০৪:৩৩ এম
গাজার উপত্যকায়, যা ফিলিস্তিনের একটি অবরুদ্ধ এলাকা, বিশাল ধ্বংসযজ্ঞকে দেখে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ভালো লাগছে বলে মন্তব্য করেছেন। উত্তর গাজার সফরকালে, সাংবাদিকরা গাজার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার অনুভূতি জানতে চাইলে কাটজ এই মন্তব্যটি করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে কাটজ বলেন, ‘ভালো লাগছে, তাই না?’
কাটজ আরও দাবি করেছেন, এই ধ্বংসযজ্ঞটি ইসরাইলের ‘পরিকল্পিত নীতির’ ফল এবং এর লক্ষ্য হচ্ছে নিরাপত্তার জন্য হুমকি দূর করা।
আরও পড়ুন: প্রযুক্তি জায়ান্টদের ইউক্রেনীয়দের রক্তের বিনিময়ে ব্যবসার অভিযোগ
তিনি আরও মন্তব্য করেন যে আগের মতো সাময়িক অভিযান চালিয়ে ফিরে আসার কৌশল থেকে ইতোমধ্যে সরে এসেছে ইসরাইল। কাটজের ভাষায়, ‘এখন আমরা আগের মতো ঢুকে আবার বেরিয়ে আসি না। বর্তমানে সেনাবাহিনী ভেতরে রয়েছে এবং সশস্ত্র যোদ্ধারা বাইরে অবস্থান করছে, আর ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।’
এ সময়, তিনি গাজা উপত্যকায় সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তিনটি নতুন বসতি স্থাপনের পরিকল্পনার কথাও ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন