ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

সিনেমার প্রতিশ্রুতিতে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পরিচালক


সিনেমার প্রতিশ্রুতিতে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পরিচালক

তেলেগু চলচ্চিত্র পরিচালক পবন সাদিনেনির বিরুদ্ধে যৌন নির্যাতন ও শারীরিক আঘাতের অভিযোগ উঠেছে। এক নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

 

অভিযোগকারী উল্লেখ করেছেন যে, বিয়ে এবং সিনেমায় কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পবন তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন।

আরও পড়ুন: নোয়াখালী জেলার শীর্ষ নেতা শিপন ঢাকায় গ্রেফতার, কার্যক্রম নিষিদ্ধ

তবে সম্পর্কের এক পর্যায়ে ওই নারী জানতে পারেন, পবন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। অভিযোগে বলা হয়েছে, এর পরেও পবন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আইনি প্রক্রিয়া শেষ হলে তাকেই বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত ৭ আগস্ট হায়দরাবাদের গোলকোন্ডা থানায় ওই নারীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।

 

পুলিশ পরে পবন সাদিনেনিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। ম্যাজিস্ট্রেট তাকে বিচারিক হেফাজতে চাঞ্চলগুডা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পূর্ব পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব সালেহ শিবলী

অভিযোগকারী দাবি করেছেন, এক বছরেরও বেশি সময় ধরে পবনের সঙ্গে তার সম্পর্ক ছিল। শুরুতে পবন তাকে আর্থিকভাবে সহযোগিতা করতেন এবং প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতেন।

 

এছাড়া, তার স্বাস্থ্য, ক্যারিয়ার ও আর্থিক বিষয়ে পাশে থাকার আশ্বাসও দিতেন।

ওই নারী নিজে একটি সিনেমা পরিচালনার পরিকল্পনা করেছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পবন সেই সিনেমাটি প্রযোজনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৩৪ জন, উদ্ধার মাদকদ্রব্য

একপর্যায়ে পবন বিবাহিত এবং তার সন্তান রয়েছে বলে জানতে পারেন ওই নারী। অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানার পর পবন তাকে বলেন, তার বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে।

 

সেটি শেষ হলে তাকেই বিয়ে করবেন বলে আশ্বাস দেন।

তবে অভিযোগকারীর দাবি, সময়ের সঙ্গে তাদের সম্পর্ক মূলত যৌন সম্পর্কে সীমাবদ্ধ হয়ে পড়ে। এ সময় বিয়ে, বাড়ি, আর্থিক নিরাপত্তা এবং সিনেমায় কাজের সুযোগ দেওয়ার মতো নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলোর কোনোটিই পূরণ করেননি পবন।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেফতার

অভিযোগে আরো বলা হয়েছে, শারীরিক অসুস্থতার কথা জানানোর পরও তাকে যৌন সম্পর্কে বাধ্য করা হতো। এমনকি প্যানিক অ্যাটাকের কথা জানালেও ভিডিও কলের মাধ্যমে যৌন কার্যকলাপে বাধ্য করার অভিযোগ করেছেন ওই নারী।

তার আশঙ্কা, এসব ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে।

অভিযোগে গত ৫ আগস্টের একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। ওই নারীর দাবি, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজের বাড়িতে পবন তাকে শারীরিকভাবে আঘাত করেন।

তার অভিযোগ, মুখে আঘাত করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মুখ ও চোখের আশপাশে ফোলা, মাথাব্যথা এবং পিঠে ব্যথা অনুভব করেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: ‘সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙে গেছে’ গুঞ্জনে মুখ খুলছেন না অভিনেত্রী

অভিযোগের ভিত্তিতে গোলকোন্ডা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারা, অর্থাৎ প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এবং ১১৫(২) ধারা, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে মামলা করেছে।

২০১৩ সালে ‘প্রেম ইশক কাদাল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় পবন সাদিনেনির। এরপর তিনি পরিচালনা করেন ‘সাবিত্রী’।

তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ ২০২৩ সালের ওয়েব সিরিজ ‘দয়া’। এটি বাংলাদেশের জনপ্রিয় সিরিজ ‘তাকদির’-এর রিমেক।

বর্তমানে দুলকার সালমান, পূজা হেগড়ে ও শ্রুতি হাসান অভিনীত সিনেমা ‘আকাশম লো ওকা তারা’ পরিচালনা করছেন পবন সাদিনেনি।

আরও পড়ুন: ইসরাইলি নেতা ইয়োসি দাগানকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১০ পি.এম


সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টার মধ্যে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু ঘটেছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এছাড়া, একই সময়ে আরও ছয়জনের হাম রোগ শনাক্ত করা হয়েছে। চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ জনের মৃত্যু হয়েছে। হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৩১ জনের।

শুক্রবার (২৮ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বয়স ৫ মাস, অপরজনের ১১ মাস এবং অন্য শিশুর বয়স ৯ মাস।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৮ জন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত ৩৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৪০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১১০ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনটি জানায়, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের বিষয়ে সজাগ থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১১ পি.এম


জামায়াতের বিষয়ে সজাগ থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, জামায়াত কি না আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য দেশের রাজনীতি ঘোলাটে করার চেষ্টা করছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

 

ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ৬ মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয়। এ কারণে সরকারের কিছু সময় প্রয়োজন।

তিনি বলেন, বিরোধী দল ৬ মাসও না যেতেই সরকারের বিরুদ্ধে লেগেছে, যেন সরকার দেশের জন্য কাজ করতে না পারে।

 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দেবে। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ এই ব্রিজে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল।

 

দক্ষিণ সিটির উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে এটি সংস্কার করা হয়েছে।

এটি চালুর ফলে ওই এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন। যানবাহন চলাচল না করলেও এখন থেকে সম্পূর্ণ নিরাপদে পায়ে হেঁটে পার হতে পারবেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ায় ভিসা-মাস্টারকার্ডের লেনদেন চালু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১১ পি.এম


নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ায় ভিসা-মাস্টারকার্ডের লেনদেন চালু

যুক্তরাষ্ট্র সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে বাদ দেওয়ার দুই দিন পর, ভিসা ও মাস্টারকার্ড দেশটিতে প্রথম আন্তর্জাতিক কার্ড লেনদেন শুরু করেছে। কাতারের কিউএনবি গ্রুপের সঙ্গে মাস্টারকার্ড এবং লেবাননের ফ্রানসাব্যাঙ্কের সঙ্গে ভিসা পরীক্ষামূলকভাবে এসব লেনদেন সম্পন্ন করেছে।

 

বৈশ্বিক অর্থব্যবস্থায় সিরিয়ার পুনঃপ্রবেশের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দামেস্কের একটি রেস্তোরাঁয় ভিসা কার্ড ব্যবহার করে পরীক্ষামূলক লেনদেনে অংশগ্রহণ করেন। এ সময় তার পাশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ সাফওয়াত রাস্লান উপস্থিত ছিলেন।

১৯৭৯ সালে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকায় যুক্ত হওয়ার পর, সিরিয়া আন্তর্জাতিক ব্যাংক ও বিনিয়োগকারীদের কাছ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিলেও, কিছু ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।

সিরিয়ার সরকার আশা করছে, তালিকা থেকে বাদ পড়ার ফলে দেশটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরো সহজে সংযুক্ত হতে সক্ষম হবে এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে পারবে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হলে, প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকার অর্থনীতি পুনর্গঠন ও বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে।

ভিসা জানিয়েছে, ভবিষ্যতে সিরিয়ায় অবস্থানরত আন্তর্জাতিক পর্যটকরাও তাদের কার্ড ব্যবহার করতে পারবেন।

অন্যদিকে, কিউএনবি জানিয়েছে, হোটেল, রেস্তোরাঁ ও সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা আন্তর্জাতিক মাস্টারকার্ড গ্রহণ করতে সক্ষম হবে। ধাপে ধাপে আরো ব্যবসাপ্রতিষ্ঠান এই ব্যবস্থায় যুক্ত হবে।

ভিসার পরীক্ষামূলক লেনদেনটি লেবাননের ফ্রানসাব্যাঙ্ক এবং সিরিয়ার পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান পেমেরার সহযোগিতায় সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮৯ বছর বয়সে মারা গেলেন নরওয়ের রাজা হারাল্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


৮৯ বছর বয়সে মারা গেলেন নরওয়ের রাজা হারাল্ড

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চম ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। অসলো রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগষ্ট) স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে রাজধানী অসলোর জাতীয় হাসপাতালে তিনি শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

বিরল রক্তরোগ ‘হিমোলাইটিক অ্যানিমিয়ায়’ 

রাজা হারাল্ড চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত হয়েছিলেন। ১৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তার ছেলে হাকন রিজেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রিজেন্ট হলেন, রাজা বা রানির অনুপস্থিতি, অসুস্থতা অথবা তারা নাবালক হওয়ার কারণে সাময়িকভাবে কোনো দেশ বা রাজ্য শাসন করেন।

 

রাজা হারাল্ড পঞ্চম ৩৫ বছর ধরে নরওয়ের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন নরওয়েতে জন্ম নেওয়া ১৪ শতকের পর প্রথম রাজা। তার মৃত্যুর পর তার ছেলে হাকন নতুন রাজা হিসেবে অভিষিক্ত হবেন। রাজা হারাল্ডের স্ত্রী রানি সোনিয়া, মেয়ে প্রিন্সেস মার্থা লুইস, ছেলে নতুন রাজা হাকন এবং ছয় নাতি-নাতনি রয়েছেন, তাদের দাম্পত্য জীবন প্রায় ৫৮ বছরের।

 

১৯৩৭ সালের ২১ ফেব্রুয়ারি অসলোর কাছে স্কাগুমে রাজা হারাল্ড জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি নরওয়ে আক্রমণ করলে তিনি তার মায়ের সঙ্গে দেশ ত্যাগ করে সুইডেন ও পরে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। যুদ্ধ শেষে তিনি নরওয়েতে ফিরে পড়াশোনা ও সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

১৯৫৭ সালে তিনি ক্রাউন প্রিন্স হন। ১৯৬৮ সালে ব্যবসায়ী পরিবারের মেয়ে সোনিয়া হারাল্ডসেনকে বিয়ে করেন।

 

১৯৯১ সালের ১৭ জানুয়ারি, বাবা রাজা ওলাভ পঞ্চমের মৃত্যুর পর নরওয়ের সিংহাসনে বসেন হারাল্ড।

রাজা হারাল্ড ছিলেন নরওয়ের অত্যন্ত জনপ্রিয় ও সম্মানিত একজন শাসক। তিনি রাজপরিবারের কিছু পুরোনো রীতি পরিবর্তন করে রাজতন্ত্রকে আধুনিক ও সাধারণ মানুষের কাছে নিয়ে আসেন। একজন সাধারণ পরিবারের মেয়ে সোনিয়াকে বিয়ে করে তিনি রাজপরিবারের প্রচলিত রীতিতে বড় পরিবর্তন আনেন।

২০১১ সালে নরওয়েতে সন্ত্রাসী হামলার পর দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তার বক্তব্য ব্যাপক প্রশংসিত হয়। ধর্ম, জাতিগত পরিচয় ও যৌন বৈচিত্র্যের পক্ষে তিনি প্রকাশ্যে কথা বলেছেন।

রাজা হারাল্ড খেলাধুলা ও পরিবেশ রক্ষায়ও সক্রিয় ছিলেন। তিনি ডাব্লিউডাব্লিউএফ-এর নরওয়ে শাখার অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘকাল সভাপতি ছিলেন। দক্ষ নাবিক হিসেবে তিনবার অলিম্পিকে নরওয়ের প্রতিনিধিত্ব করেন।

২০০১ সালে ছেলে হাকনের স্ত্রী মেটে-মারিতের আগের সম্পর্কের সন্তান মারিয়ুসকে রাজপরিবার আপন করে নেয়। তবে তিনি রাজপরিবারের সদস্য হিসেবে গণ্য হননি।

রাজপরিবারের নানা বিতর্কিত বিষয়েও হারাল্ড কঠোর সিদ্ধান্তের বদলে আলোচনা ও সমঝোতাকে গুরুত্ব দিতেন। স্বাস্থ্য খারাপ হওয়ায় ২০২৪ সালের এপ্রিল থেকে তিনি জনসম্মুখে উপস্থিতি কমিয়ে দেন।

এ বছর নরওয়ের রাজপরিবার নানা স্বাস্থ্য সমস্যা ও বিতর্কের মুখোমুখি হয়েছে। হাকনের স্ত্রী মেটে-মারিতের ছেলে মারিয়ুস বর্গ হোইবি ধর্ষণসহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হন। এদিকে এপস্টেইনের সঙ্গে মেটে-মারিতের যোগাযোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এসব ঘটনার ফলে রাজপরিবারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। ২০২৪ সালে ৭২ শতাংশ সমর্থন থাকলেও সাম্প্রতিক এক জরিপে তা ৫৪ শতাংশে নেমে এসেছে।

তবে রাজপরিবারের নানা বিতর্কের মধ্যেও রাজা হারাল্ডের প্রতি নরওয়েজিয়ানদের ভালোবাসা অটুট ছিল। বিশেষজ্ঞদের মতে, রাজপরিবারের সংকটের জন্য সাধারণত মানুষ তাকে দায়ী করেনি। সাম্প্রতিক পরিস্থিতিতে হাকনও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%