০৫:২২ পি.এম
আলিম পরীক্ষা-২০২৬-এর ফলাফলে রাজধানীর ডেমরায় অবস্থিত ঐতিহ্যবাহী দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। এই বছর, প্রতিষ্ঠানটির ১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯২ জন জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৫ শতাংশ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। এটি সরকারি পর্যায়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একাধিকবার স্বীকৃতি লাভ করেছে।
দ্বীনি রাজনীতিমুক্ত ইলমি-আমলি পরিবেশে সুন্নতে নববির অনুসরণ ও আউলিয়ায়ে কেরামের আদর্শে পরিচালিত এই প্রতিষ্ঠানে বর্তমানে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
আরও পড়ুন: প্রাণ গ্রুপ ৫০ জনকে নিয়োগ দেবে, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল খায়ের মুহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, ‘দ্বীনি পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ পাঠদান, শিক্ষার্থীদের গভীর অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং সর্বোপরি আল্লাহ তাআলার অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি।’
অধ্যক্ষ দেশবাসীর কাছে মাদ্রাসার উত্তরোত্তর সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন