০৪:৪৪ এম
মার্কিন সেনাবাহিনী আজ মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে নৌ অবরোধ কার্যকর করবে। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইস)। খবর জিও নিউজের।
জেএমআইসির একটি সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ৮টা থেকে ইরানের সব সমুদ্রবন্দর, তেল টার্মিনাল এবং উপকূলীয় এলাকায় এ নৌ অবরোধ কার্যকর হবে। বিশ্বের যেকোনো দেশের পতাকাবাহী জাহাজের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে।
এছাড়াও, বিবৃতিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া অবরুদ্ধ এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা কোনো জাহাজকে আটকে দেওয়া, গতিপথ পরিবর্তনে বাধ্য করা অথবা জব্দ করা হতে পারে। নির্দেশনা না মানলে প্রয়োজনবোধে বলপ্রয়োগও করা হবে। তবে, জেএমআইসি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে ইরান ব্যতীত অন্য কোনো দেশের গন্তব্যে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজের স্বাভাবিক চলাচলে বাধা দেওয়া হবে না।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন