ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বারহাট্টায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক


বারহাট্টায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

 নেত্রকোনার বারহাট্টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ শিপন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর মধ্যবাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শিপন উপজেলার বৃ-কালিকা গ্রামের শাহজাহানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপালপুর মধ্যবাজার এলাকার রুহুল আমিনের ভাড়া বাসায় মাদক কারবার চলছে—এমন গোপন তথ্য পায় বারহাট্টা থানা পুলিশ। পরে তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে ওই বাসায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন: ব্রিজ নির্মাণ হলেও ছয় গ্রামের মানুষের দুঃখ দূর হয়নি

অভিযানের একপর্যায়ে শিপনের থাকার ঘরের সানশেডের ওপর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ শিপনকে আটক করে পুলিশ।

বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ আটক শিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে বারহাট্টা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫ বছর বয়সী তরুণের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধ দমনে কঠোর, সেবায় আন্তরিক কোতোয়ালি ছাড়ছেন ওসি আল মামুন

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম, বরিশাল

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


অপরাধ দমনে কঠোর, সেবায় আন্তরিক কোতোয়ালি ছাড়ছেন ওসি আল মামুন

 নয় মাসে কোতোয়ালিতে আস্থার জায়গা, নিয়মিত বদলিতে বিদায় ওসি আল মামুন-উল ইসলাম


থানার দরজায় সাধারণ মানুষ গিয়ে কী ধরনের আচরণ পান—পুলিশের প্রতি আস্থা তৈরির ক্ষেত্রে সেটিই অনেক সময় সবচেয়ে বড় পরীক্ষা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় প্রায় নয় মাস দায়িত্ব পালন করে সেই পরীক্ষায় নিজের একটি আলাদা অবস্থান তৈরি করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম। মাদক ও অপরাধ দমনে তৎপরতা, সাধারণ মানুষের সাথে সম্মানজনক আচরণ এবং গণমাধ্যমের সঙ্গে সহযোগিতাপূর্ণ যোগাযোগ—দায়িত্বকালের এসব বিষয়ই এখন তার বিদায়ের সময়ে আলোচনায় এসেছে।

২০২৫ সালের ৬ ডিসেম্বর এয়ারপোর্ট থানা থেকে বদলি হয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ আল মামুন-উল ইসলাম। এরপর থেকে প্রায় নয় মাস তিনি নগরীর গুরুত্বপূর্ণ এই থানার দায়িত্ব পালন করেন। বিভিন্ন ঘটনায় তার বক্তব্য ও পুলিশের কার্যক্রম নিয়ে প্রকাশিত সংবাদেও তাকে কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

তালাশ বিডির অনুসন্ধানে স্থানীয় বাসিন্দা, গণমাধ্যমকর্মী এবং থানার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তার দায়িত্ব পালনের বিষয়ে কয়েকটি বিষয় সামনে এসেছে। বিশেষ করে থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে তার আচরণ, অভিযোগ শোনা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় সহযোগিতার বিষয়টি একাধিক ব্যক্তির বক্তব্যে উঠে এসেছে।

প্রতিবেদকের প্রত্যক্ষ পর্যবেক্ষণেও, ছোট-বড় নির্বিশেষে থানায় আসা মানুষের সঙ্গে তিনি সম্মান দিয়ে কথা বলতেন এবং ‘আপনি’ সম্বোধন করতেন। সংবাদ সংক্রান্ত প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তথ্য দেওয়ার ক্ষেত্রেও সহযোগিতাপূর্ণ মনোভাব দেখা গেছে।

তালাশ বিডির সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম বলেন, “প্রয়োজনে বিভিন্ন সময়ে কোতোয়ালি মডেল থানায় গিয়ে ওসি আল মামুন-উল ইসলামের সাথে কথা বলেছে। সংবাদ সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায়, থানায় আসা মানুষের সঙ্গে তার আচরণ ছিল মার্জিত ও সম্মানজনক।

ঘুষ গ্রহণ বা অর্থের বিনিময়ে সেবা দেওয়ার অভিযোগের বিষয়েও তালাশ বিডি অনুসন্ধান করেছে। প্রতিবেদনের জন্য কথা বলা ব্যক্তিদের কাছ থেকে ওসি আল মামুন-উল ইসলামের বিরুদ্ধে এ ধরনের কোনো নির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি।

অপরাধ দমনের ক্ষেত্রেও তার দায়িত্বকালে থানা পুলিশের তৎপরতা ছিল দৃশ্যমান। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশি কার্যক্রম পরিচালিত হয়েছে।

বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশি তৎপরতা জোরদার করা হয়। পাইকারি বাজারে মারধর ও চাঁদাবাজির অভিযোগের ঘটনায় সংশ্লিষ্ট আসামিকে দ্রুত আইনের আওতায় আনার ঘটনাও তার দায়িত্বকালের উল্লেখযোগ্য কার্যক্রম হিসেবে স্থানীয়ভাবে আলোচিত হয়েছে।

গণমাধ্যমের সঙ্গেও তার যোগাযোগ ছিল সহযোগিতাপূর্ণ—এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সংবাদ সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চাইলে প্রয়োজনীয় তথ্য দেওয়ার ক্ষেত্রে তার আন্তরিকতা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীরা।

ব্যক্তিগত জীবনযাপনের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসন মেনে চলতেন বলে তাকে কাছ থেকে দেখা ব্যক্তিদের বক্তব্যে উঠে এসেছে। কর্মব্যস্ততার মধ্যেও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে ৪ অক্টোবর ২০২৬ তারিখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ স্বাক্ষরিত অফিস আদেশে জনস্বার্থে কয়েকজন পুলিশ পরিদর্শককে বদলির কথা জানানো হয়েছে। ওই অফিস আদেশের স্মারক নম্বর বিএমপি/স্টেনো-১/ইন্স/বদলি/২০২৬/১০৫৮।

বিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ওসি আল মামুন-উল ইসলামের বদলি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। অর্থাৎ তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা শাস্তিমূলক ব্যবস্থার কথা অফিস আদেশে উল্লেখ নেই।

প্রায় নয় মাসের দায়িত্ব শেষে কোতোয়ালি মডেল থানার দায়িত্ব ছাড়ছেন আল মামুন-উল ইসলাম। তবে তার বিদায়ের সময়ে আলোচনায় এসেছে একটি বিষয়—একজন পুলিশ কর্মকর্তার মূল্যায়ন কেবল গ্রেপ্তার, মামলা কিংবা অভিযানের সংখ্যায় সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষের সঙ্গে আচরণ, পেশাদারিত্ব, তথ্য প্রদানে স্বচ্ছতা এবং দায়িত্ব পালনের নৈতিক অবস্থানও সেই মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশ।

তালাশ বিডির অনুসন্ধানে পাওয়া তথ্য ও প্রত্যক্ষ অভিজ্ঞতা বলছে, কোতোয়ালি মডেল থানায় দায়িত্ব পালনকালে মোঃ আল মামুন-উল ইসলামের ক্ষেত্রে এসব বিষয়ই তার কর্মকালকে আলাদা করে আলোচনায় এনেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঁঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের সখিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে সখিপুর থানাধীন বেতুয়া তিন রাস্তার মোড়ে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইলের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ জেলার মো. আশরাফুল আলম (৩৯), কুমিল্লা জেলার মো. রাজু ইসলাম (৩০) এবং টাঙ্গাইল জেলার হেলাল মিয়া (৪২)।

এসআরবি জানায়, একটি কাভার্ডভ্যান ও সেটিকে স্কট করে আসা একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তিরা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানের ভেতরে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ট্রাক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


টাঙ্গাইলে ট্রাক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ আটক ২

আজ ০৪ অক্টোবর ২০২৬,ইং রোজ রোববার ।
টাঙ্গাইলের কালিহাতীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এদিকে, এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা শাপলা স্টিল ওয়ার্কশপের পাশে এ ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার বাসিন্দা।

পুলিশ জানায়, ভূঞাপুর থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে টঙ্গীর উদ্দেশে যাচ্ছিলেন চালক রাজিব। রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় ট্রাক থামিয়ে টয়লেটে যাওয়ার জন্য নিচে নামেন তিনি। এসময় কয়েকজন দূর্বৃত্ত তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কালিহাতী থানার ওসি কাইয়ুম সিদ্দিকী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো.ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আতিক উল্লাহ'র আদালতে গ্রেপ্তার দুই কিশোর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।  

গ্রেপ্তার দুই কিশোর হলো আশ্রাফুল ইসলাম শ্রাবন (১৬) ও আকবর হোসেন ফাহিম (১৭)। তারা সোনাইমুড়ী উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। পিবিআই জানায়, তারা একটি কিশোর গ্যাং গড়ে তুলে এলাকায় ত্রাস সৃষ্টি ও মব তৈরির মাধ্যমে অরাজকতা চালিয়ে আসছিল।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১১ জুন রাত ১১টা থেকে ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটের মধ্যে সোনাইমুড়ী উপজেলার শাকতলা ছিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে এবং পরে নদোনা আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে ফয়েজ আহাম্মদকে পিটিয়ে হত্যা করা হয়। পূর্বশক্রতার জেরে মাদকসেবীর অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে তাকে লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত কিশোরেরা ও তাদের সহযোগীরা। পরে তাকে রাস্তায় ফেলে রেখে যায় তারা। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ফয়েজকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১২ জুন সোনাইমুড়ী থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়। মামলায় সবুজ (২২), মনা (২৫) ও জামাল (২৬)সহ অজ্ঞাতনামা আসামিও রয়েছে। মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় সংস্থাটি স্বউদ্যোগে তদন্তের দায়িত্ব নেয়। উপপরিদর্শক ফরিদ উদ্দিনকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

পিবিআই জানায়, এক মাসের বেশি সময় ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নথিপত্র বিশ্লেষণ ও নিবিড় তদন্তের পাশাপাশি কয়েক দফা অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় রোববার ভোর পৌনে ৩টার দিকে শাকতলা গ্রামে অভিযান চালিয়ে এজাহারবহির্ভূত ও তদন্তে উঠে আসা দুই কিশোরকে আইনি হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে রোববার বিকেল ৩টার দিকে তাদের আদালতে হাজির করা হলে দুজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআইয়ের তদন্তে আরও জানা গেছে, ওই দুই কিশোর নিজ এলাকা ও আশপাশের এলাকার কিশোরদের নিয়ে একটি দল গড়ে তুলেছিল। দলটি এলাকায় ত্রাস সৃষ্টি, অরাজক পরিস্থিতি তৈরি এবং মব সৃজনের মাধ্যমে জনশান্তি বিঘ্নিত করে আসছিল। ঘটনার দিন মাদক সেবনকে কেন্দ্র করে ফয়েজের সঙ্গে তাদের ও সহযোগীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ফয়েজকে লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে।

নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এজাহারভুক্ত আসামিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%