০৮:৫০ এম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষাটি আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ‘ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্ক’ বিষয়টির নতুন সিলেবাসের পরীক্ষা ওই দিন দুপুর দেড়টায় শুরু হবে।
রবিবার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: জিএমপির সাবেক কমিশনার নাজমুল করিমের বরখাস্ত প্রত্যাহারে পুলিশ সদর দপ্তরের সুপারিশের ৮ মাসেও সিদ্ধান্ত হয়নি
এর আগে অনিবার্য কারণে ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্রকোড ২১২১০৯-এর নতুন সিলেবাসের পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। সেই সময় জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
নতুন বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিনের পরীক্ষার নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।
আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জের ৫ ইউনিয়নে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন