০৪:৩৭ পি.এম
কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত বালু জব্দ করেছে। এ সময় একটি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আল -আমিন হালদার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে, আজ দুপুর ১টা ৪০ মিনিটে কালের কণ্ঠের অনলাইনে গাজীপুরের কালীগঞ্জ : দিনে প্রশাসনের অভিযান, রাতে নির্বিঘ্ন নদীতীর ভরাট শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর দুপুর তিনটায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
তুমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা তাজুল ইসলাম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর তীর ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে বালু জব্দ করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
ইনভাইরনমেন্টাল জার্নালিজম নেটওয়ার্কের সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান সাদ কালের কণ্ঠকে জানান, শীতলক্ষ্যা নদীর তীর দখল করে অবৈধভাবে জেটি নির্মাণের খবর তিনি শুনেছেন। তিনি বলেন, “কোনোভাবেই নদী দখল করতে দেওয়া হবে না।”
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম কালের কণ্ঠকে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: টেকনাফে দুই লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন