ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বদলগাছীতে হায়দার আলী হত্যা: ১২ দিনের মাথায় দুই আসামি গ্রেপ্তার


বদলগাছীতে হায়দার আলী হত্যা: ১২ দিনের মাথায় দুই আসামি গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে হায়দার আলী হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ দিন পর গত ১২ নভেম্বর দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মো. সামসুদ্দিন (৪১) ও সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মো. সোহেল রানা (৪২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বারাতৈল গ্রামে নিজ বাড়ি থেকে সামসুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও সহযোগিতায় রাত পৌনে দুইটার দিকে দাউদপুর গ্রামে নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের থানায় নিয়ে মামলার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর উপজেলার পাহাড়পুর বাজারের তিন রাস্তার মোড় থেকে হায়দার আলীকে জোরপূর্বক অটোভ্যানে তুলে নিয়ে দফায় দফায় মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার দেওনাহার গ্রামের মৃত কহির মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে ২ নভেম্বর বদলগাছী থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর ০৬।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পাহাড়পুর বাজার থেকে হায়দার আলীকে তুলে নিয়ে বিভিন্ন স্থানে মারধর করা হয়। স্থানীয়দের দাবি, তাঁকে মথুরাপুর ইউনিয়নের রামপুর স্কুল এলাকায় নেওয়ার পর বদলগাছী সদর ও থানা-সংলগ্ন এলাকায়ও নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিহতের স্বজনরা অভিযোগ করেছিলেন, তাঁরা ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় পুলিশকে জানালেও দীর্ঘ সময়েও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিশেষ করে হায়দার আলীকে হাসপাতালে নেওয়ার সময় ভ্যানচালক হিসেবে উপস্থিত সামসুদ্দিন ও তাঁর ছেলে সৌমিক বাবুর ভূমিকা তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, হায়দার আলী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সামসুদ্দিন ও সোহেল রানাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কারা কী উদ্দেশ্যে হায়দার আলীকে তুলে নিয়ে নির্যাতন করেছিল এবং ঘটনায় আর কারা জড়িত, তা উদ্ঘাটনের দাবি এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

বুলবুল আহম্মেদ বুলু
নওগাঁ জেলা প্রতিনিধি

আরও পড়ুন: চট্টগ্রাম ডিসির আহ্বান, আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ গড়ে তোলার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের সুলভ মূল্যে চাল সরবরাহের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব তথ্য প্রকাশ করেন।

আফরোজা খানম রিতা বলেন, গার্মেন্টস শ্রমিকেরা যাতে কম দামে চাল কিনতে পারেন, সেই উদ্দেশ্যে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এই কর্মসূচি চলমান থাকবে।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, সরকার এই সেতু নির্মাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সেতুর সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থা রাখার বিষয়েও সরকারের পরিকল্পনা ও উদ্যোগ রয়েছে।

কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি বলেন, কৃষকেরা যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান, সেই বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দীন।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকালে সে মাদ্রাসায় যায়। ছুটির পর বাড়ি ফিরে মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে শিক্ষক সাইফুলকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে মারধর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’


‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এই স্লোগানে নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভিক্টোরিয়া সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান।

ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক।

সভাপতিত্ব করেন-নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ ফ ম মশিউর রহমান বাবু। তিনি বলেন, ডায়াবেটিস রোগ ঘুণেধরা ফার্ণিচারের মতো। কাঠের ফার্নিচারে ঘুণপোকা ধরলে যেমন ধীরে ধীরে সুন্দর ফার্নিচার ভেতর থেকে নষ্ট হয়ে যায়, তেমনি মানবদেহে ডায়াবেটিস শুরু হলে সেই সুন্দর মানুষটি নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়। তাই নিয়মিত পরীক্ষা ও ওষুধ সেবনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিস অবহেলা করলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। নিয়মিত চিকিৎসায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাধ্যমে অনেক মানুষ দীর্ঘদিন জীবনযাপন করছেন, বেঁচে আছেন।

সভায় স্বাগত বক্তব্য দেন-ভিক্টোরিয়া সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  সভাপতি ডা. দীপ বিশ্বাস সুদীপ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল, নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, বাংলদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার সান্ন্যাল, আল্ট্রাসনোগ্রাম ও নরমাল ডেলিভারি বিশেষজ্ঞ ডা. স্মৃতিকণা সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জোয়ার্দ্দার আশরাফুল কবিরসহ অনেকে। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজিপুরে ছিনতাইয়ের টাকা ফেরত চাওয়ায় গার্মেন্ট শ্রমিকের চাচাকে পিটিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

​জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


কাজিপুরে ছিনতাইয়ের টাকা ফেরত চাওয়ায় গার্মেন্ট শ্রমিকের চাচাকে পিটিয়ে জখম

সিরাজগঞ্জের কাজিপুরে গার্মেন্ট শ্রমিক ইয়াসিনের মোবাইল ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা কেন্দ্র করে টাকা ফেরত চাওয়ায় তার চাচা মো. বেলাল হোসেনকে (৪০) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত বেলাল হোসেন লক্ষ্মীপুর গ্রামের মৃত ঘোসাল উদ্দিনের ছেলে এবং ছিনতাইয়ের শিকার ইয়াসিন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় বেলাল হোসেনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চাকরি থেকে ছুটিতে বাড়ি ফেরেন গার্মেন্ট শ্রমিক ইয়াসিন। ঘটনার দিন বিকেলে তিনি লক্ষ্মীপুর বাজারে ওমর ফারুকের বিকাশ দোকান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকা উত্তোলন করেন। ওই দিন রাতে স্থানীয় জুয়েল (৩০), রুবেল (২৫), কাচিহারা গ্রামের সোহেল (২৫) ও খোকন (৩০) মুঠোফোনে ইয়াসিনকে ডেকে কাচিহারা ভাঙা ব্রিজের কাছে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, ওই চার যুবক ইয়াসিনকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তার পকেটে থাকা মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাড়িয়ে দেয়। পরে বিষয়টি ইয়াসিনের পরিবার স্থানীয়দের জানালেও তাৎক্ষণিকভাবে কোনো বিচার পায়নি।
এরই মধ্যে ইয়াসিন ছিনতাইকারীদের একজনকে আটক করে তার টাকা ফেরত চান। এ বিষয়ে গত ১১ নভেম্বর এলাকার বিকাশ দোকানদার ওমর ফারুকের দোকানে বিষয়টি মীমাংসার জন্য বসে উভয়পক্ষ। এ সময় জুয়েল, রুবেল, সোহেল ও খোকন লাঠিসোটা, রামদা ও বাটাম নিয়ে হঠাৎ অতর্কিত হামলা চালিয়ে ইয়াসিনের চাচা বেলাল হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এতে বেলাল গুরুতর আহত হয়ে দোকানে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও বিকাশ দোকানদার ওমর ফারুক বলেন, “মীমাংসার উদ্দেশ্যে ইয়াসিনের পরিবারের লোকজন আমার দোকানে বসা অবস্থায় জুয়েল, রুবেল, সোহেল ও খোকন সেখানে ঢুকে হামলা চালিয়ে বেলালকে মারপিট করে।”
স্থানীয় বাসিন্দা শাহীন, জামাল উদ্দিন, আয়নাল হক ও রুবিয়া খাতুন জানান, অভিযুক্ত জুয়েল, রুবেল, সোহেল ও খোকন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। এলাকায় রাজনৈতিক ও দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোই তাদের নিত্যদিনের পেশা। ওই সন্ত্রাসীরা মারপিটের পরেও ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতিসহ হত্যার হুমকি দিয়ে আসছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বিষয়টি সরেজমিনে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
জহুরুল ইসলাম
সিরাজগঞ্জ
১৪.১১.২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%