০৯:২১ এম
ঢাকা জেলায় সাবরেজিস্ট্রারদের বদলির জন্য আজ লটারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লটারিতে দেশের সকল জেলায় কর্মরত সাবরেজিস্ট্রারদের নাম অন্তর্ভুক্ত থাকবে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে আজ সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে লটারি অনুষ্ঠিত হবে।
গত ৪ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় জানায়, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের নির্দেশ অনুযায়ী আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে দেশের বিভিন্ন জেলার সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত সাবরেজিস্ট্রারদের মধ্য থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে। লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।
জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার উদ্দেশ্যে সাবরেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার এবং শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করা হচ্ছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন