ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

জীবন যুদ্ধে হার মেনে না ফেরার দেশে চবি শিক্ষার্থী মহুয়া


জীবন যুদ্ধে হার মেনে না ফেরার দেশে চবি শিক্ষার্থী মহুয়া

দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ফেরার দেশে চলে গেছেন।

মহুয়ার মৃত্যুর খবর শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে তার সহপাঠীদের জানান নিহতের বোন।

তথ্য সংগ্রহ করে জানা গেছে, মহুয়া রাজবাড়ী জেলার বালিয়াকান্দির বাসিন্দা। তবে তিনি ঢাকার সাভার উপজেলায় বসবাস করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পূর্বেই তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

আরও পড়ুন: ১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বায়েজিদ

মহুয়ার জানাজার নামাজ রোববার (৪ অক্টোবর) দুপুর ২টায় তার নিজ এলাকা রাজবাড়ির বালিয়াকান্দির পাইককান্দিতে অনুষ্ঠিত হবে।

মহুয়ার ডিপার্টমেন্টের সিনিয়র ইসরাফিল হোসেন মানিক বলেন, "মহুয়া ছিল অসাধারণ একজন মেয়ে। গত আগস্টের ১৪ তারিখে আমাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিল। সেখানে সে বলেছিল, ‘ভাইয়া, সাভার এনাম মেডিক্যালে জরুরি O+ রক্ত লাগবে। আমি জিজ্ঞেস করলাম, কার জন্য রক্ত লাগবে? তখন সে বলল, ‘ভাইয়া, আমার জন্যই।’ আমি উত্তর দিলাম আল্লাহ মাফ করুক, কি হইছে আপু?"

তিনি আরও বলেন, "এরপর মহুয়া জানালো, তার রক্তের প্লাটিলেট অনেক কমে গেছে, তাই প্লাটিলেট দেওয়ার প্রয়োজন। রক্তের ব্যবস্থা করার জন্য প্রায় ৭–৮ জনকে নেওয়া হলেও কারও সাথেই রক্ত মিল ছিল না। পরে একজনের সাথে রক্তের মিল পাওয়া গেলে সেসময় ওই রাতেই তাকে প্ল্যাটিলেট দেওয়া হয়।"

ইসরাফিল হোসেন মানিক আরও জানান, লিউকেমিয়ার চিকিৎসা চলছিল ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

আরও পড়ুন: ঢাবি-জবি ১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইছে, জাবি প্রশাসন নীরব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশের মানুষের গড় আয়ু বর্তমানে ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি। এই তথ্যটি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা তাদের সর্বশেষ শুমারিতে পাওয়া গেছে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি শুক্রবার (২ অক্টোবর) নতুন এই তথ্যটি প্রকাশ করে। এতে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত গড় আয়ু, সুস্থ গড় আয়ু, মৃত্যুর কারণ এবং রোগের বোঝা অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুমারিতে দেখা গেছে, ২০২৩ সালে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর, যেখানে পাকিস্তানিদের গড় আয়ু ৬৮ দশমিক ২ বছর। অন্যদিকে, বাংলাদেশিদের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও কানাডার গড় আয়ু যথাক্রমে ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।

তবে, বেশি দিন বাঁচা মানেই সুস্বাস্থ্যে বেশি বছর বেঁচে থাকা নয়। ২০২৩ সালে ভারতে সুস্থ গড় আয়ু ছিল ৬০ দশমিক ৬ বছর, যা ২০১৯ সালে ছিল ৬০ দশমিক ৫ বছর। ২০২১ সালে সুস্থ গড় আয়ু কমে ৫৮ দশমিক ৪ বছরে নেমে আসে, কিন্তু পরে ২০২২ সালে তা বৃদ্ধি পেয়ে ৬০ দশমিক ২ বছরে পৌঁছায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা ডিপার্টমেন্টের প্রধান অ্যালাইন ল্যাবরিক এ বিষয়ে মন্তব্য করেছেন, "জনস্বাস্থ্যের ক্ষেত্রে আরও বেশি গড় আয়ু হওয়া একটি বড় অর্জন। পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষ যেন সুস্থ শরীর নিয়ে বেশিদিন বাঁচতে পারে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান মুক্তাদিরের স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পুরো পরিবার মদের ব্যবসায় জড়িত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


সালমান মুক্তাদিরের স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পুরো পরিবার মদের ব্যবসায় জড়িত

সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মদের ব্যবসা মূলত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে চলে। সাধারণ একটি রেস্টুরেন্টের লাইসেন্স নিয়ে তিনি দেশের সবচেয়ে বড় মদের বার আইরিশ পাব পরিচালনা করেন। বিষয়টি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি অভিযানে প্রকাশ পায়। এই অভিযানের ফলে শুল্ক কর্মকর্তারা বিপাকে পড়েন। ফৌজদারি মামলা হঠাৎ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে চলে যায়। পরবর্তী সময়ে এই মামলা পুলিশের সিআইডিতে স্থানান্তরিত হয়। তবুও আইরিশ পাবের ব্যবস্থাপনা পরিচালক শেখ নূর ইসলাম চাপ প্রয়োগ করে নিজেদের পক্ষে প্রতিবেদন নেন।

কালবেলা সূত্রে জানায়, কৃষি যন্ত্রপাতি আমদানির লাইসেন্সের আড়ালে নূর ইসলাম বারের মদ, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও ফার্নিচার আমদানি করতেন। এর ফলে শুল্ক গোয়েন্দা পণ্যগুলো জব্দ করে। তবে পরবর্তীতে তার কোনো হদিস পাওয়া যায়নি। এছাড়া, আইরিশ পাবের কাছে বৈধ কোনো নথিপত্র নেই, যদিও তারা বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার লিটার বিদেশি মদ বিক্রি করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্ত্রী এবং শ্বশুর-শাশুড়ির পুরো পরিবার মদের ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের দাবি, তারা দেশের আইন মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। তবে ২০২১ সালে রাজধানীর নিউ জুরাইনে আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্ট লিমিটেডে অভিযানের পর কিছু প্রমাণ উঠে আসে। ২০২১ সালের ডিসেম্বর মাসে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম আইরিশ পাবে অভিযান চালায়। অভিযানে স্কটল্যান্ড ও লন্ডন থেকে আমদানি করা বিপুল পরিমাণ ইম্পেরিয়াল হুইস্কি এবং দামি ব্র্যান্ডের ভদকা পাওয়া যায়। এই বিদেশি মদের আমদানির বৈধ নথিপত্র শুল্ক কর্মকর্তাদের দেখাতে পারেনি। ফলে বিদেশি মদ জব্দ করা হয়।

আইরিশ পাবের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এসব বিদেশি মদ পর্যটন করপোরেশন থেকে কেনা হয়েছে। তবে তারা এর সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। অবৈধভাবে আমদানি করা মদের জন্য রাজধানীর কদমতলী থানায় ফৌজদারি মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

অন্যদিকে, ২০১৬ সালের নথিপত্র নিজেদের কাছে রেখে ২০১৯ সালে উৎপাদিত মদও বিক্রি করেছে আইরিশ পাব কর্তৃপক্ষ। এতে কর্মকর্তারা অবৈধ চোরাচালানের বিষয়টি নিশ্চিত হন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সফিউর রহমান কালবেলাকে বলেন, "আইরিশ পাবে একটি অভিযান হয়েছিল। বিষয়টি আমি শুনেছি। ওই সময়ে কোনো ধরনের অনিয়ম বা অন্য কিছু থাকলে আমরা বিষয়টি দেখব।"

সূত্র জানায়, সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার স্ত্রী শিলা ইসলাম ছিলেন চেয়ারম্যান এবং পরিচালক হিসেবে ছিলেন সালমান মুক্তাদিরের স্ত্রী দিশা ইসলাম। আইরিশ পাবের মোট শেয়ারের সিংহভাগ ছিল শেখ নূর ইসলাম পরিবারের কাছে। শেখ নূর ইসলামের নামে ৪ হাজার শেয়ার, শিলা ইসলামের নামে ৩ হাজার, দিশা ইসলাম ও তাসনীম ইসলামের নামে দেড় হাজার করে মোট তিন হাজার শেয়ার ছিল। সব মিলিয়ে নূর ইসলাম পরিবারের কাছে ছিল ১০ হাজার শেয়ার।

এরপর শেখ নূর ইসলাম দেলওয়ার হোসেন ও সেলিমুজ্জামানের কাছে কৌশলে সব শেয়ার হস্তান্তর করেন। শেয়ার ছেড়ে দিলেও তিনি মূলত ছিলেন। আইরিশ পাব অ্যান্ড বার লিমিটেড নামে শুরু করে এবং বুড়িগঙ্গার তীরের কাছে একটি গুদাম তোলেন। অভিযোগ রয়েছে, অবৈধ মদের চালান আনতে তিনি এই পথকে বেছে নিতেন।

একাধিক শুল্ক কর্মকর্তা জানিয়েছেন, পানগাঁও কাস্টম হাউসে নদীর প্রশস্ততা তুলনামূলক কম। কাস্টম হাউসের জেটিতে জাহাজ ভিড়লে পেছনের অংশ নদীর ওই পারের কাছাকাছি চলে যায়। এই সুযোগে একটি চক্র বিদেশি মদের চালান সহজেই নিয়ে যায় এবং গুদামজাত করে। তবে এ বিষয়ে কোনো দালিলিক প্রমাণ নেই। বিদেশি মদের বিশাল মজুদ এবং বিক্রি কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে তিনি ডোমিনোজ পিৎজার আদলে ডোমিনাস লিমিটেড নামে একটি মদের বারের লাইসেন্স নেন। পরবর্তীতে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে রেস্টুরেন্টের লাইসেন্স বারের লাইসেন্সে পরিণত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

আইরিশ পাবে অভিযান পরিচালনা করা এক শুল্ক কর্মকর্তা বলেন, "আইরিশ পাবে অভিযান পরিচালনা করার পর থেকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি।" বিদেশি মদ বিক্রির বিপরীতে আইরিশ পাবের কাছে কোনো বিল অব এন্ট্রির নথিপত্র ছিল না।

অভিযানে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) অনুমোদনবিহীন ৫৭ সেট ওয়াকিটকি উদ্ধার করা হয়। কর্মকর্তারা বলছেন, আইরিশ পাবের সাবেক মালিকরা প্রভাব খাটিয়ে সুষ্ঠু তদন্ত বাধাগ্রস্ত করেছেন। যার কারণে থানা থেকে মামলা প্রথমে পিবিআই, পরবর্তীতে সিআইডিতে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শেখ নূর ইসলাম বলেন, "আইরিশ পাব অ্যান্ড বার অনেক আগেই আমি বিক্রি করে দিয়েছি।" রেস্টুরেন্টের লাইসেন্স নিয়ে মদের বার চালানো এবং তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ অস্বীকার করেন তিনি। বর্তমানে তিনি এসব কিছুর সঙ্গে নেই বলেও জানান নূর ইসলাম।

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-ভ্যাট ফাঁকির অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (উত্তর) কর্মকর্তারা।

এনবিআর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিভিন্ন বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও শুল্কমুক্ত দোকানে অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযানে যাচাই করা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর মজুতে থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের উৎস, আমদানি ও ক্রয়-সংক্রান্ত দলিল, পণ্যের বৈধতা এবং সংশ্লিষ্ট শুল্ক-মূসক ও আয়কর পরিশোধের তথ্য।

অভিযান চলাকালে নথিপত্র ও মজুদ যাচাইয়ের পাশাপাশি অনিয়ম পাওয়া গেলে পণ্য আটকের কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মজুদ, আমদানি ও ক্রয়-সংক্রান্ত দলিল এবং কর-শুল্ক পরিশোধের তথ্য পর্যালোচনা করছেন। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতা গাই কাপুলনিকের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


বিমান দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতা গাই কাপুলনিকের মর্মান্তিক মৃত্যু

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ সিনেমায় অভিনয় করা ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক। বিনোদন অঙ্গনে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে, এবং তার বয়স ছিল মাত্র ৪৬ বছর।

ক্যালিফোর্নিয়া পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির একজন হিসেবে গাই কাপুলনিক শনাক্ত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, অভিনেতাকে বহনকারী এক ইঞ্জিনের অ্যারোনিকা চ্যাম্পিয়ন বিমানটি গত বৃহস্পতিবার একটি প্রত্যন্ত মাঠে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনা লেক অ্যারোহেডের উত্তরে অবস্থিত হেস্পেরিয়াতে ঘটে। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় ৩৩ বছর বয়সী টেইলর লাস্কা হিসেবে শনাক্ত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া পোস্টের প্রতিবেদনে আরো জানানো হয়েছে, গাই কাপুলনিক ইসরায়েলি ছিলেন এবং তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতেও কর্মরত ছিলেন। সংবাদমাধ্যমটির দাবি, তিনি দেশটির অভিজাত ৬৬৯ অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটের সদস্য ছিলেন।

প্রতিবেদন অনুসারে, কাপুলনিক লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন। অভিনয়ের পাশাপাশি সেখানে ফ্লাইট প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন তিনি।

‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ভক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬০-এ জাহিদ হাসান, অভিনয়ে এখনো তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


৬০-এ জাহিদ হাসান, অভিনয়ে এখনো তরুণ

কখনো হাসির খোরাক দিয়েছেন, কখনো আবার কাঁদিয়েছেন। কখনো সংলাপের চেয়ে নীরব অভিব্যক্তির মাধ্যমে চরিত্রের অনুভূতি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার দক্ষতা রয়েছে তাঁর। অভিনয়ের বিভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার এই বিশেষ ক্ষমতাই অভিনেতা জাহিদ হাসানকে কয়েক প্রজন্মের দর্শকপ্রিয় করে তুলেছে। আজ ৪ অক্টোবর, এই অভিনেতার জন্মদিন। ১৯৬৭ সালের এই দিনে সিরাজগঞ্জে জন্মগ্রহণকারী জাহিদ হাসান ৬০ বছরে পা দিলেন।

জাহিদ হাসানের অভিনয়জীবন শুরু হয়েছিল মঞ্চ থেকে। সিরাজগঞ্জে বেড়ে ওঠার সময় নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তীকালে মঞ্চ থেকে টেলিভিশনে এসে নিজের অভিনয়গুণে ধীরে ধীরে পরিচিতি অর্জন করেন। নব্বইয়ের দশকে ‘জীবন যেমন’, ‘সমাপ্তি’, ‘বিচ্ছু’সহ বিভিন্ন নাটক ও ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

তবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হিসেবেই থেমে থাকেননি জাহিদ হাসান। চলচ্চিত্রেও নিজের অভিনয়ের পরিসর বৃদ্ধি করেছেন। ১৯৮৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর ২০০০ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরে ‘হালদা’, ‘সাপলুডু’র মতো সিনেমাতেও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন।

জাহিদ হাসানের অভিনয়ের বিশেষত্ব হলো তাঁর বৈচিত্র্য। কমেডি, পারিবারিক গল্প কিংবা গম্ভীর ও জটিল চরিত্রে—বিভিন্ন ধরনের ভূমিকায় নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন তিনি। শুধু অভিনয় নয়, নির্মাতা হিসেবেও কাজ করেছেন। নাটক ও ধারাবাহিক নির্মাণের পাশাপাশি অভিনয়ের মাধ্যমে নিজের একটি আলাদা জায়গা তৈরি করেছেন।

ব্যক্তিজীবনে জাহিদ হাসান অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে বিয়ে করেছেন। তাঁদের দুই সন্তান রয়েছে। দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি পরিবারকেও বরাবর গুরুত্ব দিয়েছেন এই অভিনেতা।

ছয় দশকের জীবনে জাহিদ হাসানের ক্যারিয়ার বিস্তৃত হয়েছে নানা মাধ্যমে। মঞ্চ দিয়ে শুরু করে টেলিভিশন, চলচ্চিত্র—সবখানেই কাজ করেছেন। সময়ের সঙ্গে বিনোদনের মাধ্যম বদলেছে, এসেছে ওটিটি; সেখানেও নতুন প্রজন্মের দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করছেন তিনি।

ছয় দশকে পা দিয়েও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছা নেই জাহিদ হাসানের। বরং সময় ও দর্শকের রুচির পরিবর্তনের সঙ্গে নিজেকেও বদলে নেওয়ার চেষ্টা করছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করলেও তাঁর সামনে এখনো নতুন চরিত্রের সম্ভাবনা রয়েছে। আর সেখানেই একজন অভিনেতার সবচেয়ে বড় সাফল্য—বয়স বাড়লেও অভিনয়ের প্রতি আগ্রহে ভাটা না পড়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%