ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

আজকের নামাজের সময়সূচি


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটা হল নামাজ। নামাজ পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয়। এ কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হল-

জোহর- ১২:০৮ মিনিট

আরও পড়ুন: ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

আসর- ০৪:৪৩ মিনিট

মাগরিব- ০৬:৪৮ মিনিট

এশা- ০৮:১৮ মিনিট

উল্লিখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো নিম্নরূপ-

আরও পড়ুন: ৯ বছরের শিশু ওরিন সাফাত প্রধানমন্ত্রীর হাতে উপহার দিলেন নিজ হাতে লেখা কোরআন শরীফ

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

আরও পড়ুন: নিউইয়র্কের মসজিদ আল আরাফার নতুন কমিটির শপথ গ্রহণ

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

আরও পড়ুন: ভাগ্যহত রাকিবের জীবনের মোড় ঘুরিয়ে দিল ১৫টি দুম্বার খামার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার মাত্র দুই মাস পর মারা গেলেন ডাচ রেফারি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ এম


বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার মাত্র দুই মাস পর মারা গেলেন ডাচ রেফারি

বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার মাত্র দুই মাস পর মারা গেছেন নেদারল্যান্ডসের রেফারি রব ডিপেরিঙ্ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) এক বিবৃতিতে জানিয়েছে, 'রব ডিপেরিঙ্কের আকস্মিক মৃত্যুতে আমরা স্তম্ভিত এবং গভীরভাবে শোকাহত।' ফুটবল অঙ্গনেও তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

ডিপেরিঙ্ক ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে গত এপ্রিলে যুক্তরাজ্যের লন্ডনে মেট্রোপলিটন পুলিশ তাকে একটি মামলায় গ্রেপ্তার করে। সে সময় তিনি ক্রিস্টাল প্যালেস ও ফিওরেন্তিনার মধ্যকার উয়েফা কনফারেন্স লিগের ম্যাচে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করতে সেখানে অবস্থান করছিলেন।

গ্রেপ্তারের পর মে মাসে ফিফা তাকে বিশ্বকাপের রেফারিদের তালিকা থেকে বাদ দেয়। পরে পুলিশ পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে থাকা মামলাটি খারিজ করে দেয়। তবে ততদিনে বিশ্বকাপে দায়িত্ব পালনের সুযোগ হারান এই ডাচ রেফারি।

মৃত্যুর আগে ডাচ সংবাদপত্র 'ডি টেলেগ্রাফ'-কে দেয়া এক সাক্ষাৎকারে ডিপেরিঙ্ক বলেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা। তিনি শুরু থেকেই পুলিশি তদন্তে সহযোগিতা করেছেন এবং ফিফা, উয়েফা ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনকে সব তথ্য জানিয়েছেন। এরপরও বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে তাকে বাদ দেয়া সিদ্ধান্তে তিনি গভীরভাবে হতাশ হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ এম


আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকে। তাই, সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া ভালো।

মঙ্গলবার (১৪ জুলাই) দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা দেখে নিন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে জাতীয় যুব নীতি-২০১৭ হালনাগাদকরণের লক্ষ্যে আয়োজিত ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে অংশ নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচির অধীনে, সকাল সাড়ে ১০টায় রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে, শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে মোহাম্মদপুর থানার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বেলা ১১টায়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে, বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬ উপলক্ষে হেপাটোসেলুলার কার্সিনোমা বিষয়ক জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এই সেমিনারে লিভার ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ও লিভার প্রতিস্থাপনভিত্তিক চিকিৎসার সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হবে।

সংস্কৃতিমন্ত্রীর কর্মসূচির মধ্যে, দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ এম


‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী?

আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসতেই চতুর্দিক রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিযুক্তের সঙ্গে তিনি আর কোনোভাবেই যুক্ত থাকতে চান না।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসার পর পরই পরিস্থিতি বেশ উত্তাল হয়ে পড়েছে। ওই ঘটনার কারণে অভিযুক্ত আপ্তসহায়ককে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়। এই ঘটনা সামনে আসার পর অভিনেত্রী তৎক্ষণাৎ জানিয়ে দেন, তিনি অভিযুক্তের সাথে আর কোনরকম যুক্ত থাকতে চাচ্ছেন না। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি তাঁর বক্তব্য পরিষ্কার করেছেন।

তিনি লিখেছেন, “২০২৪ সাল থেকে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট, দৈনিক সূচি দেখার দায়িত্ব নেয়। সেখান থেকেই ওই ব্যক্তির সঙ্গে আমার পরিচয়। এখন আমি জানতে পেরেছি, ওই ব্যক্তি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এই খবর আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছে। যদিও ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে আমি কিছুই জানি না। এই ঘটনার পর আমি আর কোনোভাবেই ওঁর সঙ্গে যুক্ত থাকতে চাই না। ম্যানেজমেন্ট সংস্থাকেও আমি এই বিষয়ে জানিয়েছি।”

অভিনেত্রী সমাজমাধ্যমে এই বিবৃতি প্রদান করেছেন। বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার হাওড়া আদালতে তাঁকে হাজির করা হয়। পুলিশ সূত্র জানায়, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় অভিযুক্ত কাজ করছেন, সেখানেই অভিযোগকারিণী ওই ব্যক্তির সহকর্মী।

অভিযোগকারিণী উল্লেখ করেন, কোনো একটি কাজে গত ১২ এপ্রিল চ্যাটার্জিহাট এলাকায় অভিযুক্তের বাড়িতে তিনি গিয়েছিলেন। সেখানে গিয়ে অভিযুক্ত ওই মহিলাকে ধর্ষণ করেন বলেও অভিযোগ রয়েছে। এরপর গত ১২ জুন ওই মহিলা চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:২১ এম


বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সাধারণত টানা বৃষ্টির কারণে বাতাসের মানের উন্নতি হওয়ার কথা। কিন্তু এবার কয়েক দিনের বর্ষণের পরও মেগাসিটি ঢাকা বাতাসের মানে সেই প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি। বরং, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আবারও প্রথম দিকে উঠে এসেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকার স্কোর ছিল ১৫৪। এই স্কোর অনুযায়ী শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয় স্থানে।

একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭৮ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এছাড়া, ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, আর ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর। ভারতের কলকাতা শহরের স্কোর ১৩৩, যা পঞ্চম অবস্থানে।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, নির্মাণকর্মের ধুলাবালী, ইটভাটা এবং শিল্পকারখানার নির্গমন উল্লেখ করা হয়েছে।

তারা বলছেন, এসব উৎস থেকে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ না করা হলে বায়ুর মানে স্থায়ী উন্নতি আনা সম্ভব হবে না।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে মনে করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে উল্লেখ করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভিতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যকলাপ সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে দেখা হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%