ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকার বাতাস আজ ২৩৩ স্কোরে ‘খুবই অস্বাস্থ্যকর’


ঢাকার বাতাস আজ ২৩৩ স্কোরে ‘খুবই অস্বাস্থ্যকর’

বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ দুইয়ে অবস্থান করছে। ঢাকার বায়ুমান স্কোর ২৩৩। এই স্কোর নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুমান স্কোর ৩৬৬। এই স্কোর নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার প্রথম স্থানে পাকিস্তানের লাহোর রয়েছে। লাহোরের বায়ুমান স্কোর ৩৬৬, যা নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার বায়ুমান স্কোর ২৩৩। তৃতীয় স্থানে ভারতের কলকাতা রয়েছে, যার স্কোর ২২১। এছাড়া, দিল্লির স্কোর ২১৬ এবং করাচির স্কোর ২২১।

আরও পড়ুন: দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা ভঙ্গুর, নাগরিক অধিকার ক্ষুণ্ন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘অনেক ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ভিত্তিতে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

আরও পড়ুন: আইসিইউতে ৯৩% রোগী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর শিকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ দফা গণদাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন ও সহযোগী সংগঠনের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


৫ দফা গণদাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন ও সহযোগী সংগঠনের মানববন্ধন

পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এবং সমমনা তিনটি সংগঠন। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন, কৃষক সমিতি, জাতীয় একতা পার্টি ও জাতীয় দেশ দরদী পার্টির যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের (বিজিএমএ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে নেতৃবৃন্দ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ, শ্রমিক ও কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান।
সভাপতির বক্তব্যে আশরাফ আলী হাওলাদার বলেন, সাধারণ ও খেটে খাওয়া মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ সেবাটি অবিলম্বে পুনরায় চালু করতে হবে। পাশাপাশি তিনি দেশের অর্থনীতির চালিকাশক্তি তৈরি পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানান।
মানববন্ধন থেকে উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো:
১. খেটে খাওয়া মানুষের জরুরি স্বাস্থ্যসেবায় সরকারের ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ পুনরায় চালু করা।
২. তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণ করা।
৩. ধান, শীতের সবজি, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন কৃষিপণ্যের ন্যূনতম লাভজনক মূল্য নিশ্চয়তা আইন প্রণয়ন করা।
৪. ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১’-এর দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
৫. ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ‘হকার্স সুরক্ষা আইন’ প্রণয়ন করা।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—জুলাই বিপ্লবের সংগঠক ও কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম, জাতীয় একতা পার্টির (জিইপি) চেয়ারম্যান ড. অধ্যক্ষ এম জি মোর্শেদ হাওলাদার, জাতীয় দেশ দরদী পার্টির চেয়ারম্যান ক্বারী মাওলানা বোরহান উদ্দিন চিশতি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. তোজামেল হক তাজেম, যুগ্ম মহাসচিব মো. মনজুর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক নকীব।
এছাড়াও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শ্রমিক নেতা মোহাম্মদ আলী, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সভাপতি মো. আলমগীর হোসেন, জাতীয় সমতা পার্টির চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন মাস্টার, বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি সামসুল হক সরকার এবং বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজাসহ জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%