ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

উচ্চ সুদের হারের আশঙ্কায় স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে


উচ্চ সুদের হারের আশঙ্কায় স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে

যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশার প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে গেছে।

এটি গত নভেম্বরে পর এই প্রথম মূল্যবান ধাতুটির দাম এ পর্যায়ে নেমে এলো।

লন্ডন থেকে এএফপি জানায়, বুধবার স্বর্ণের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৭৮ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়।

আরও পড়ুন: শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার বৃদ্ধি পেলে মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড নিরাপদ বিনিয়োগ হিসেবে আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

ফলে বিনিয়োগকারীদের একটি অংশ স্বর্ণ থেকে সরে গিয়ে ডলার ও বন্ডে ঝুঁকছেন।

এর ফলে নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণের চাহিদা কমে গিয়ে আন্তর্জাতিক বাজারে এর দামে চাপ তৈরি হয়েছে।

আরও পড়ুন: সমবায়ের হাত ধরেই বদলাবে গ্রামীণ মানুষের জীবন প্রতিমন্ত্রী টুকু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে এক লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


পঞ্চগড়ে এক লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

পঞ্চগড়ে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এক লাখ ৭১ হাজার ৭৯৩ জন শিশুকে একটি করে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে।

এই শিশুদের মধ্যে ৬-১১ মাস বয়সী ১৯ হাজার ৭৯৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৫১ হাজার ৬১৭ জন।

আজ বুধবার বিকালে পঞ্চগড় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

এসময় তিনি জানান, জেলার সদর উপজেলায় মোট ৩৯ হাজার ১৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা পাঁচ হাজার ৬৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৬৭ জন।

বোদা উপজেলায় মোট ৪৬ হাজার ৬০০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা চার হাজার ৬০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪২ হাজার জন।

তেঁতুলিয়া উপজেলায় মোট ২২ হাজার ৫০০ জন শিশু থাকছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা তিন হাজার জন এবং ১২-৫৯ মাস বয়সী ১৯ হাজার ৫০০ জন।

আটোয়ারী উপজেলায় মোট ১৮ হাজার ৯০০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা এক হাজার ৯০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১৭ হাজার জন।

দেবীগঞ্জ উপজেলায় মোট ৩৭ হাজার ৫০০ জন শিশু রয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা চার হাজার ৫০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৩ হাজার জন। পঞ্চগড় পৌরসভায় মোট ৬ হাজার ৭৮০ জন, তাদের মধ্যে ৬-১১ মাস বয়সী ৭৩০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ছয় হাজার ৫০ জন।

জেলার এক হাজার ৭৭টি স্থানে স্বাস্থ্যকর্মীদের সাথে দুইজন করে মোট দুই হাজার ১৫৪ জন সেচ্ছাসেবক থাকবেন।

এদের মধ্যে সদর উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন, আটোয়ারী উপজেলায় ১৪৫টি কেন্দ্রে ২৯০ জন, বোদা উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন, তেঁতুলিয়া উপজেলায় ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন, দেবীগঞ্জ উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৪৮২ জন এবং পঞ্চগড় পৌরসভায় ৪০টি কেন্দ্রে ৮০ জন সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

এছাড়া ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কোনো অসুস্থ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে না বলে জানান হয়। তবে কান্নারত শিশুদের জোর করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে আহ্বান জানানো হয়।

ভিটামিন এ ক্যাপসুল রাতকানা রোগ দূর করার সাথে সাথে শিশুর শরীরে ভিটামিন-এ এর ঘাটতি পূরণ করে এবং শরীর গঠনে ভূমিকা রাখে।

এসময় প্রজেক্টরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস নিতু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের নানা বিষয় তুলে ধরেন।

সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ জেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


ঝালকাঠিতে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসক অফিসের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

সংশ্লিষ্টদের উদ্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ্ ইলিয়াস ব্যাপারী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য গেষ্টরা।

সভায় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, পরীক্ষার্থীদের নিরাপত্তা, প্রশ্নপত্র পরিবহন ও সংরক্ষণ, কেন্দ্রসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং নকল প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে অনাকাক্সিক্ষত ভিড় নিয়ন্ত্রণ, কোচিং সেন্টার সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

জেলায় মোট ২৩ কেন্দ্রে ৭ হাজার ৩৬১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

তিনি বলেন, "পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখা যাবে দূরবীক্ষণ যন্ত্রে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


শনিবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখা যাবে দূরবীক্ষণ যন্ত্রে

আগামী শনিবার পৃথিবীর পাশ দিয়ে নিরাপদ দূরত্বে একটি বিশাল গ্রহাণু অতিক্রম করবে। আকাশপ্রেমীরা ছোট দূরবীক্ষণ যন্ত্র বা শক্তিশালী বাইনোকুলার ব্যবহার করে এটি দেখতে পারবেন বলে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা।

প্যারিস থেকে এএফপি জানায়, সংস্থাটির তথ্য অনুযায়ী, শনিবার গ্রিনিচ সময় ১১টা ১৪ মিনিটে গ্রহাণুটি পৃথিবীর প্রায় ২৫ লাখ ৬০ হাজার কিলোমিটারের মধ্যে দিয়ে অতিক্রম করবে। জয়ী এই দূরত্ব, পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্বের ছয় গুণেরও বেশি।

‘(১৫২৬৩৭) ১৯৯৭ এনসি১’ নামের এই গ্রহাণুটি প্রতি সেকেন্ডে প্রায় ৯ কিলোমিটার বেগে চলবে। তবে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়, কারণ এর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়েছে।

১৯৯৭ সালে আবিষ্কৃত গ্রহাণুটির প্রস্থ আনুমানিক ৭৫০ মিটার থেকে ১ হাজার ৬৫০ মিটারের মধ্যে হতে পারে। সূর্যালোক প্রতিফলনের পরিমাণ বিশ্লেষণ করে এ হিসাব করা হয়েছে।

তবে অন্যান্য কিছু অনুমান অনুযায়ী এর আকার আরও ছোট হতে পারে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা।

ইএসএ’র প্ল্যানেটারি ডিফেন্স অফিসের কর্মকর্তা হুয়ান লুইস কানো বলেন, ‘এত বড় আকারের কোনো বস্তুর পৃথিবীর এত কাছে আসা সাধারণত কয়েক বছর পরপর একবার ঘটে। তবে এবার কাছাকাছি অবস্থানের সময় উজ্জ্বল চাঁদের আলো পর্যবেক্ষণে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে।’

আকাশ পর্যবেক্ষকদের জন্য গ্রহাণুটি উত্তর গোলার্ধের বিভিন্ন অঞ্চল থেকে পৃথিবীর দিকে এগিয়ে আসার সময় দেখা যাবে। তাই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে এটি প্রায় বিশ্বের অধিকাংশ স্থান থেকেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পরে দূরে সরে যাওয়ার সময় এটি মূলত দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যাবে।

তবে পর্যবেক্ষণ সফল হবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট এলাকার আকাশ পর্যাপ্ত অন্ধকার থাকার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতের নিরাপত্তায় ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


আমিরাতের নিরাপত্তায় ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার সংযুক্ত আরব আমিরাত সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে আলোচনা করেছেন এবং আলোচনা সম্পন্ন করেছেন।

আবুধাবি থেকে এএফপি জানায়, উপসাগরীয় অঞ্চল সফরের প্রথম পর্বে অনুষ্ঠিত এ বৈঠক সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ‘তারা প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, হরমুজ প্রণালীতে পূর্ণ ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার প্রচেষ্টা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।’

তিনি আরও বলেন, রুবিও বৈঠকে ‘আমিরাতের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%