ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

জ্বালানির মূল্য বৃদ্ধিতে সরকারের বিরুদ্ধে জনরোষের অভিযোগ ইসলামী দলের নেতাদের


জ্বালানির মূল্য বৃদ্ধিতে সরকারের বিরুদ্ধে জনরোষের অভিযোগ ইসলামী দলের নেতাদের

দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে গভীর উদ্বেগ প্রকাশ করে পেট্রোল, কেরোসিনসহ জ্বালানির মূল্য হ্রাস এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে অবিলম্বে পেট্রোল কেরোসিনসহ জ্বালানি তেলের মূল্য হ্রাস করার পাশাপাশি কিশোর গ্যাং দমন, চুরি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে কার্যকর কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পেট্রোল, কেরোসিনসহ জ্বালানির মূল্য হ্রাস এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। তিনি এক বিবৃতিতে বলেন, "একদিকে পেট্রোল কেরোসিনসহ বারংবার জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হচ্ছে, অপরদিকে চুরি, ছিনতাই, ডাকাতি আর চাঁদাবাজি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে।" আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছিনতাইকারীসহ চিহ্নিত অপরাধীদের তালিকা থাকা সত্ত্বেও কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তা বোধগম্য নয়। সম্প্রতি রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন সড়ক-মহাসড়ক ও অলিগলিতে পথচারীদের টার্গেট করে মোবাইল ফোন, মানিব্যাগ, মহিলাদের অলংকারসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়া হচ্ছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাধারণ পথচারীসহ পুলিশ সদস্যরাও গুরুতর আহত হচ্ছেন। "যে দেশে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নেই, সে দেশের সাধারণ জনগণের নিরাপত্তা কে দিবে, জনগণ জানতে চায়।"

আরও পড়ুন: আওয়ামী লীগের ছত্রছায়ায় এস আলম গ্রুপ মাফিয়া কার্যক্রমে লিপ্ত

তিনি আরও বলেন, "কিছু অপরাধীদের গ্রেফতার করে আদালতে বা জেল হাজতে পাঠানো হলেও এরা অদৃশ্য কারণে জামিনে বেরিয়ে এসে আবার পুরনো অপরাধে জড়িয়ে পড়ছে।" আমিরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী অবিলম্বে পেট্রোল কেরোসিনসহ জ্বালানি তেলের মূল্য হ্রাস এবং কিশোর গ্যাং দমন, চুরি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে কার্যকর কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বাতিল প্রতিরোধ প্রতিরোধ পরিষদ বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল জ্বালানি তেলের দাম লিটারপ্রতি আরও ২০ টাকা বৃদ্ধি করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

হাজী জালাল উদ্দিন বকুল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, "সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন লাগামহীনভাবে বাড়ছে, তখন সব ধরনের জ্বালানি তেলের দাম একসঙ্গে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও ভয়াবহ করে তুলবে।" তিনি বলেন, "ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব সবচেয়ে ব্যাপক। কারণ পরিবহন ও কৃষি খাতে ডিজেলের ব্যবহার বেশি।" ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন ভাড়া বাড়ানো হয়েছে। পণ্য পরিবহন ব্যয় বাড়লে তার চাপ শেষ পর্যন্ত ভোক্তার ওপরই পড়বে। ইতোমধ্যে উচ্চমূল্যের বাজারে নতুন করে এই মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। তিনি জনস্বার্থ বিবেচনায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে জনদুর্ভোগ কমিয়ে আনার আহ্বান জানান।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরের ওসি দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


চাঁদপুরের ওসি দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন

চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম দুই মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিকে সংশোধনের সুযোগ দিতে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানোর ব্যবস্থা করেছেন। একাধিক মাদক মামলায় জড়ানোর পর জামিনে বেরিয়ে একই কর্মকাণ্ডে ফেরার অভিযোগের কারণে তাদের এই বিশেষ সুযোগ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে যে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলাল দীর্ঘ সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা দায়ের হয়েছে এবং আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারও মাদক ব্যবসায় ফিরে আসার অভিযোগ স্থানীয়দের মধ্যে রয়েছে।

এই পরিস্থিতিতে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম আইনি ব্যবস্থার পাশাপাশি তাদের নৈতিক পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয়দের সহায়তায় দুজনকে থানায় ডেকে এনে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।

তিন দিনের তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা থানায় এসে ওসি আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা নিজেদের ভুল স্বীকার করে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা প্রতিশ্রুতি দেন যে, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করবেন এবং ভবিষ্যতে মাদক ব্যবসা ও সেবন থেকে বিরত থাকবেন।

ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম মন্তব্য করেন, "শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়। তাদের নৈতিকভাবে পরিবর্তন করতে হবে। সত্যিকারের ভালো মানুষ হয়ে তারা সমাজে ফিরে আসুক—এটাই লক্ষ্য।"

ওসির এই উদ্যোগ স্থানীয় সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধনবাড়ীতে বিএনপি’র সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


ধনবাড়ীতে বিএনপি’র সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ

ধনবাড়ী ও মধুপুরের উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল করেছে।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বিকেলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে ধনবাড়ী বাজার ঘুরে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম ছোবহান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, সহ সভাপতি হাফিজুর রহমান বিএসসি, হাফেজ খায়রুল ইসলাম মুন্সী, সদস্য ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু প্রমূখ।

এসময় উপজেলা, পৌর বিএনপি’ যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠণের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কালোনির সাথে এএফএ’র বৈঠকে কোচের চুক্তি নবায়ন ও দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


স্কালোনির সাথে এএফএ’র বৈঠকে কোচের চুক্তি নবায়ন ও দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

বিশ্বকাপে সেমিফাইনালে হারের পাশাপাশি স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে আর্জেন্টিনার জন্য সময়টা বেশ টালমাটাল হয়ে উঠেছে। এর সাথে দলের অন্যতম ভরসা লিওনেল মেসির অবসরও যোগ হয়েছে। চলতি বছরে প্রধান কোচ লিওনেল স্কালোনির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই সব বিষয় নিয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্ল Claudio Tapia-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন লিওনেল স্কালোনি।

গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকটি আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎ এবং কোচের চুক্তি নবায়নের বিষয় নিয়ে আলোচনা করে।

আরো পড়ুন

জুয়া-কাণ্ডে কোণঠাসা পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে আলোচনা চলছে। লাতিন আমেরিকাভিত্তিক প্রখ্যাত ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিও নেটওয়ার্ক ডি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি নবায়নে সম্মতি জানিয়েছেন। যদিও আর্থিক লেনদেনের বিষয়গুলো এখনো চূান্ত হয়নি। তবে নতুন চুক্তিটি দুই বছরের জন্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডি-স্পোর্টসের সাংবাদিক ফের্নান্দো চিজ ও এরনান সিস্তোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—সপ্তাহান্তে রোজারিওতে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ম্যাচ দেখার পর স্কালোনি পুহাতোতে যান এবং এএফএ শীর্ষ নেতৃত্বের সাথে তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ করেন। আলবিসেলেস্তে কোচ ২০৩০ সাল পর্যন্ত আরো দুই বছর চুক্তি বাড়ানোর সুযোগ রেখে প্রাথমিকভাবে আগামী দুই বছরের জন্য চুক্তি নবায়নে আগ্রহ প্রকাশ করেছেন।

গত সোমবার রাতে দুপক্ষের আলোচনা চূান্ত হয়েছে। এখন কেবল অর্থসংক্রান্ত কিছু বিষয় সমাধান হওয়া বাকি রয়েছে, আর তার থেকে যাওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ।

আরো পড়ুন

চুক্তির বিশদে জানা গেছে, স্কালোনি প্রথমে কোপা আমেরিকা পর্যন্ত দুই বছরের চুক্তিতে থাকবেন এবং পরবর্তীতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আরও দুই বছর তা বাড়ানোর সুযোগ থাকবে। এর মাধ্যমে লিওনেল মেসি-উত্তর যুগে আর্জেন্টিনা দলের পরিবর্তনের ট্রানজিশন পর্যায়ের দেখভালের দায়িত্বও স্কালোনির উপর বর্তাবে।

২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন স্কালোনি। তবে পরবর্তীতে তিনি জানিয়েছেন যে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন, এরপর নতুন সিদ্ধান্ত নেবেন। তবে মেসি-পরবর্তী আর্জেন্টিনার দেখভালের জন্য ফেডারেশন বারবার স্কালোনিকে অনুরোধ করেছে। শেষ পর্যন্ত তিনি আলবিসেলেস্তে শিবিরে থাকতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য নয়াদিল্লি প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের মূল অবস্থান হলো—ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখা। ভারতের লক্ষ্য হলো এই সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নেওয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং এ নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে তা জানানো হবে।

এছাড়া, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখপাত্র আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মধ্যেই সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।

প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে। ভারতের বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশের সি-১৩০জে পরিবহন বিমান অংশ নেওয়ার প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে মুখপাত্র জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের মূল অবস্থান অপরিবর্তিত—নয়াদিল্লি একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%