০৬:০২ পি.এম
ঝিনাইদহের শৈলকুপায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার ও পলিথিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে কৃষকদের মধ্যে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এটি সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আনিসুজ্জামান, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিলন ঘোষ সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, "সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য প্রয়োজনীয় বীজ, সার ও পলিথিন দেওয়া হয়েছে। এ সহায়তার মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানো সম্ভব হবে।"
তিনি আরো বলেন, "দেশে পেঁয়াজের উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এ ধরনের প্রণোদনা ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তাও প্রদান করা হবে।"
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন