয়েন্ট কমেছে এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭২৪ জন হ্রাস পেয়েছে।
আরও পড়ুন: হিজলায় আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ৫ লাখ টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন